Home খবর ভারতে 18 জুন লঞ্চ হবে 100x Super Zoom ক্যামেরা বিশিষ্ট এই ফোনটি, জেনে নিন স্পেসিফিকেশন

ভারতে 18 জুন লঞ্চ হবে 100x Super Zoom ক্যামেরা বিশিষ্ট এই ফোনটি, জেনে নিন স্পেসিফিকেশন

গত সপ্তাহে ঘোষণা করা হয়েছিল যে Motorola Edge 50 Ultra স্মার্টফোনটি ভারতের মার্কেটে লঞ্চ হতে চলেছে। আজ কোম্পানির তরফে এই ফোনটির লঞ্চের তারিখ জানানো হয়েছে। আগামী 18 জুন ভারতে লঞ্চ হবে Edge 50 Ultra স্মার্টফোন। এই ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর এবং 100x AI Suer Zoom সাপোর্ট থাকবে।

18 জুন ভারতে লঞ্চ হবে Motorola Edge 50 Ultra স্মার্টফোন

Motorola কোম্পানির তরফে অফিসিয়ালি জানানো হয়েছে যে 18 জুন ভারতে Edge সিরিজের অধীনে Motorola Edge 50 Ultra ফোনটি লঞ্চ হবে।এই ফোনের প্রোডাক্ট পেজটি শপিং সাইট Flipkart লাইভ করা হয়েছে যেখানে ফোনটি সেল হবে। 18 জুন লঞ্চ ইভেন্টের মাধ্যমে ফোনের দাম এবং অফার সম্পর্কে জানানো হবে। এই ইভেন্টটা কোম্পানির যেকোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা লাইভ দেখতে পারবেন।

Motorola Edge 50 Ultra ফোনের দাম

Motorola Edge50 Ultra একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে যা হাই বাজেটে লঞ্চ করা হবে। যদি এই ফোনটি ভারতে 16GB র‍্যামের সাথে লঞ্চ করা হয় তাহলে এর দাম 50 হাজার টাকার উপরে যেতে পারে। 12GB RAM বিশিষ্ট Edge 50 Ultra ফোনটি প্রায় 42,000 টাকা দামে লঞ্চ হতে পারে। এটি এই ফোনের প্রারম্ভিক দাম হবে।

Motorola Edge 50 Ultra ফোনের ক্যামেরা

ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Edge 50 Ultra ফোনের ব্যাক প্যানেলে F/1.6 অ্যাপারচার যুক্ত একটি 50MP OIS প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা 50MP আল্ট্রা-ওয়াইড Samsung JN1 সেন্সর এবং 64MP 3X পোর্ট্রেট টেলিফোটো Omnivision OV64B লেন্স সাপোর্ট করে।

ফ্রন্ট ক্যামেরা: Motorola Edge 50 Ultra স্মার্টফোনে সেলফি, ভিডিও কলিং এবং রিল তৈরির জন্য 50MP সেলফি ক্যামেরা সাপোর্ট রয়েছে। এই লেন্সটি F/1.9 অ্যাপারচার যুক্ত যা Auto Focus টেকনোলজি সাপোর্ট করে।

Edge 50 Ultra ফোনে MOTO AI এবং 100x Super zoom সাপোর্ট সহ একটি OIS সেন্সর থাকবে।

Motorola Edge 50 Ultra ফোনের স্পেসিফিকেশন