Home খবর 2 মাস আগে লঞ্চ হ‌ওয়া ফোনের দাম বাড়ল 3000 টাকা, জেনে নিন নতুন দাম

2 মাস আগে লঞ্চ হ‌ওয়া ফোনের দাম বাড়ল 3000 টাকা, জেনে নিন নতুন দাম

ডিসেম্বর মাসে Motorola তাদের স্লিম Motorola Edge 70 স্মার্টফোনটি 29,999 টাকা দামে ভারতের বাজারে লঞ্চ করেছিল। লঞ্চের 3 মাসের মধ্যেই কোম্পানির পক্ষ থেকে ফোনটির দাম 3,000 টাকা বাড়ানো হয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে Motorola Edge 70 দাম বাড়ানোর পর, বর্তমানে ফোনটি 32,999 টাকা দামে কিনতে হবে। কোম্পানির অফসিয়াল ওয়েবসাইটে এবং ফ্লিপকার্টে ফোনটি বর্তমান দামে লিস্টেড হয়েছে। এবার ফোনটি কেনার জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হবে।

ভারতের বাজারে Motorola Edge 70 5G ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ অপশন 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এবার ফোনটির দাম 32,999 টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ ফোনটির দাম 3 হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। জানিয়ে রাখি 23 ডিসেম্বর Motorola Edge 70 5G ফোনটির প্রথম সেল শুরু হয়েছিল। ফোনটি বাজারে লঞ্চের 2 মাসের মধ্যেই 3,000 টাকা দাম বেড়ে গেছে। এই Motorola Edge 70 5G ফোনটি Pantone কিউরেটেড Bronze Green, Lily Pad ও Gadget Gray কালার অপশনে সেল করা হচ্ছে।

Motorola Edge 70 স্মার্টফোনটির বিশেষত্ব হল পাতলা ডিজাইন। এই স্মার্টফোনটির 6 মিলিমিটারের চেয়েও পাতলা, থিকনেস 5.99mm। সাইজের দিক দিয়ে Apple এবং Samsung এর স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। জানিয়ে রাখি iPhone Air স্মার্টফোনের থিকনেস 5.64mm এবং Galaxy S25 Edge স্মার্টফোনের থিকনেস মাত্র 5.8mm রয়েছে। চলেছে। অন্যদিকে মিড-রেঞ্জে 20,999 টাকা দামে Tecno Spark Slim স্মার্টফোনটির থিকনেস 5.75mm।

কোম্পানির স্মার্টফোনটি MIL-STD 810H মিলিটারি সার্টিফিকেশন সহ পেশ করা হয়েছে। অর্থাৎ স্মার্টফোনটিতে বেশ মজবুত বডি দেওয়া হয়েছে, এর ফলে এটি মাটিতে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে এবং প্রচণ্ড গরম ও ঠান্ডা সহ্য করতে পারবে। একইসঙ্গে স্লিম স্মার্টফোনটি IP68 + IP69 রেটিং সহ বাজারে লঞ্চ করা হয়েছে।

Motorola Edge 70 স্মার্টফোনটিতে 2712 × 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই pOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Water Touch Technology যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Motorola Edge 70 5G স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.8GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 7 Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 70 5G ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে এই ছোট ব্যাটারি ইউজারদের নিরাশ করতে পারে, তবে স্লিম ডিজাইনের দিক দিয়ে ভালো অপশন। দ্রুত চার্জ করার জন্য Motorola Edge 70 5G ফোনটিতে 68W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Motorola Edge 70 5G স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 120° এফওবি সাপোর্টেড 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 3-ইন-1 লাইট সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।