এই বছরের শুরুতে স্যামসাং তাদের ‘গ্যালাক্সি এম’ সিরিজে Samsung Galaxy M31 লঞ্চ করেছিল। এই ফোনটি গত ফেব্রুয়ারি মাসে মার্কেটে আসে এবং এরপর জুলাই মাসে এই সিরিজে আরেকটি সুন্দর ফোন Samsung Galaxy M31s নামে পেশ করা হয়। এবার কোম্পানি এই সিরিজের তৃতীয় ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে এবং এই ফোনটির নাম Samsung Galaxy M31 Prime রাখা হতে পারে। এই ফোনটি আবার আনেকটা আগে লঞ্চ করা Samsung Galaxy M31 এর মতো দেখতে, তাই আমরা জানার ও বোঝার চেষ্টা করেছি যে Samsung Galaxy M31 এবং Samsung Galaxy M31 Prime Edition এ কি কি মিল ও পার্থক্য দেখা যাবে।
হুবহু এক দেখতে
লুক ও ডিজাইন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলে রাখতে হয়, Samsung Galaxy M31 Prime ফোনটি হুবহু আগের Samsung Galaxy M31 এর মতো দেখতে। দুটি ফোনের ফ্রন্ট প্যানেলে ছোট ‘ইউ’ শেপের নচ দেওয়া হয়েছে। ডিসপ্লের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে হালকা চিন পার্ট আছে। উভয় ফোনের ব্যাক প্যানেলে ওপরের ডানদিকে স্কোয়ার শেপে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ অবস্থিত। দুটি ফোনের ক্ষেত্রেই ক্যামেরা সেন্সর ও ফ্ল্যাশ লাইট উল্টো ‘L’ শেপে রাখা হয়েছে। একইভাবে ব্যাক প্যানেলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সাইড প্যানেলের বাটনগুলিও Samsung Galaxy M31 এবং Samsung Galaxy M31 Prime এর ক্ষেত্রে এক।
ফোটোগ্ৰাফি
আমাজন লিস্টিং থেকে জানা গেছে Samsung Galaxy M31 Prime এর কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এই সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন হবে বলে জানা গেছে। এছাড়াও এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে মার্কেটে বর্তমানে সেল করা Samsung Galaxy M31 ফোনটিতেও একই সেন্সর রয়েছে, অর্থাৎ এই দিক থেকেও ফোনদুটি এক
আরও পড়ুন: মাত্র 11,999 টাকা দামে লঞ্চ হল 64MP কোয়াড ক্যামেরা, 8GB RAM ও 5000mAh ব্যাটারীযুক্ত Realme 7i
সেলফি শ্যুটার
আমাজন ইন্ডিয়াতে Samsung Galaxy M31 Prime এর যে প্রোডাক্ট পেজ দেখা গেছে তাতে বলা হয়েছে ফোনটিতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে। উল্লেখ্য Samsung Galaxy M31 এও 32 মেগাপিক্সেলেরই ফ্রন্ট ক্যামেরা ছিল। আমাজনের প্রোডাক্ট পেজ অনুযায়ী Samsung Galaxy M31 Prime এর সেলফি ক্যামেরা স্লো-মো, 4কে ভিডিও রেকর্ডিং, এবং এআর ডুডল ও এআর ইমোজির মতো ফিচারযুক্ত হবে।
প্রসেসিং পারফরম্যান্স
Samsung Galaxy M31 Prime ফোনটি অক্টাকোর (2.3 গিগাহার্টস কোয়াড কোর কর্টেক্স A73 + 1.7 গিগাহার্টস কোয়াড কোর কর্টেক্স A53) প্রসেসরের সঙ্গে 10 ন্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত স্যামসাঙের নিজস্ব এক্সিনস 9611 চিপসেটে রান করবে বলে জানা গেছে। গ্ৰাফিক্সের জন্য এতে মালী-জি72 জিপিইউ দেওয়া হবে। কোম্পানির বর্তমান Samsung Galaxy M31 ফোনটিও একই এক্সিনস চিপসেটে রান করে।
আরও পড়ুন: আবার কি ফিরতে চলেছে PUBG? কোম্পানির সঙ্গে চলছে কথাবার্তা
র্যাম ও স্টোরেজ
আমাজন ইন্ডিয়াতে Samsung Galaxy M31 Prime ফোনটি 6 জিবি LPDDR4x RAM এর সঙ্গে লিস্টেড করা হয়েছে। ফোনটি 64 জিবি ও 128 জিবি স্টোরেজযুক্ত দুটি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হবে। এই দুটি ভেরিয়েন্টেই মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে মেমরি 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। অন্যদিকে Samsung Galaxy M31 ফোনটি 6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি মেমরি ও 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্টের পাশাপাশি 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজসহ একটি বড় ভেরিয়েন্টে সেল করা হয়।
ব্যাটারীর ক্ষমতা
স্যামসাং গ্যালাক্সি এম31 এর মতোই Samsung Galaxy M31 Prime ফোনটিও 15 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 6,000 এমএএইচের ব্যাটারীর সঙ্গে লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারী 48 ঘন্টা টকটাইম ও 26 ঘন্টা ভিডিও প্লেব্যাক দিতে সক্ষম। সবচেয়ে বড় কথা Samsung Galaxy M31 Prime এর রিটেইল বক্সের মধ্যেই 15 ওয়াটের ইউএসবি টাইপ সি চার্জার দেওয়া হবে।
আরও পড়ুন: চাইনিজ ব্র্যান্ডকে টক্কর দিতে ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M Prime এডিশন
হতে চলেছে বেশি রঙিন
জানা গেছে Samsung Galaxy M31 Prime ফোনটি Space Black, Midnight Blue ও Iceberg Blue কালার ভেরিয়েন্টে পেশ করা হবে। তবে মার্কেটে Samsung Galaxy M31 ফোনটি শুধুমাত্র ব্ল্যাক ও ব্লু কালার ভেরিয়েন্টে সেল করা হয়।
উপরোক্ত সমস্ত ডিটেইলস দেখার পর Samsung Galaxy M31 Prime এবং Samsung Galaxy M31 ফোনদুটির মধ্যে যথেষ্ট মিল লক্ষ্য করা যায়। তবে এখনও পর্যন্ত Samsung Galaxy M31 Prime এর ডিসপ্লে সাইজ সম্পর্কে কিছু জানা যায়নি এবং এক্ষেত্রে কিছু পার্থক্য দেখা যেতে পারে। দামের দিক থেকে গ্যালাক্সি এম31 এর থেকে প্রাইম এডিশন সস্তা হবে বলে মনে করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন













