2026 সাল রিয়েলমি ফ্যানদের জন্য উল্লেখযোগ্য হতে চলেছে। কম্পানি বছরের প্রথম মাসেই তাদের নতুন ‘realme 16 Pro’ সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ব্র্যান্ডের পক্ষ থেকে লঞ্চ ডেট জানানো হয়েছে। আগামী 6 জানুয়ারি ভারতের বাজারে realme 16 Pro 5G এবং realme 16 Pro+ 5G ফোনদুটি লঞ্চ করা হবে। এবার কোম্পানি শক্তিশালী ক্যামেরা সেটআপ সহ ফোনদুটি পেশ করতে চলেছে। আপকামিং realme 16 Pro 5G এবং realme 16 Pro+ 5G ফোনদুটি 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ করা হবে।
কোম্পানি 6 জানুয়ারি ভারতে একটি বড় ইভেন্ট অনুষ্ঠিত করবে। এই ইভেন্টের মঞ্চ থেকে ভারতে realme 16 Pro 5G এবং realme 16 Pro+ 5G ফোনদুটি লঞ্চ করা হবে। এই দিন দুপুর 12টা সময়ে ইভেন্ট শুরু করা হবে এবং আপকামিং ফোনগুলির দাম, সেল, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হবে। জানিয়ে রাখি এই দিন ভারতের বাজারে Redmi Note 15 5G ফোনটিও পেশ করা হবে।
Tested by Vicky. Trusted in portraits.
From subtle details to confident frames, the #realme16ProSeries is built for portraits that feel real on Vicky, and on you.
Launching on 6th Jan, 12 PM.
Know More:https://t.co/Vk3a5ORmvH https://t.co/Ar1BcHr0iw… pic.twitter.com/ilBqhD8bnE
— realme (@realmeIndia) December 19, 2025
ক্যামেরা সেটআপের দিক দিয়ে Realme 16 Pro সিরিজ বেশ আকর্ষণীয় হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই সিরিজের অধীনে আপকামিং স্মার্টফোনেদুইটিতেই 200 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকবে। প্রকাশ্যে আসা ইমেজ অনুযায়ী Realme 16 Pro এবং Realme 16 Pro+ ফোনদুটিতেই ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। একইসঙ্গে কোম্পানির বক্তব্য অনুযায়ী এই সিরিজে Portrait লেন্স দেওয়া হবে। জানিয়ে রাখি আগের Realme 15 সিরিজের ‘Pro+’ মডেল লঞ্চ করা হয়নি। অর্থাৎ এবার Realme 16 Pro+ ফোনটি শক্তিশালী স্পেসিফিকেশন সহ বাজারে লঞ্চ করা হবে।
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Realme 16 Pro 5G ফোনটি বাজারে Orchid Purple (অর্কিড পার্পল), Master Gold (মাস্টার গোল্ড) এবং Pebble Grey (পেবল গ্রে) কালার অপশনে লঞ্চ করা হবে। অন্যদিকে ভারতের বাজারে Realme 16 Pro+ 5G ফোনটি Master Grey (মাস্টার গ্রে), Camellia Pink (ক্যামেলিয়া পিঙ্ক) এবং Master Gold (মাস্টার গোল্ড) কালার অপশনে সেল করা হবে।
লিক অনুযায়ী Realme 16 Pro ফোনটি MediaTek প্রসেসর এবং 12GB RAM সহ লঞ্চ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6500mAh বা এর চেয়েও বড় ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে সম্প্রতি TENAA সার্টিফিকেশন সাইটে Realme 16 Pro+ 5G ফোনটি লিস্টেড হয়েছে। লিস্টিং অনুযায়ী ফোনটি Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ বাজারে পেশ করা হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে স্মার্টফোনটি 6.8 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। আগামী 6 জানুয়ারি ফোনের সঠিক তথ্য জানা যাবে। আমাদের ধারনা অনুযায়ী Realme 16 Pro ফোনটি প্রায় 30 হাজার টাকা এবং Realme 16 Pro+ ফোনটি প্রায় 40 হাজার টাকা দামে পেশ করা হতে পারে।
