ভারতে Vivo Y400 Pro 5G ফোনটি লঞ্চের কিছু দিনের মধ্যেই আমরা এক্সহ্লুসিভ রিপোর্টে জানিয়েছিলাম কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের ভ্যানিলা মডেল হিসাবে ভারতে Vivo Y400 5G ফোনটি লঞ্চ করা হবে। ইতিমধ্যে আমরা এই আপকামিং ফোনটির লঞ্চ টাইমলাইন সহ মোবাইল স্ক্রিন ও কালার মডেল সম্পর্কেও জানিয়েছি। এবার এই ফোনের ব্যাটারি, চার্জিং টেকনোলজি এবং আইপি রেটিং সম্পর্কে জানা গেছে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
Vivo Y400 5G ফোনের ডিটেইলস
ব্যাটারি
ইন্ডাস্ট্রি সোর্সের মাধ্যমে আমরা আপকামিং Vivo Y400 5G ফোনটি সম্পর্কে জানতে পেরেছি। এই তথ্য অনুযায়ী, এই ফোনে বড় ব্যাটারি যোগ করা হবে। এতে 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। মনে করিয়ে দিই সিরিজের Vivo Y400 Pro 5G ফোনটিতে 5,500mAh ব্যাটারি যোগ করা হয়েছিল।
চার্জিং
ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে। এতে কোম্পানির Flashcharge টেকনোলজি যোগ করা হবে।
ওয়াটার প্রুফিং
Vivo Y400 5G ফোনটি ওয়াটার প্রুফ স্মার্টফোন হতে চলেছে। ইন্ডাস্ট্রি সোর্স অনুযায়ী, এই ফোনে IP68 + IP69 রেটিং দেওয়া হবে। এর ফলে ফোনটি অনেকাংশেই জল ও ধুলোর হাত থেকে সুরক্ষিত থাকবে। জানিয়ে রাখি Y400 Pro ফোনে IP65 রেটিং দেওয়া হয়েছিল। অর্থাৎ সিরিজের ভ্যানিলা মডেলটি আইপি রেটিঙের দিক থেকে বেশি অ্যাডভান্স হবে।
Vivo Y400 5G ফোনের লঞ্চ টাইমলাইন
গত সপ্তাহে আমরা জানতে পেরেছি, ভারতে আগস্ট মাসে Vivo Y400 5G ফোনটি লঞ্চ করা হবে। মাসের প্রথম দিকেই এই ফোনটি পেশ করা হতে পারে। আমাদের সোর্স অনুযায়ী এই ফোনটি Olive Green এবং Glam White কালার অপশনে সেল করা হবে।
Vivo Y400 5G ফোনের সম্ভাব্য দাম
Vivo Y400 5G ফোনটি সিরিজের প্রো মডেলের তুলনায় কম দামে পেশ করা হবে। Vivo Y400 Pro ফোনটির 128GB মডেল 24,999 টাকা এবং 256GB মডেল 26,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তাই মনে করা হচ্ছে মিড বাজেট Vivo Y400 5G ফোনটির দাম 20 হাজার টাকার আশেপাশে রাখা হতে পারে।
Vivo Y400 5G ফোনটি 19,999 টাকা প্রাথমিক দামে সেল করা হবে বলে আশা করা হচ্ছে। তবে ফোনটির সঠিক দাম জানার জন্য এখনও কোম্পানির পক্ষ থেকে ঘোষণা বা ফোনটি লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিচে সিরিজের Vivo Y400 Pro 5G ফোনটি সম্পর্কে আলোচনা করা হল।
Vivo Y400 Pro 5G ফোনের স্পেসিফিকেশন
- MediaTek Dimensity 7300
- 8GB RAM + 256GB Storage
- 8GB Extended RAM
- 6.77″ Dual 3D Curved Display
- 50MP Dual Rear Camera
- 32MP Selfie Camera
- 5,500mAh Battery
- 90W Fast Charging
ডিসপ্লে: Vivo Y400 Pro 5G ফোনে 2392 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডুয়েল 3D কার্ভড ডিসপ্লে AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 300Hz টাচ স্যাম্পেলিং রেট ও 4500nits ব্রাইটনেস সাপোর্ট করে।
পারফরমেন্স: Vivo Y400 Pro 5G ফোনটি Android 14 বেসড Funtouch OS 14 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4nm প্রসেসে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই প্রসেসরে 2.0GHz ক্লক স্পীডযুক্ত চারটি এবং 2.5GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর রয়েছে।
স্টোরেজ: Vivo Y400 Pro 5G ফোনটি ভারতে 8GB RAM সহ পেশ করা হয়েছে। Expandable RAM ফিচার ব্যাবহার করে এই ফোনে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে LPDDR4X RAM টেকনোলজির সঙ্গে সঙ্গে 128GB এবং 256GB UFS 3.1 storage টেকনোলজি দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y400 Pro 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP বোকে লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: Vivo Y400 Pro 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 4 বছর পর্যন্ত Battery Health পাওয়া যাবে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও সুরক্ষিত চার্জিঙের জন্য এই ফোনে Smart Charging Engine 2.0 দেওয়া হয়েছে।
অন্যান্য ফিচার: Vivo Y400 Pro 5G ফোনটিতে Smart AI ফিচার যোগ করা হয়েছে। ফোনটির AI SuperLink টেকনোলজি 30% সিগন্যাল কভারেজ এবং 45% সিগন্যাল স্ট্রেন্থ বাড়াতে পারে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 6টি আলাদা কালার সহ Dynamic Light রয়েছে। এই ফোনে অডিও বুস্টার টেকনোলজি সহ Dual Stereo Speaker দেওয়া হয়েছে।











