ভিভো তাদের Vivo V70 সিরিজের অধীনে Vivo V70 এবং Vivo V70 Elite 5G ফোনদুটি লঞ্চের পর, এবার নতুন Vivo V70 FE ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে Vivo V70 FE ফোনটির লঞ্চ কনফার্ম জানানো হয়েছে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী আগামী 2 এপ্রিল ভারতের বাজারে ফোনটি পেশ করা হবে। আসন্ন Vivo V70 FE ফোনটি 200MP Camera সহ লঞ্চ করা হবে।
2 এপ্রিল ভারতে Vivo V70 FE ফোনটি পেশ করা হবে। ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে আমরা ফোনের রিলিজ ডেট সম্পর্কে জানতে পেরেছি। অন্যদিকে কোম্পানির পক্ষ থেকে Vivo V70 FE ফোনটির মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে। ব্র্যান্ড জানিয়েছে Vivo V70 FE ফোনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এটি এই সিরিজের প্রথম 200MP ক্যামেরা সহ স্মার্টফোন। আগেই গ্লোবাল বাজারে Vivo V70 FE ফোনটি লঞ্চ করা হয়েছিল এবং ভারতীয় মডেলেও গ্লোবাল স্পেসিফিকেশন দেওয়া হতে পারে।
সম্প্রতি vivo V70 FE ফোনের ভারতীয় প্রাইস লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছিল। রিপোর্ট অনুযায়ী vivo V70 FE ফোনটি 30 হাজার থেকে 40 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হবে। আমাদের ধারনা অনুযায়ী আপকামিং ফোনটির প্রাথমিক দাম 34,999 টাকা রাখা হতে পারে। এই প্রাইস রেঞ্জে বাজারে OPPO Reno 15C এবং realme 16 Pro ফোনদুটি সেল করা হয়। অর্থাৎ vivo V70 FE ফোনটি ভারতের বাজারে OPPO Reno 15C এবং realme 16 Pro ফোনদুটির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
গ্লোবাল বাজারে Vivo V70 FE 5G ফোনটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7360 Turbo অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এছাড়া V70 FE 5G ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 সহ পেশ করা হয়েছে। এতে LPDDR5 RAM এবং UFS 3.1 Storage ফিচার দেওয়া হয়েছে।
Vivo V70 FE 5G ফোনটিতে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই Q10+ AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 449 PPI এবং 1900 নিটস ব্রাইটনেস সহ ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জিঙের জন্য ফোনটিতে 90W FlashCharge ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।
গ্লোবাল বাজারে Vivo V70 FE 5G ফোনটি 200MP ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছে। তবে লিক অনুযায়ী ভারতে এই ফোনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ পেশ করা হতে পারে। এই ফোনটির সাহায্যে Underwater Photography করা যাবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য নতুন Vivo 5G ফোনটি ভারতে IP68 + IP69 রেটিং সহ লঞ্চ করা হতে পারে।










