Home খবর Jio Postpaid Plus কে টেক্কা দেওয়ার জন্য Airtel নিয়ে এল 40GB ডেটা ও আনলিমিটেড কল‌ওয়ালা নতুন পোস্টপেইড প্ল‍্যান

Jio Postpaid Plus কে টেক্কা দেওয়ার জন্য Airtel নিয়ে এল 40GB ডেটা ও আনলিমিটেড কল‌ওয়ালা নতুন পোস্টপেইড প্ল‍্যান

এয়ারটেল দীর্ঘদিন ধরে প্রিপেইড গ্ৰাহকদের আকর্ষণ করার জন্য নতুন নতুন প্ল‍্যান পেশ করে চলেছে। এবার কোম্পানি তাদের প্রিপেইড গ্ৰাহকদের পাশাপাশি পোস্টপেইড গ্ৰাহকদের খুশি করার জন্য আরও একবার তাদের 399 টাকা দামের প্ল‍্যানটি বিভিন্ন টেলিকম সার্কেলের জন্য পেশ করেছে। জানিয়ে রাখি এর আগে কোম্পানি তাদের এই প্ল‍্যানটি বেশিরভাগ সার্কেল থেকে তুলে নেয় এবং শুধুমাত্র কয়েকটি বাছাই করা সার্কেলের ক্ষেত্রেই কার্যকর রাখে। কিন্তু এবার কোম্পানি জিওর পোস্টপেইড প্ল‍্যানকে টেক্কা দেওয়ার জন্য সমস্ত সার্কেলে 399 টাকার প্ল‍্যানটি পেশ করেছে।

আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে 4GB র‍্যামযুক্ত LG W31, লিস্টেড হল ওয়েবসাইটে

তবে এয়ারটেল গ্ৰাহকদের এই 399 টাকা দামের পোস্টপেইড প্ল‍্যানে জিওর প্ল‍্যানের মতো অতিরিক্ত কানেকশন পাওয়া যায় না। এয়ারটেল জানিয়েছে, মাত্র 499 টাকা বা তার বেশি দামের পোস্টপেইড প্ল‍্যানে ‘Priority Service’ পাওয়া যাবে, অর্থাৎ 399 টাকার পোস্টপেইড প্ল‍্যান ব‍্যবহারকারী ইউজারদের কোনো ধরনের বিশেষ পরিষেবা দেওয়া হবে না। আগেই বলা হয়েছে এখন থেকে কোম্পানির এই প্ল‍্যানটি দেশের সমস্ত সার্কেলে উপভোগ করা যাবে।

কোম্পানির এই 399 টাকা দামের পোস্টপেইড প্ল‍্যানে ইউজারদের আনলিমিটেড কলের সঙ্গে 40 জিবি 3জি / 4জি ডেটা ও প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস দেওয়া হচ্ছে। এই প্ল‍্যানে Airtel Xtream প্রিমিয়াম, Wynk Music Shaw Academy এর সাবস্ক্রিপশন পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও এই প্ল‍্যানটি নিলে এয়ারটেল ফ্রি হ‍্যালোটিউনস এবং ফাস্ট‍্যাগ পেমেন্টের ক্ষেত্রে 150 টাকা ক‍্যাশব‍্যাক পাওয়া যাবে।

আরও পড়ুন: জেনে নিন Samsung Galaxy M31 Prime Galaxy M31 এর মিল ও অমিল

জানিয়ে রাখি এয়ারটেলের এই 399 টাকা দামের পোস্টপেইড প্ল‍্যানটি জিওর 399 টাকার প্ল‍্যানকে টেক্কা দেবে। এই দুটি প্ল‍্যানের বেনিফিট প্রায় এক। তবে জিওর 399 টাকা দামের প্ল‍্যানে 75 জিবি হাই স্পীড ডেটা, আনলিমিটেড ভয়েস কল, এস‌এম‌এস ও 200 জিবি ডেটা রোল‌ওভারের সুবিধা পাওয়া যায়। এয়ারটেলের মতোই জিও তাদের প্ল‍্যানে Disney+ Hotstar VIP, Netflix, Prime Video ও Jio Apps এর ফ্রি মেম্বারশিপ দেয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন