অবশেষে আজ ভারতের টেক মার্কেটে Infinix Zero Ultra ফোনটি লঞ্চ করে দেওয়া হয়েছে। কোম্পানি তাদের এই ফোনটি 200MP প্রাইমারি ক্যামেরা, 180W ফাস্ট চার্জিং এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্টেড কার্ভড এমোলেড ডিসপ্লের সঙ্গে একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে পেশ করেছে। MediaTek Dimensity 920 SoC যুক্ত Infinix Zero Ultra ফোনটি একটি 5G স্মার্টফোন। অর্থাৎ এই ফোনে Jio-Airtel 5G সার্ভিস উপভোগ করা যাবে। এই পোস্টে এই নতুন 5G ফোনটির ডিজাইন, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: Jio VS Jio: 79 টাকা কম খরচেই পাবেন 301 টাকার রিচার্জ প্ল্যানের সুবিধা, ইউজাররাও অবাক
Infinix Zero Ultra এর স্পেসিফিকেশন
- 6.8-ইঞ্চির 120Hz রিফ্রেশরেট যুক্ত ডিসপ্লে
- Dimensity 920 6nm প্রসেসর
- 256GB স্টোরেজ এবং 8GB RAM
- 200 MP+13 MP+2MP রেয়ার ক্যামেরা
- 32MP সেলফি ক্যামেরা
- 4500mAh ব্যাটারি (180W ফাস্ট চার্জিং)
Infinix Zero Ultra দাম এবং সেল
নতুন Infinix Zero Ultra ফোনটি 29,999 টাকা প্রাথমিক দামে পেশ করা হয়েছে। আগামী 25th December অর্থাৎ Christmas Day থেকে শপিং সাইট Flipkart এ এই ফোনটি সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি Coslight Sliver এবং Genesis Noir কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
Infinix Zero Ultra এর ডিজাইন
Infinix Zero Ultra ফোনটির ডিসপ্লের দুই পাশে কার্ভড এজ রয়েছে। ফোনটির ডিসপ্লের ওপরের দিকে মাঝখানে সেলফি ক্যামেরার সহ পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। এই ফোনের ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন রয়েছে এবং ব্যাক প্যানেলে রেক্ট্যাঙ্গুলার শেপের ক্যামেরা মডিউলের মধ্যে LED ফ্ল্যাশ যুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই ক্যামেরা মডিউলের মধ্যে 200MP ক্যামেরা সেন্সর এবং Infinix এর লোগো রয়েছে। ফোনটির নিচের প্যানেলে USB Type-C port, সিম ট্রে এবং স্পিকার গ্রিল অবস্থিত। আরও পড়ুন: দারুণ খবর! 10 হাজারেরও কম দামে পাবেন 32 ইঞ্চি স্মার্ট টিভি, এখানে চলছে সেল
এক নজরে Infinix Zero Ultra 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই ফোনে Corning Gorilla Glass 3 দিয়ে প্রোটেক্টেড এবং 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.8-inch FHD+ 3D curved AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে যা 120Hz রিফ্রেশরেট, 360Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1000nits ব্রাইটনেস সাপোর্ট করে।
- প্রসেসর: এই ফোনটি অক্টাকোর প্রসেসর যুক্ত (2 x 2.5GHz Cortex-A78 + 6 x 2GHz Cortex-A55 CPUs) এবং 6nm ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 920 চিপসেটে রান করে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে Mali-G68 MC4 GPU যোগ করা হয়েছে।
- RAM, স্টোরেজ এবং ব্যাটারি: এই ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম সহ XOS 12 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 8GB RAM এবং 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 180W Thunder Charge সাপোর্টেড 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে f/1.22 অ্যাপার্চার যুক্ত 200MP rear camera, 13MP ultra-wide camera এবং 2MP depth sensor দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে dual LED flash এবং 4K 30fps video recording ফিচার রয়েছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটির ফ্রন্ট প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে 32MP ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
- কানেক্টিভিটি অপশন: ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এই 5G ফোনে USB Type-C audio, Stereo speakers এর পাশাপাশি কানেক্টিভিটি ফিচার হিসাবে 5G SA/ NSA (n38/n40/n41/n77/n78/n1/n3/n5/n7/n8/n20/n28 bands), Dual 4G VoLTE, Wi-Fi 6 802.11 ax, Bluetooth 5.2 এবং GPS/GLONASS/Beidou যোগ করা হয়েছে। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ মাত্র 11999 টাকা দামে লঞ্চ হল Samsung Galaxy A04 স্মার্টফোন, চাপের মুখে Realme-Redmi
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









