সম্প্রতি রিয়েলমির আপকামিং ফোনের সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। কোম্পানি তাদের P4 সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি realme P4s 5G নামে বাজারে পেশ করা হবে। এবার কোম্পানির পক্ষ থেকে আসন্ন ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 26 আগস্ট realme P4s 5G স্মার্টফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। নীচে এই বড় ব্যাটারি সহ স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
realme P4s 5G ফোনের লঞ্চ ডেট
রিয়েলমির পক্ষ থেকে আগামী 26 আগস্ট ভারতের বাজারে realme P4s 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে বলে ঘোষণা করা হয়েছে। এই দিন দুপুর 12 টা সময়ে ফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানানো হবে। শপিং সাইট ফ্লিপকার্টে আপকামিং ফোনের প্রোডাক্ট পেজ লাইভ হয়ে গেছে। অর্থাৎ এই প্ল্যাটফর্মের মাধ্যমেই realme P4s 5G ফোনটি সেল করা হবে। realme P4s 5G ফোনটি 30 হাজার টাকা দামে পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
Meet the Segment’s New Performance King — the all-new #realmeP4s 5G.
Get ready to experience next-level performance like never before.
Launching 26th August, 12 PM.
Know more:https://t.co/0NpRRgEofthttps://t.co/EFiPE6t7Po pic.twitter.com/pXY4TnNPY7
— realme (@realmeIndia) August 19, 2026
realme P4s 5G ফোনের স্পেসিফিকেশন
realme P4s 5G ফোনটিতে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর দেওয়া হবে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী অক্টাকোর প্রসেসর, যা 2.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। আগের 10000mAh ব্যাটারি সহ realme P4 Power ফোনটি একই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। আমাদের টেস্টে ফোনটি
10,47,842 AnTuTu score পেয়েছে।
realme P4s 5G ফোনের স্মুথ গেমিং এক্সপেরিয়েন্সের জন্য এতে ডেডিকেটেড HyperVision Gaming Chip দেওয়া হয়েছে, এটি হেভি প্রসেসিঙের সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ল্যাগ ফ্রি এক্সপেরিয়েন্স দিতে সাহায্য করবে। রিয়েলমির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 144FPS এ BGMI খেলা যাবে। অন্যদিকে ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 7000mm VC Cooling চেম্বার রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য realme P4s 5G ফোনটিতে শক্তিশালী 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। অর্থাৎ এই ফোনে যেমন দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে, আবার তেমনই অত্যন্ত দ্রুত চার্জও হয়ে যাবে।
কোম্পানির realme P4s 5G ফোনটি Samsung M14 ফিচার সাপোর্টেড ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই স্ক্রিন টেকনোলজির দৌলতে সুন্দর ব্রাইটনেসের পাশাপাশি ফোনটি এনার্জি এফিসিয়েন্টও হয়ে উঠবে। realme P4s 5G ফোনে স্মুথ স্ক্রলিঙের জন্য 144Hz রিফ্রেশ রেট থাকবে। এই ফোনের 1.5K স্ক্রিন 6500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
ফোটোগ্রাফির জন্য realme P4s 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স থাকবে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69, IP68 এবং IP66 রেটিং দেওয়া হবে। 26 আগস্ট লঞ্চের দিন আমরা পোস্টের মাধ্যমে ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানিয়ে দেব।
