গত বছর অর্থাৎ 2024 সালের এপ্রিল মাসে HMD Global তাদের ‘Pulse’ সিরিজের সূচনা করে HMD Pulse, Pulse Plus এবং Pulse Pro নামের তিনটি স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের নেক্সট জেনারেশন ‘Pulse 2’ পেশ করতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সিরিজ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে নতুন লিকের মাধ্যমে এই আপকামিং সিরিজের বেস মডেল অর্থাৎ HMD Pulse 2 ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে smashx_60 নামক অ্যাকাউন্টের মাধ্যমে HMD Pulse 2 ফোনের ডিটেইলস শেয়ার করা হয়েছে। এই পোস্টে ফোনটির ছবির পাশাপাশি প্রায় সমস্ত স্পেসিফিকেশন শেয়ার করে দেওয়া হয়েছে। লিক অনুযায়ী HMD Pulse 2 ফোনটির কোডনেম হবে HMD M-KOPA X3। এই আপকামিং ফোনটিতে Unisoc T7250 প্রসেসর যোগ করা হবে বলে জানা গেছে।
HMD M-KOPA X3 (PULSE 2)
– IPS LCD 6.7″ HD+, 90Hz
– 50MP f/1.8 + 2MP / 8MP f/2.0
– Unisoc T7250 SoC
– 4/128GB, UFS2.1 + 256GB Micro SD
– 5,000mAh, 20W
– Android 15OS
– IP54, Side FPS, Smart Lighting, Custom Button, BT5.0, NFC, 4.5 network etc. pic.twitter.com/aEKgYtgjc4— HMD_MEME’S (@smashx_60) December 23, 2025
মনে করিয়ে দিই গত বছর পেশ হওয়া HMD Pulse ফোনে Unisoc T606 চিপসেট দেওয়া হয়েছিল। Unisoc T7250 প্রসেসর 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি একটি মোবাইল চিপসেট, যা 1.6GHz থেকে 1.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। চিপসেট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে HMD Pulse 2 ফোনটি একটি 4G স্মার্টফোন হতে চলেছে এবং শুধুমাত্র LTE কানেক্টিভিটি সাপোর্ট করবে।
লিক অনুযায়ী HMD Pulse 2 ফোনে 6.7-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি হবে এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। আগের HMD Pulse ফোনেও একই রিফ্রেশ রেটযুক্ত 6.65-ইঞ্চির HD+ স্ক্রিন যোগ করা হয়েছিল। অর্থাৎ সাক্সেসার হিসাবে এই আপকামিং ফোনটিতে খুব বড় কোনো আপগ্ৰেড দেখা যাবে না।
ফটোগ্রাফির দিক থেকে HMD Pulse 2 ফোনটি আগের মডেলের চেয়ে বেশ অ্যাডভান্স হবে। লিক থেকে জানা গেছে এই আপকামিং ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 2MP সেকেন্ডারি লেন্স যোগ করা হতে পারে। আগের HMD Pulse ফোনে 13MP ক্যামেরা দেওয়া হয়েছিল। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই আপকামিং ফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য HMD Pulse 2 ফোনে 5,000mAh ব্যাটারি থাকতে পারে। এর আগের জেনারেশনেও একই মাপের ব্যাটারি দেওয়া হয়েছিল। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য HMD Pulse ফোনে 10W চার্জিং ফিচার রয়েছে। লিক অনুযায়ী HMD Pulse 2 ফোনে 20W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
HMD Pulse 2 ফোনটিতে IP54 রেটিং যোগ করা হবে বলে জানা গেছে, ফলে ফোনটি জলের ছিটা থেকে সুরক্ষিত থাকবে। লিক অনুযায়ী এই 4G ফোনটিতে স্মার্ট লাইটিং এবং কাস্টম বাটনের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার যোগ করা হতে পারে। এই ফোনে ব্লুটুথ 5.0 এবং ওয়াইফাইয়ের পাশাপাশি NFC সাপোর্ট থাকতে পারে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
জানিয়ে রাখি আফ্রিকান মার্কেটে M-KOPA ডট কম ওয়েবসাইটে HMD স্মার্টফোন সেল করা হয় এবং HMD Pulse 2 ফোনটিও এই সাইটের মাধ্যমে বেচা হতে পারে। জানিয়ে রাখি ভারতে HMD Pulse সিরিজের স্মার্টফোন লঞ্চ করা হয়নি এবং HMD Pulse 2 ফোনটি ভারতে পেশ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। বর্তমানে ভারতের বাজারে HMD Vibe 5G ফোনটি 8,999 টাকা দামে সেল করা হয়। এই সস্তা 5G ফোনটিতে 50MP Camera, 5000mAh battery এবং Unisoc T760 প্রসেসর রয়েছে।
