50MP ফ্রন্ট ক্যামেরা সহ আসতে চলেছে নতুন HMD স্মার্টফোন, লিক হল ডিটেইলস

Nokia ফোন নির্মাতা টেক কোম্পানি HMD Global তাদের ব্র্যান্ডের নতুন ফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এই বছর এপ্রিল মাসে এই কোম্পানি তাদের প্লাস সিরিজের অধীনে HMD Pulse, HMD Pulse Plus এবং HMD Pulse Pro স্মার্টফোনগুলি গ্লোবাল বাজারে লঞ্চ করেছিল। কোম্পানি শীঘ্রই তাদের হাইএন্ড ডিভাইস HMD Pulse 2 Pro ফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।

HMD Pulse 2 Pro এর ডিটেইলস (লিক)

লিকের মাধ্যমে জানা গেছে HMD Pulse 2 Pro স্মার্টফোন Unisoc T612 প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই ফোনে 6GB এবং 8GB RAM দেওয়া হবে বলে শোনা গেছে এবং এটি 128GB এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হবে। লিক অনুযায়ী আপকামিং এইচএমডি ফোনটি Green, Blue এবং Yellow এর মতো তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে।

HMD Pulse 2 Pro ফোনটিতে শক্তিশালী ক্যামেরা সেন্সর দেওয়া হবে। সেলফি এবং ভিডিও কলের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। HMD Pulse Pro ফোনেও 50MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছিল। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে, এতে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি সেন্সর থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য আপকামিং ফোনে 20W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী HMD Pulse 2 Pro ফোনটি IPS LCD প্যানেল দিয়ে তৈরি HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। তবে আপকামিং ফোনের কনফার্ম স্পেসিফিকেশন জানার জন্য অপেক্ষা করতে হবে।

HMD Pulse Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: HMD Pulse Pro ফোনে 6.65 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1612×720 পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশ রেট এবং 480 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: HMD Pulse Pro ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 সহ পেশ করা হয়েছে। এই ফোনটিতে দুই বছর ওএস আপডেট দেওয়া হয়েছে। এই ফোনে 1.6GHz ক্লক স্পীডযুক্ত এন্ট্রি লেভেল UNISOC T606 প্রসেসর যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য HMD Pulse Pro ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য HMD Pulse Pro ফোনে 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here