Home খবর লঞ্চ হল 200MP ক্যামেরা সহ সুপার স্টাইলিশ Infinix Zero Ultra স্মার্টফোন, মাত্র 12 মিনিটেই হয়ে যাবে ফুল চার্জ

লঞ্চ হল 200MP ক্যামেরা সহ সুপার স্টাইলিশ Infinix Zero Ultra স্মার্টফোন, মাত্র 12 মিনিটেই হয়ে যাবে ফুল চার্জ

অবশেষে আজ ভারতের টেক মার্কেটে Infinix Zero Ultra ফোনটি লঞ্চ করে দেওয়া হয়েছে। কোম্পানি তাদের এই ফোনটি 200MP প্রাইমারি ক্যামেরা, 180W ফাস্ট চার্জিং এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্টেড কার্ভড এমোলেড ডিসপ্লের সঙ্গে একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে পেশ করেছে। MediaTek Dimensity 920 SoC যুক্ত Infinix Zero Ultra ফোনটি একটি 5G স্মার্টফোন। অর্থাৎ এই ফোনে Jio-Airtel 5G সার্ভিস উপভোগ করা যাবে। এই পোস্টে এই নতুন 5G ফোনটির ডিজাইন, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: Jio VS Jio: 79 টাকা কম খরচেই পাবেন 301 টাকার রিচার্জ প্ল্যানের সুবিধা, ইউজাররাও অবাক 

Infinix Zero Ultra এর স্পেসিফিকেশন

Infinix Zero Ultra দাম এবং সেল

নতুন Infinix Zero Ultra ফোনটি 29,999 টাকা প্রাথমিক দামে পেশ করা হয়েছে। আগামী 25th December অর্থাৎ Christmas Day থেকে শপিং সাইট Flipkart এ এই ফোনটি সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি Coslight Sliver এবং Genesis Noir কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

Infinix Zero Ultra এর ডিজাইন

Infinix Zero Ultra ফোনটির ডিসপ্লের দুই পাশে কার্ভড এজ রয়েছে। ফোনটির ডিসপ্লের ওপরের দিকে মাঝখানে সেলফি ক্যামেরার সহ পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। এই ফোনের ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন রয়েছে এবং ব্যাক প্যানেলে রেক্ট্যাঙ্গুলার শেপের ক্যামেরা মডিউলের মধ্যে LED ফ্ল্যাশ যুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই ক্যামেরা মডিউলের মধ্যে 200MP ক্যামেরা সেন্সর এবং Infinix এর লোগো রয়েছে। ফোনটির নিচের প্যানেলে USB Type-C port, সিম ট্রে এবং স্পিকার গ্রিল অবস্থিত। আরও পড়ুন: দারুণ খবর! 10 হাজারেরও কম দামে পাবেন 32 ইঞ্চি স্মার্ট টিভি, এখানে চলছে সেল  

এক নজরে Infinix Zero Ultra 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন