অনলাইন শপিং সাইট Flipkart-এ চলতিদিনে Moto Days Sale চলছে। এই সেলে মোটোরোলা স্মার্টফোনের ওপর ধামাকাদার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। Flipkart-এ মোটো ডে’স সেল 18 জুন থেকে 22 জুন পর্যন্ত চলবে। এই সেলে বিশ্বের সবচেয়ে পাতলা 5G স্মার্টফোন Motorola Edge 30 ফোনে অসাধারণ ডিল পাওয়া যাচ্ছে। মোটোরোলা edge 30 স্মার্টফোনে 2000 টাকার ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ ডিসকাউন্টের মতো অফার পাওয়া যাচ্ছে। মোটোরোলার এই স্মার্টফোনটি Qualcomm-এর Snapdragon 778G Plus প্রসেসর সাপোর্ট করে। এই আর্টিকেলে এই ফোনটির অফার সহ ফিচারস এবং স্পেসিফিকেশনের সমন্ধে বিস্তারিত তথ্য শেয়ার করা হবে।
Motorola Edge 30-এর ডিল
Motorola Edge 30 স্মার্টফোনের ওপর ফ্লিপকার্টের সেলে অসাধারণ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। SBI কার্ড ইউজাররা 2000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবে। এই ডিসকাউন্টের ফলে মোটোরোলার এই 27,999 টাকা দামের 5G স্মার্টফোনটিকে 25,999 টাকা দামে কেনা যাবে। এরসাথে এই ফোনের সাথে এক্সচেঞ্জ বেনিফিটও পাওয়া যাচ্ছে।
Motorola Edge 30 স্মার্টফোনটিকে একবারে টাকা দিয়ে কেনার সাথে সাথে কিস্তি দিয়েও কেনা যাবে। Motorola Edge 30 স্মার্টফোনটিকে SBI-এর ক্রেডিট কার্ডের মাধ্যমে 2337 টাকা প্রতিমাসে EMI (এক বছর) দিয়ে কেনা যাবে। যদি ফোনটি আপনি দুই বছরের কিস্তিতে নিতে চান তাহলে আপনার প্রতি মাসের EMI 1263 টাকা হয়ে যাবে। এই ফোনটিকে EMI-এ কিনলেও 2000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।
Moto Edge 30 স্মার্টফোনটিকে দুটো ভেরিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিকে 6GB RAM + 128GB স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। ফোনের অন্য ভেরিয়েন্টিকে 8GB RAM + 128GB স্টোরেজের সাথে 29,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই আর্টিকেলে 6GB RAM ভেরিয়েন্টের সম্পর্কে বলা হবে। 8GB ভেরিয়েন্টের জন্য ইউজারদের অধিক টাকা খরচ করতে হবে।
Motorola Edge 30 : স্পেসিফিকেশন এবং ফিচার
Motorola Edge 30 স্মার্টফোনে 6.55-ইঞ্চির Full HD+ pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে , ডিসপ্লেটির রিফ্রেশরেট 144Hz এবং পিক ব্রাইটনেস 500nits। এর সাথে মোটোরোলার এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। Moto Edge 30 স্মার্টফোনটিকে Qualcomm-এর Snapdragon 778G Plus প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এর সাথে এই ফোনে Adreno 642L GPU দেওয়া হয়েছে। মোটোরোলার এই ফোনটি 8GB-এর LPDDR5 RAM এবং 128GB UFS সাপোর্ট করে। এই ফোনটি Android 12-এ রান করে, ফোনটিকে Android 14-এর আপডেট করা যাবে।
Motorola Edge 30 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে 50MP-এর প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, এর সাথে 50MP-এর আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। মোটোরোলার এই ফোনে 32MP ফ্রন্ট শুটার ক্যামেরা দেওয়া হয়েছে। Moto Edge 30 স্মার্টফোনটি 4020mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে Type-C চার্জিং পোর্ট, স্টিরিও স্পিকার সাপোর্ট দেওয়া হয়েছে। Moto Edge 30 স্মার্টফোনটিকে মেটার গ্রে এবং অরোরা গ্রিন কালার অপশনে পেশ করা হয়েছে।
