Home খবর 12GB RAM সহ লঞ্চ হবে Realme phone, থাকতে পারে 50MP Camera এবং 5,000mAh Battery

12GB RAM সহ লঞ্চ হবে Realme phone, থাকতে পারে 50MP Camera এবং 5,000mAh Battery

চাইনিজ টেক ব্র্যান্ড Realme সম্পর্কে খবর পাওয়া যাচ্ছে কোম্পানি একটু নতুন লো বাজেট ফোনে কাজ করছে। চীনের সার্টিফিকেশন সাইট টেনাতে এই ফোনটি লিস্টেড হয়েছে এবং এখান থেকে ফোনটির ডিসপ্লে, স্টোরেজ, ক্যামেরা এবং প্রসেসর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এখনও পর্যন্ত এই ফোনটির নাম জানা যায়নি। লিস্টিং থেকে প্রকাশ্যে আসা ফোনটির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Realme ফোনের TENAA লিস্টিং

এই আপকামিং Realme ফোনটি চীনের সার্টিফিকেশন সাইট টেনাতে Realme RMX3953 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। এই ফোনটি Reаlme V70 নামে চীনে লঞ্চ করা হবে বলে ধারণা করা হচ্ছে। এই ফোনটি লো বাজেট সেগমেন্টে পেশ করা হতে পারে এবং ফোনটির দাম ভারতীয় কারেন্সি অনুযায়ী 15,000 টাকার কাছাকাছি হতে পারে। এই ফোনটিতে যে স্পেসিফিকেশন থাকবে বলে জানানো হয়েছে, তা হল:

ডিসপ্লে: টেনা অনুযায়ী এই ফোনে 6.67-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হবে। এই পাঞ্চ হোল স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি হবে এবং 720 × 1604 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে। ফোনটির ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

প্রসেসর: লিস্টিঙে ফোনটির প্রসেসরের নাম বলা হয়নি। তবে জানানো হয়েছে RMX3953 মডেল নাম্বার সহ এই ফোনে 2.4GHz ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর থাকবে।

স্টোরেজ: শুনতে অদ্ভুত লাগলেও এই রিয়েলমি ফোনটি টেনাতে 4GB, 6GB, 8GB এবং 12GB RAM সহ লিস্টেড করা হয়েছে। কোনো ফোন 4GB RAM সাপোর্ট করে আবার সেই ফোনই 12GB RAM মডেলেও পেশ করা হয় সাধারণত এমন দেখা যায় না। লিস্টিং অনুযায়ী এই ফোনে 128GB, 256GB, 512GB এবং 1TB স্টোরেজ যোগ করা হবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপ ব্যাক প্যানেলে ভার্টিক্যাল শেপে অবস্থিত হবে। টেনা লিস্টিং অনুযায়ী এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। এই ফোনে সেলফির জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

ব্যাটারি: Realme RMX3953 ফোনে 5,465mAh ব্যাটারি থাকবে বলে জানানো হয়েছে। তাই এই ফোনে 5,500mAh ব্যাটারি যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।