ভারতে লঞ্চ হতে চলেছে Nokia G60 5G স্মার্টফোন, কম দামে পাওয়া যাবে সুন্দর স্পেসিফিকেশন

নোকিয়া গত সেপ্টেম্বর মাসে আয়োজিত IFA 2022 ইভেন্টের মঞ্চে Nokia C31, Nokia X30 5G এবং Nokia G60 5G তিনটি স্মার্টফোন পেশ করেছিল। এই তিনটি ফোনেই আলাদা আলাদা বাজেটে সুন্দর স্পেসিফিকেশন পাওয়া যায়। এর মধ্যে Nokia G60 5G ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে। কোম্পানি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে Nokia G60 5G এর ভারতে লঞ্চ সম্পর্কে জানা গেছে এবং কোম্পানির ওয়েবসাইটেও ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ হয়ে গেছে। খুব তাড়াতাড়ি 120Hz Display, 50MP Camera, 6GB RAM এবং Qualcomm Snapdragon 695 5G চিপসেট সহ এই ফোনটি ভারতে লঞ্চ এবং সেল করা হবে। আরও পড়ুন: মার্কেটে এলো নতুন 5G Vivo মোবাইল, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

ভারতে আসছে Nokia G60 5G

আগেই জানিয়েছি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে Nokia G60 5G ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে এবং এতে ফোনটির সম্পূর্ণ ডিটেইলস পর্যন্ত রয়েছে। আপাতত নোকিয়া ইন্ডিয়ার ওয়েবসাইটে Nokia G60 5G ফোনটি 6GB RAM + 128GB Storage সহ সিঙ্গেল ভেরিয়েন্টে লিস্টেড করা হয়েছে যা Ice এবং Black কালারে দেখানো হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে ভারতে Nokia G60 5G এর প্রিবুকিং শুরু হয়ে যাবে। এরপর নভেম্বর মাসেই ফোনটির সেলও শুরু হয়ে যাবে।

Nokia G60 5G এর স্পেসিফিকেশন (লিক)

Nokia G60 5G ফোনটি একটি 6.58-ইঞ্চি FullHD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই মোবাইলের স্ক্রিনটি LCD প্যানেলে তৈরি করা হয়েছে যা 120Hz রিফ্রেশরেট এ কাজ করে এবং 500নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের ডিসপ্লে Corning Gorilla 5 দ্বারা প্রোটেকটেড। প্রসেসিংয়ের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 695 চিপসেট দেওয়া হয়েছে। আরও পড়ুন: +92 কোড যুক্ত পাকিস্তানের নম্বর থেকে WhatsApp ম্যাসেজ আসছে, সাবধান! বড় বিপদে ফেঁসে যেতে পারেন

Nokia G60 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর দেওয়া হয়েছে, যা একটি 5-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ডেপথ সেন্সরের সাথে কাজ করে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

Nokia G60 5G ফোনটি ইকো ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়ে তৈরি। কোম্পানি এই ফোনটি IP52 রেটিং সহ পেশ করেছে, যা ফোনটিকে জল এবং ধুলোর হাত থেকে রক্ষা করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 4,500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। আরও পড়ুন: এক বছরের মধ্যে 50% ইউজার কিনবেন নতুন স্মার্টফোন, 5G হবে প্রায়োরিটি!

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here