Jio VS Jio: 79 টাকা কম খরচেই পাবেন 301 টাকার রিচার্জ প্ল্যানের সুবিধা, ইউজাররাও অবাক 

Jio দেশের বৃহত্তম টেলিকম অপারেটর। যার ফলে কোম্পানি তাদের কোটি কোটি গ্রাহকদের আকৃষ্ট করার জন্য নতুন নতুন প্ল্যানের সাথে বিভিন্ন অফার নিয়ে হাজির হয়। কোম্পানি সম্প্রতি একটি নতুন এবং সাশ্রয়ী প্রিপেইড রিচার্জ (ডেটা অ্যাড-অন প্ল্যান) চালু করেছিল, যার দাম 222 টাকা। কিন্তু, আশ্চর্যজনকভাবে, কোম্পানির 301 টাকার প্ল্যানটিও 222 টাকার প্ল্যানের মতো একই সুবিধা দেয়। তবে এর দাম 79 টাকা কম। এই পোস্টে আপনাদের এই দুটি প্ল্যান সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: দারুণ খবর! 10 হাজারেরও কম দামে পাবেন 32 ইঞ্চি স্মার্ট টিভি, এখানে চলছে সেল  

Jio এর 222 টাকার প্ল্যান

Jio-এর 222 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে মোট 50GB হাই স্পিড ডেটা পাওয়া যাচ্ছে। এই ডেটা-অ্যাড-অন রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন। এই প্ল্যানের ভ্যালিডিটি আপনার বিদ্যমান প্ল্যানের ভ্যালিডিটি পর্যন্ত বা সর্বাধিক 30 দিনের জন্য থাকবে।কোম্পানি এই প্ল্যানটির নাম দিয়েছে ফুটবল বিশ্বকাপ ডেটা প্যাক।

অর্থাৎ এই প্ল্যানে কোনো কলিং এবং SMS এর সুবিধা পাওয়া যাবে না। উপলব্ধ 50GB ডেটা শেষ হয়ে গেলে, ইন্টারনেটের স্পিড কমে 64Kbps হয়ে যাবে। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ মাত্র 11999 টাকা দামে লঞ্চ হল Samsung Galaxy A04 স্মার্টফোন, চাপের মুখে Realme-Redmi

Jio এর 301 টাকার প্ল্যান

Jio এর এই ডেটা-অ্যাড-অন প্যাকের সাথে, কোম্পানি তাদের ইউজারদের 50GB হাই-স্পিড ডেটা অফার করছে। এই প্ল্যানে রিচার্জ করলে গ্রাহকরা কল বা SMS ইত্যাদি সুবিধা পাবেন না।শুধু তাই নয়, এই রিচার্জে 30 দিনের ভ্যালিডিটিও পাওয়া যায়।

নোট: মনে রাখবেন যে উভয় রিচার্জের সাথে, আপনাকে আগে থেকে কোন প্ল্যান বেছে নিতে হবে। 

উভয় প্ল্যানের দামের মধ্যে 79 টাকার পার্থক্য রয়েছে। কিন্তু, একই সুবিধা থাকার পরেও কেন কোম্পানি এখনও 301 টাকার প্ল্যানটি তালিকা থেকে সরায় নি সেটা বোঝা যাচ্ছে না। তবে 222 টাকার প্ল্যানটি Fifa World Cup 2022 এর সীমিত সময়ের জন্য পেশ করা হয়েছে। আরও পড়ুন: মাত্র 6,999 টাকা দামে লঞ্চ হল সুন্দর ভারতীয় স্মার্টফোন, প্রতিযোগিতার মুখে চাইনিজ ব্র্যান্ড

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here