লঞ্চ হল লো বাজেট Vivo 5G ফোন, দাম 12 হাজারেরও কম! জেনে নিন ডিটেইলস 

টেক ব্র্যান্ড Vivo তাদের হোম মার্কেট চীনে একটি নতুন 5G ফোন পেশ করেছে। ‘Y’ সিরিজে পেশ হওয়া এই স্মার্টফোনটি Vivo Y53T নামে লঞ্চ করা হয়েছে। এই Vivo ফোনটি 5G কানেক্টিভিটির সাপোর্ট করে এবং এই ফোনে 6GB RAM, MediaTek Dimensity 700 চিপসেট এবং 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আরও পড়ুন: BGMI-এর ভারতে রিলঞ্চ সম্পর্কে KRAFTON-এর বড় বিবৃতি, ফেরার সম্ভাবনা কতটা? জেনে নিন ডিটেইলস 

vivo Y53t স্মার্টফোনের দাম

vivo y53t ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হয়েছে। 4GB র‍্যাম সহ ফোনটির বেস ভেরিয়েন্টে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, যার দাম 999 ইউয়ান অর্থাৎ প্রায় 11,990 টাকা। এছাড়াও এই ফোনের 6GB র‌্যাম + 128GB স্টোরেজ সহ বড় মডেলটির দাম 1099 ইউয়ান অর্থাৎ প্রায় 13,000 টাকা। এই Vivo মোবাইলটি চীনে Orange এবং midnight black এই দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

vivo Y53t স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.51″ HD+ ডিসপ্লে 
  • MediaTek Dimensity 700 প্রসেসর 
  • 6GB RAM + 256GB স্টোরেজ
  • 13MP + 2MP রেয়ার ক্যামেরা 
  • 15W 5,000mAh ব্যাটারি 

Vivo Y53T স্মার্টফোনটি 20:9 অ্যাস্পেক্ট রেশিওতে তৈরি করা হয়েছে যা 1600 x 720 পিক্সেল রেজলিউশন এবং 6.51 ইঞ্চি HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই স্ক্রিনটি LCD প্যানেলে তৈরি এবং 60Hz রিফ্রেশরেটে কাজ করে। এই Vivo ফোনটির ডায়মেনশন হল 164.05×75.60×8.15mm এবং ওজন হল 186 গ্রাম। আরও পড়ুন: 17GB RAM সহ ভারতে লঞ্চ হল TECNO PHANTOM X2 স্মার্টফোন, রয়েছে 32MP সেলফি ক্যামেরা এবং 5160mAh ব্যাটারি

vivo Y53t ফোনটি Android 13 বেসড OriginOS Ocean-এ লঞ্চ করা হয়েছে যা 2.2GHz ক্লক স্পিড সহ Octacore 7nm MediaTek Dimensity 700 প্রসেসরে চলে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 MC2 GPU দেওয়া হয়েছে। এই Vivo ফোনটি LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ টেকনোলজিতে কাজ করে।

ফটোগ্রাফির জন্য Vivo Y53T ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ এর সঙ্গে F/2.2 অ্যাপারচার যুক্ত 13-মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর এবং F/2.4 অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন 2-মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে F/1.8 অ্যাপারচার যুক্ত একটি 5-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। আরও পড়ুন: এবার শেষ আলাদা আলাদা চার্জারের ঝামেলা! একটি চার্জারেই চার্জ হবে সব ডিভাইস 

vivoY53t একটি ডুয়াল সিম ফোন যা 5G এবং 4G দুটোই সাপোর্ট করে। এই ফোনে 3.5 mm জ্যাক এবং বেসিক কানেক্টিভিটি ফিচার সহ সিকিউরিটির জন্য সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই Vivo মোবাইলটিতে একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে। যা 15W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here