Home খবর 32MP Selfie ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল OPPO Reno 10 5G, জেনে নিন ফিচার, স্পেসিফিকেশ ন এবং দাম

32MP Selfie ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল OPPO Reno 10 5G, জেনে নিন ফিচার, স্পেসিফিকেশ ন এবং দাম

Highlights

ওপ্পো রেনো 10 5জি সিরিজের সূচনা ঘটিয়ে আজ চাইনিজ কোম্পানি ওপ্পো ভারতে তিনটি নতুন স্মার্টফোন পেশ করেছে। ভারতের বাজারে এই ফোনগুলি OPPO Reno 10 5G, OPPO Reno 10 Pro 5G এবং OPPO Reno 10 Pro+ 5G নামে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে OPPO Reno 10 Pro 5G ফোনটি সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এবং OPPO Reno 10 Pro+ 5G সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। এই পোস্টে সিরিজের বেস মডেল OPPO Reno 10 5G সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: Jio ইউজারদের জন্য সুখবর! কোম্পানির সাইটে তালিকাভুক্ত 19 টাকা এবং 29 টাকা দামের ডেটা প্ল্যান

OPPO Reno 10 5G এর স্পেসিফিকেশন

স্ক্রিন: ওপ্পো রেনো 10 5জিতে 2412 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি 3ডি এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120 হার্টস রিফ্রেশরেট, 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 950 নিটস্ ব্রাইটনেস এবং 394 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম ও কালার ওএস 13 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এটি মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 অক্টাকোর প্রসেসরে রান করে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে মালী-জি68 জিপিইউ রয়েছে। আরও পড়ুন: NBTC-তে তালিকাভুক্ত Vivo Y27 5G এবং 4G ডিভাইস, জেনে নিন স্পেসিফিকেশন

ক্যামেরা: OPPO Reno 10 5G ফোনটিতে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 32 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ওপ্পো রেনো 10 5জি ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 67W SUPERVOOC 2.0 টেকনোলজি যোগ করা হয়েছে যার মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই এই ফোনটি ফুল চার্জ করা যায়। আরও পড়ুন: জেনে নিন Instagram Reels-এ মিউজিক যোগ করার পদ্ধতি

OPPO Reno 10 5G এর দাম এবং সেল

কোম্পানির পক্ষ থেকে ওপ্পো রেনো 10 5জি ফোনটির দাম এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে জানা গেছে আগামী 20 জুলাই সন্ধ্যা 7টার সময় ফোনটির দাম প্রকাশ করা হবে। ফোনটি Silvery Grey এবং Ice Blue কালারে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন