
যেসব ইউজাররা iQOO Z11xa 5G স্মার্টফোনটি কেনার কথা ভাবছেন, তাদের জন্য নতুন অফার জারি করা হয়েছে। শপিং সাইট আমাজনের মাধ্যমে ফোনটিতে 2,000 টাকার কুপন ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। কোনো ধরনের স্পেশাল ব্যাঙ্ক কার্ড ছাড়াই এই 2 হাজার টাকার ডিসকাউন্ট উপভোগ করা যাবে। iQOO Z11xa 5G ফোনটি 28,999 টাকা দামে সেল করা হয়, তবে কুপন ডিসকাউন্টের পর 26,999 টাকা দামে কেনা যাচ্ছে। এছাড়া SBI Credit Card EMI করলে অতিরিক্ত 1,500 টাকা বেনিফিট পাওয়া যাবে। নিচে 8GB RAM সহ সস্তা স্মার্টফোনের অফার ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
iQOO Z11xa 5G ফোনের দাম এবং অফার
iQOO Z11xa 5G ফোনটিতে 8GB RAM সহ 128GB সাপোর্ট করে। শপিং সাইট আমাজনে ফোনটি 28,999 টাকা দামে লিস্টেড রয়েছে। শপিং সাইটের মাধ্যমে এই ফোনে 2,000 টাকার কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্টের পর ফোনটির দাম কমে 26,999 টাকা হয়ে গেছে। অন্যদিকে ব্যাঙ্ক অফার হিসাবে এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করলে ইউজাররা 500 টাকা + 1,000 টাকার অতিরিক্ত ছাড় উপভোগ করতে পারবেন। কুপন এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ iQOO Z11xa 5G ফোনটিতে মোট 3,500 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এরপর ফোনটির এফেক্টিভ প্রাইস 25,499 টাকা হবে।
জানিয়ে রাখি এই 2,000 টাকা কুপন ডিসকাউন্ট সমস্ত গ্ৰাহকদের জন্য প্রযোজ্য। অন্যদিকে SBI Credit Card EMI ছাড়ের জন্য ব্যাঙ্ক অফার, নূন্যতম ট্রানজংশন ও ইএমআই সংক্রান্ত শর্তাবলী পূরণ করতে হবে। এই ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ইএমআই করলে প্রথমে 1,000 টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে এবং এর সঙ্গে 500 টাকা অ্যাডিশনাল ডিসকাউন্ট উপভোগ করা যাবে।
আমাজনের মাধ্যমে সীমিত সময়ের জন্য এই ডিসকাউন্ট এবং অফার জারি করা হয়েছে। কোম্পানি বা শপিং সাইটের মাধ্যমে অফারের শেষ তারিখ জানানো হয়নি। তাই যেকোনো সময়ে কুপন এবং ব্যাঙ্ক ডিসকাউন্টের ক্ষেত্রে পরিবর্তন করা হতে পারে। জানিয়ে রাখি এই খবর শুধুমাত্র পাঠকদের অফার সম্পর্কে অবগত করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। এর পেছনে আমাদের কোনো আর্থিক লাভ লুকিয়ে নেই। যারা iQOO Z11xa 5G ফোনটি কেনার কথা ভাবছেন তাদের আগে আমাজনে এই ফোনের দাম এবং অফার চেক করে নেওয়া উচিৎ।
iQOO Z11xa 5G ফোনটি কি কেনা উচিৎ?
যারা গেমিঙের পরিবর্তে দৈনন্দিন কাজ, এন্টারটেইনমেন্ট এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপের জন্য স্মার্টফোনে কিনতে চাইছেন, তাদের জন্য 7,200mAh ব্যাটারি এবং MediaTek Dimensity 7400 Turbo সহ স্মার্টফোনটি ভালো বিকল্প হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 44W FlashCharge ফাস্ট চার্জিং সাপোর্ট করে। iQOO Z11xa ফোনের মধ্যে দিয়ে কোম্পানি বড় ব্যাটারি সেগমেন্টে Z সিরিজের পরিধি বিস্তার করেছে।
iQOO Z11xa 5G ফোনটিতে 6.76 ইঞ্চির ফুল এইচডি LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1200nits হাই ব্রাইটনেস সাপোর্ট করে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 এবং IP69+ রেটিং যোগ করা হয়েছে। একইসঙ্গে FHD+ ডিসপ্লের দৌলতে অসাধারন ভিউয়িং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। অন্যদিকে ডাস্ট-ওয়াটার রেজিস্টেন্ট ফিচার এই ফোনের বিশেষ ফিচার বলে মনে করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য iQOO Z11xa 5G ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
বর্তমানে স্মার্টফোন কোম্পানিগুলি তাদের বাজেট এবং মিড রেঞ্জের ফোনগুলিও 7,000mAh থেকে 9,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ করছে। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং বারবার ফোন চার্জ করার ঝঞ্ঝাট বোঝা ইউজারদের iQOO Z11xa 5G ফোনটি পছন্দ হবে। এই ফোনের দামে 3,500 টাকা ছাড় পাওয়া গেলে তা মোটেই খারাপ ডিল নয়। তবে যারা এই প্রাইস রেঞ্জে অন্য ব্র্যান্ডের ফোন খুঁজছেন, তাদের জন্য 9,000mAh ব্যাটারি এবং 67W চার্জিং ফিচার সহ POCO X8 5G এবং 8,000mAh ব্যাটারি সহ Pova 8 ও Redmi Note 17 স্মার্টফোন দারুন অপশন হতে পারে।