Samsung Galaxy M17 এবং Galaxy M17e স্মার্টফোন এখন 2,000 টাকা পর্যন্ত দামি! জেনে নিন নতুন দাম

স্যামসং ফ্যানদের জন্য খারাপ খবর! কোম্পানির M সিরিজের দুটি স্মার্টফোনের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সিরিজের Samsung Galaxy M17 এবং Samsung Galaxy M17e ফোনের দাম 2,000 টাকা বেড়ে গেছে। এই প্রাইস হাইকের পর Samsung Galaxy M17 ফোনের প্রাথমিক দাম 21,999 টাকা এবং Galaxy M17e ফোনের দাম 20,499 টাকা হয়ে গেছে। স্যামসাঙ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট samsung.com এর মাধ্যমে স্মার্টফোনদুটি নতুন দামে সেল করা হচ্ছে।

Samsung Galaxy M17 ফোনের দাম

Samsung Galaxy M17পুরনো দামনতুন দাম
4GB RAM + 128GB Storage₹19,999₹21,999
6GB RAM + 128GB Storage₹22,999₹24,999
8GB RAM + 128GB Storage₹25,999₹27,999

Samsung Galaxy M17e ফোনের দাম

Samsung Galaxy M17eপুরনো দামনতুন দাম
4GB RAM + 128GB Storage₹18,499₹20,499
6GB RAM + 128GB Storage₹21,499₹23,499

 

Samsung Galaxy M17 ফোনের স্পেসিফিকেশন

প্রসেসিঙের জন্য Samsung Galaxy M17 ফোনটিতে Exynos 1330 চিপসেট দেওয়া হয়েছে। এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাঙ ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য IP54 রেটিং রয়েছে।

Samsung Galaxy M17

Samsung Galaxy M17 5G ফোনটিতে 6.7 ইঞ্চির ফুলএইচডি+ Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 1100nits ব্রাইটনেস আউটপুট পাওয়া যায়। ফটোগ্রাফির জন্য স্যামসাঙ ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি OIS সেন্সর, 5MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Samsung Galaxy M17e ফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy M17e ফোনটি অ্যান্ড্রয়েড বেস্ড One UI 8 সহ কাজ করতে সক্ষম। প্রসেসিঙের জন্য ফোনে 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6,000mAh ব্যাটারি রয়েছে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Samsung Galaxy M17e

Samsung Galaxy M17e 5G ফোনটিতে 6.7 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 800nits হাই ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M17e 5G ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর রয়েছে। অন্যদিকে ফ্রন্ট প্যানেলে 8MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP54 রেটিং রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here