রিয়েলমি ভারতে তাদের Narzo সিরিজের নতুন realme Narzo 90 5G এবং realme Narzo 90x 5G স্মার্টফোন লঞ্চ করেছে। realme Narzo 90 5G ফোনটির প্রাথমিক দাম 16,999 টাকা এবং Narzo 90x 5G স্মার্টফোনটির দাম 13,999 টাকা রাখা হয়েছে। এই নতুন ফোনগুলি বাজারে লঞ্চের পর, এবার কোম্পানির আগের জেনারেশনের realme Narzo 80 Lite মডেলটি ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। বর্তমানে 6GB RAM সহ কম দামের 5G ফোনটি মাত্র 10,999 টাকা দামে সেল করা হচ্ছে।
গত জুন মাসে ভারতে realme Narzo 80 Lite 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 11,499 টাকা দামে পেশ করা হয়েছিল। তবে বর্তমানে এই স্মার্টফোনটি 10,999 টাকা দামে সেল করা হচ্ছে। শপিং সাইট আমাজনের মাধ্যমে ফোনটি 500 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট সহ কেনা যাচ্ছে। কোনো ধরনের ব্যাঙ্ক ডেভিট কার্ড বা ক্রেডিট কার্ড ছাড়াই সমস্ত ইউজাররা এই অফার উপভোগ করতে পারবেন। ফোনটি কেনার জন্য বা সম্পূর্ণ অফার ডিটেইলস বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
realme Narzo 80 lite 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং ওয়ানইউআই 6 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Mali G57 MC2 GPU রয়েছে।
realme Narzo 80 lite 5G স্মার্টফোনটিতে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল সহ স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 625 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্মার্টফোনটিতে Rainwater Smart Touch ফিচার রয়েছে, যার ফলে ভেজা হাতেও এটি ব্যাবহার করা যাবে।
realme Narzo 80 lite 5G স্মার্টফোনটিতে 12GB ডায়নেমিক RAM ফিচার রয়েছে, এর ফলে 6GB ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 18GB RAM (6+12) এর পারফরমেন্স পাওয়া যায়। পাওয়ার ব্যাকআপের জন্য realme Narzo 80 lite 5G স্মার্টফোনটিতে 15 ওয়াট ফাস্ট চার্জিং এবং 5W reverse সাপোর্টেড 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 46.6 ঘন্টা পর্যন্ত কলিং টাইম পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য realme Narzo 80 lite 5G স্মার্টফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ এবং 76° এফওভি সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
রিয়েলমি স্মার্টফোনটিতে Armorshell মিলিটারি গ্রেড শক রেজিস্টেন্স বডি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটি 2 মিটার উঁচু থেকে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য realme Narzo 80 lite 5G স্মার্টফোনটিতে IP64 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে 5GHz Wi-Fi ও Bluetooth 5.3 যোগ করা হয়েছে।
বর্তমানে প্রায় অধিকাংশ কোম্পানি তাদের লো-বাজেট ফোনের দাম বাড়াচ্ছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডিসকাউন্ট সহ realme Narzo 80 lite 5G ফোনটি কিনতে লাভবান হওয়া যাবে। এছাড়া 10 থেকে 12 হাজার টাকার রেঞ্জে 6000mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে সহ iQOO Z9x স্মার্টফোন, Dimensity 7300 Ultimate প্রসেসর সহ Infinix Note 50x এবং FHD+ Super AMOLED ডিসপ্লে সহ 6000এমএএইচ ব্যাটারি সহ Samsung Galaxy M15 Prime ফোনগুলি রয়েছে।












