200MP ক্যামেরা, 6500mAh ব্যাটারি এবং curved POLED ডিসপ্লে সহ প্রকাশ্যে এল Redmi Note 15 Pro 4G স্মার্টফোন

2026 সালের শুরু থেকেই গ্লোবাল মার্কেটে রেডমি ফোনের জোয়ার বয়ে যাবে। কারণ ইতিমধ্যেই রেডমি তাদের ‘Redmi Note 15’ সিরিজ লঞ্চের জন্য প্রস্তুত। একইসঙ্গে এই সিরিজের অধীনে 5 টি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। সম্প্রতি সিরিজে Redmi Note 15 5G, Note 15 Pro 5G এবং Note 15 Pro+ 5G সহ Redmi Note 15 4G ফোনটি প্রকাশ্যে এসেছিল। এবার আরও একটি নতুন Redmi Note 15 Pro 4G ফোনের ডিটেইলস সম্পর্কে জানা গেছে।

ইউরোপিয়ান রিটেইল সাইটে Redmi Note 15 সিরিজ স্পট করা হয়েছে। একই ধাঁরা বজায় রেখে ইতালির একটি রিটেইল সাইটে Redmi Note 15 Pro 4G ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের ফটো, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে জানা গেছে। এই ফোনটির দাম 240.90 ইউরো হবে বলে জানানো হয়েছে, যা ভারতীয় কারেন্সি অনুযায়ী 30,500 টাকার কাছাকাছি।

এখনও পর্যন্ত Redmi Note 15 Pro 4G ফোনটির ভারতীয় লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে এটি ভারতে লঞ্চ করা হবে না বলেই মনে করা হচ্ছে। Redmi Note 15 Pro 4G ফোনটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Helio G200-ultra প্রসেসর সহ লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। এই প্রসেসর মিড রেঞ্জ গেমিঙের জন্য হ্যালিও জি200 প্রসেসরের সাক্সেসার ভার্শন।

Redmi Note 15 Pro 4G ফোনটি বড় ব্যাটারি সহ পেশ করা হবে। রিটেইলস সাইট অনুযায়ী ফোনটিতে 6,500mAh ব্যাটারি দেওয়া হবে। জানিয়ে রাখি চীনের Note 15 Pro 5G ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অর্থাৎ গ্লোবাল 4G ফোনটিতে ছোট ব্যাটারি দেওয়া হবে। অন্যদিকে চার্জিঙের জন্য 45W ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে জানানো হয়েছে।

রিটেইলার সাইট অনুযায়ী Redmi Note 15 Pro 4G ফোনটিতে 20:9 অ্যাস্পেক্ট রেশিও এবং 1080 x 2392 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনের curved POLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে দারুণ স্পেসিফিকেশন পাওয়া যাবে।

Redmi Note 15 Pro 4G ফোনটিতে অসাধারণ ফটোগ্রাফির উপভোগ করা যাবে। রিটেইলার সাইটের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 200 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 200MP প্রাইমারি সেন্সর সহ 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2MP ম্যাক্রো সেন্সর দেওয়া হবে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

Redmi Note 15 Pro 5G ফোনটি মিডিয়াটেক Dimensity 7400-Ultra প্রসেসর সহ কাজ করে। এই ফোনে 5954mm² থার্মাল কানেক্টিভিটি সহ আইস-শিল্ড সারকুলেটিং কুলিং পাম্প এবং Xiaomi Pascal T1S সিগনাল এনহ্যান্সমেন্ট ফিচার দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony LYT600 প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। অন্যদিকে সেলফির জন্য 20MP ফ্রন্ট সেন্সর যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং সাপোর্টেড 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

এই ফোনটিতে 6.83 ইঞ্চির কার্ভড ওএলইডি স্ক্রিন রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 3200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য Note 15 Pro 5G ফোনটিতে IP66+IP68+IP69+IP69K রেটিং থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি ভারতে একই স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here