চাইনিজ টেক কোম্পানি Vivo তাদের নতুন প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির ‘এক্স’ সিরিজের অধীনে এই ফোনটি Vivo X200T নামে পেশ করা হবে। গত বছর অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাসে ভারতের বাজারে কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ Vivo X300 এবং X300 Pro ফোনদুটি লঞ্চ করেছে। এবার আগামী 27 জানুয়ারি Vivo X200T ফোনটি পেশ করা হবে। এই ফোনটি “এক্স200” সিরিজের চতুর্থ স্মার্টফোন হিসাবে পেশ করা হবে। এই ফোনটির লিক দাম এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
আগামী 27 জানুয়ারি Vivo ভারতের বাজারে তাদের X200T 5G ফোনটি লঞ্চ করতে চলেছে। এই দিন দুপুর 12টার সময় ফোনটির দাম, সেল ডেট ও অফারের পাশাপাশি ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে ঘোষণা করা হবে। শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনটির মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে, ফলে বোঝাই যাচ্ছে এই প্ল্যাটফর্মের মাধ্যমেই ফোনটি সেল করা হবে।
Get ready to Go Further.
The all-new vivo X200T is ready to re-define how far your shots can go.
Co-engineered with ZEISS, powered to push limits.
The all-new vivo X200T, launching on 27th Jan
Stay tuned to know more.#vivoX200T #MyCityVibes #ZEISSImageGoFurther pic.twitter.com/FUzMdLiZJN— vivo India (@Vivo_India) January 20, 2026
জানিয়ে রাখি গত সপ্তাহে Vivo X200T 5G ফোনটির দাম লিক হয়ে গেছে। ভারতের বাজারে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে বলে জানা গেছে। ফোনটির 12GB RAM + 256GB Storage মডেলের দাম 59,999 টাকা এবং 12GB RAM + 512GB Storage ভেরিয়েন্টের দাম 69,999 টাকা রাখা হতে পারে। জানিয়ে রাখি ভারতে এই সিরিজের অধীনে Vivo X200, X200 FE এবং Vivo X200 Pro ফোনগুলি ইতিমধ্যে লঞ্চ করা হয়েছে।
ভারতে Vivo X200T 5G ফোনটি MediaTek Dimensity 9400+ প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz থেকে 3.73GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই আপকামিং ফোনটিতে LPDDR5X RAM + UFS 4.1 Storage টেকনোলজি দেওয়া হতে পারে।
Vivo X200T 5G ফোনে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হতে পারে। জানিয়ে রাখি চাইনিজ Vivo X200S ফোনটির স্ক্রিন OLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। আপকামিং Vivo X200T 5G ফোনেও এই ধরনের ফিচার থাকতে পারে।
ফটোগ্রাফির জন্য Vivo X200T 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে কোম্পানির ইন-হাউস VCS 2.0 কালার সিস্টেম সহ 50MP Sony IMX921 প্রাইমারি সেন্সর, 50MP Samsung JN1 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP Sony IMX882 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
Vivo X200T 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,200mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনে 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই আপকামিং ফোনটিতে IP68 + IP69 রেটিং থাকতে পারে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi 7 ও Bluetooth 5.4 এর পাশাপাশি NFC এবং IR Blaster দেওয়া হতে পারে।











