Home টপ সংগ্রহ 40,000 টাকার রেঞ্জে 5টি সবচেয়ে বেশি আনটুটু স্কোর সহ ফোনের লিস্ট, দেখে নিন কারা রয়েছে লিস্টে

40,000 টাকার রেঞ্জে 5টি সবচেয়ে বেশি আনটুটু স্কোর সহ ফোনের লিস্ট, দেখে নিন কারা রয়েছে লিস্টে

কোনো স্মার্টফোন কতটা ফাস্ট সেটি জানার সবচেয়ে বেস্ট পদ্ধতি হল সেই ফোনের আনটুটু স্কোর চেক করা। এই বেঞ্চমার্ক অ্যাপ ফোনে এক সঙ্গে কয়েকটি প্রসেসিং করে ফোনের সিপিইউ, জিপিইউ, মেমরি এবং ইউআই এর ক্ষমতা চেক করে থাকে। এটিকেই আনটুটু বলে। যে ফোনের এই স্কোর যত বেশি হয় সেই ফোন ততই শক্তিশালী। এই পোস্টে 40,000 টাকা রেঞ্জের 5টি সবচেয়ে বেশি আনটুটু স্কোর সহ স্মার্টফোনের ডিটেইলস শেয়ার করা হল।

40,000 টাকার রেঞ্জে 5টি টপ আনটুটু স্কোর সহ ফোনের লিস্ট (সেপ্টেম্বর, 2024)

স্মার্টফোন আনটুটু স্কোর প্রসেসর RAM
iQOO Neo9 Pro 16,11,015 Qualcomm Snapdragon 8 Gen 2 12GB RAM
Realme GT 6T 14,50,949 Qualcomm Snapdragon 7+ Gen 3 12GB RAM
Vivo T3 Ultra 14,45,926 MediaTek Dimensity 9200+ 12GB RAM
OnePlus 12R 12,40,474 Qualcomm Snapdragon 8 Gen 2 16GB RAM
Honor 200 8,25,206 Qualcomm Snapdragon 7 Gen 3 12GB RAM

 

iQOO Neo9 Pro

পারফরমেন্স

iQOO Neo9 Pro ফোনে 3.2Ghz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 2 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ফোনে 12GB Physical RAM এবং 12GB Virtual RAM রয়েছে, যার ফলে এতে মোট 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। গ্রাফিক্সের জন্য এতে Adreno 740 GPU যোগ করা হয়েছে। ফোনটির আনটুটু স্কোর নিচে দেওয়া হল।

AnTuTu Score iQOO Neo9 Pro
আনটুটু সিপিইউ স্কোর 387339
আনটুটু জিপিইউ স্কোর 613431
আনটুটু মেমরি স্কোর 306362
আনটুটু ইউএক্স স্কোর 303883
আনটুটু ফুল স্কোর 1611015

 

দাম এবং স্পেসিফিকেশন

iQOO Neo9 Pro ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.78-ইঞ্চির 1.5K LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP IMX920 প্রাইমারি সেন্সর 8MP ultra wide অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,160mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

realme GT 6T

পারফরমেন্স

realme GT 6T ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 2.8Ghz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7+ Gen 3 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ফোনে 12GB Physical RAM রয়েছে। গ্রাফিক্সের জন্য এতে Adreno 732 GPU যোগ করা হয়েছে। ফোনটির আনটুটু টেস্ট রেজাল্ট নিচে শেয়ার করা হল।

AnTuTu Score realme GT 6T
আনটুটু সিপিইউ স্কোর 376759
আনটুটু জিপিইউ স্কোর 489792
আনটুটু মেমরি স্কোর 335562
আনটুটু ইউএক্স স্কোর 248836
আনটুটু ফুল স্কোর 1450949

 

দাম এবং স্পেসিফিকেশন

Realme GT 6T ফোনে 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 8T LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট ও 6000nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP LYT600 প্রাইমারি এবং 8MP IMX355 wide-angle লেন্স রয়েছে। একইভাবে এই ফোনে 32MP Selfie ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Vivo T3 Ultra

পারফরমেন্স

Vivo T3 Ultra ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 3.35GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9200+ অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ফোনে 12GB Physical RAM এবং 12GB Virtual RAM রয়েছে, যার ফলে এতে মোট 24GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়। গ্রাফিক্সের জন্য এতে ARM Immortalis G715 GPU যোগ করা হয়েছে। ফোনটির আনটুটু স্কোর নিচে দেওয়া হল।

AnTuTu Score Vivo T3 Ultra
আনটুটু সিপিইউ স্কোর 356514
আনটুটু জিপিইউ স্কোর 548630
আনটুটু মেমরি স্কোর 252201
আনটুটু ইউএক্স স্কোর 288581
আনটুটু ফুল স্কোর 1445926

 

দাম এবং স্পেসিফিকেশন

Vivo T3 Ultra ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.78 ইঞ্চির 3D curved 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP IMX921 প্রাইমারি ও 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফ্রন্ট প্যানেলে 50MP Selfie ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

OnePlus 12R

পারফরমেন্স

OnePlus 12R ফোনে 3.3GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 2 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ফোনে 16GB Physical RAM দারুণ পারফরমেন্স দিতে সক্ষম। গ্রাফিক্সের জন্য এতে Adreno 740 GPU যোগ করা হয়েছে। ফোনটির আনটুটু স্কোর নিচে দেওয়া হল।

AnTuTu Score OnePlus 12R
আনটুটু সিপিইউ স্কোর 232053
আনটুটু জিপিইউ স্কোর 606671
আনটুটু মেমরি স্কোর 201361
আনটুটু ইউএক্স স্কোর 200389
আনটুটু ফুল স্কোর 1240474

 

দাম এবং স্পেসিফিকেশন

OnePlus 12R ফোনে 6.78-ইঞ্চির FHD+ LTPO4.0 ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP IMX890 প্রাইমারি, 8MP আলট্রা ওয়াইড ও 2MP ম্যাক্রো লেন্স এবং ফ্রন্ট প্যানেলে 16MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি রয়েছে।

Honor 200

পারফরমেন্স

Honor 200 ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.63GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Gen 3 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ফোনে 12GB RAM রয়েছে। গ্রাফিক্সের জন্য এতে Adreno 720 GPU যোগ করা হয়েছে। ফোনটির আনটুটু স্কোর নিচে দেওয়া হল।

AnTuTu Score Honor 200
আনটুটু সিপিইউ স্কোর 248965
আনটুটু জিপিইউ স্কোর 268126
আনটুটু মেমরি স্কোর 152384
আনটুটু ইউএক্স স্কোর 155731
আনটুটু ফুল স্কোর 825206

 

দাম এবং স্পেসিফিকেশন

Honor 200 ফোনে 6.7-ইঞ্চির 1.5K OLED Curved প্যানেল রয়েছে এবং এটি 120Hz রিফ্রেশ রেট ও 4000nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্যেই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP IMX906 প্রাইমারি, 50MP 2.5x টেলিফটো ও 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে এবং ফ্রন্ট প্যানেলে 50MP Selfie Camera যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে।