চীনে লঞ্চ হল Huawei Mate 90 Air, 6.58mm স্লিম বডিতে পাওয়া যাবে 6500mAh ব্যাটারি এবং 7-ইঞ্চির OLED ডিসপ্লে

Huawei স্লিম ডিজাইন সহ তাদের Mate সিরিজে নতুন Huawei Mate 90 Air স্মার্টফোন চীনের বাজারে লঞ্চ করেছে। এই ফোনের থিকনেস 6.58mm এবং অত্যন্ত পাতলা বডি থাকা সত্ত্বেও এতে 6,500mAh ব্যাটারি এবং 7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। Huawei Mate 90 Air ফোনে 50MP Camera, 12GB RAM এবং Kirin 9020 প্রসেসর রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Mate 90 Air ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Huawei Mate 90 Air স্মার্টফোনের দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Huawei Mate 90 Air ফোনের দাম (চীন)

চীনের বাজারে Huawei Mate 90 Air স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 12GB RAM + 256GB Storage অপশনের দাম 4,999 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 69,600 টাকা রাখা হয়েছে। অন্যদিকে ফোনটির 12GB RAM + 512GB Storage ভেরিয়েন্ট 5,999 ইউয়ান অর্থাৎ প্রায় 83,600 টাকা দামে লঞ্চ করা হয়েছে। চীনের বাজারে স্মার্টফোনটি Rose Gold, Moon Silver এবং Obsidian Black কালার অপশনে সেল করা হবে। আমরা আগেই জানিয়েছি Huawei Mate 90 Air ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি।

Huawei Mate 90 Air

Huawei Mate 90 Air ফোনের স্পেসিফিকেশন (চীন)

Huawei Mate 90 Air স্মার্টফোনে 2760 × 1320 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 7 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 300Hz টাচ স্যাম্পলিং রেট, 2160Hz PWM ডিমিং এবং 4000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের ডায়মেনশন 165.0mm × 81.4mm × 6.58mm এবং ওজন 208 গ্ৰাম। অত্যন্ত স্লিম বডি এই Mate 90 Air ফোনটিকে অন্যান্য স্মার্টফোনের চেয়ে উল্লেখযোগ্য করে তুলেছে।

Huawei Mate 90 Air স্মার্টফোনটি HarmonyOS 7.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে ব্র্যান্ডের Kirin 9020 চিপসেট দেওয়া হয়েছে। 7 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী এই অক্টাকোর প্রসেসর 2.5GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। Huawei এর বক্তব্য অনুযায়ী Mate 90 Air স্মার্টফোনে আগের Mate 70 Air ফোনের তুলনায় 36% বেশি মাল্টি-কোর পারফরমেন্স দিতে সক্ষম। Mate 90 সিরিজের অন্যান্য ফোনগুলি হেভি প্রসেসিং দিতে সক্ষম, তবে এই ফোনে আগের ফোনগুলির তুলনায় অ্যাভারেজ বা সাধারণ পারফরমেন্স পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Huawei Mate 90 Air স্মার্টফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি OIS সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 12MP RYYB টেলিফটো ক্যামেরা এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে 3x optical zoom এবং 30x digital zoom সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Huawei Mate 90 Air ফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 10.7MP আল্ট্রা ওয়াইড ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Huawei Mate 90 Air

Huawei Mate 90 Air ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি একবার চার্জ করলে প্রায় 23 ঘন্টা অনলাইন টিভি সিরিজ দেখা যাবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 66W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য স্মার্টফোনে Wi-Fi 7+, Bluetooth 6.0 এবং NFC এর মতো ফিচার যোগ করা হয়েছে।

আপাতত Huawei Mate 90 Air ফোনটি শুধুমাত্র চীনের বাজারেই সীমিত এবং এই ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 6.58mm স্লিম বডি। এর ফলে এই ফোনটি স্লিম ডিজাইন সহ স্মার্টফোনের ক্যাটাগরিতে স্থান করে নিয়েছে। অন্যদিকে স্লিম বডি থাকা সত্ত্বেও 6,500mAh ব্যাটারি ফোনটির অন্যতম বিশেষত্ব। বাজারে 5.95mm থিকনেস সহ TECNO POVA Slim স্মার্টফোনে 5,160mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে 5.8mm থিকনেস সহ Samsung Galaxy S25 Edge ফোনটিতে 3,900mAh ব্যাটারি এবং 5.99mm থিকনেস সহ Motorola Edge 70 ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে।

যেসব ইউজাররা ভিডিও দেখতে, গেম খেলতে বা পড়তে ভালোবাসেন এমন ইউজারদের কাছে স্লিম ডিজাইনে 7 ইঞ্চির OLED ডিসপ্লে স্মার্টফোনটি দারুন অপশন হয়ে উঠবে। অন্যদিকে Kirin 9020 প্রসেসরটি 2 বছরের পুরোনো। এই প্রসেসর দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট ভালো, তবে হেভি প্রসেসিং এবং গেমিং দিক দিয়ে ইউজারদের নিরাশ করতে পারে। ভারতের বাজারে এই ফোনের সেল ডিটেইলস, সফটওয়্যার এবং সম্ভাব্য দাম জানার পরই, বাজারে এই ফোনের প্রতিযোগিতা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে। যেসব ভারতীয় ইউজাররা স্লিম স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তারা উপরোক্ত টেকনো, স্যামসাঙ এবং মোটোরোলা স্মার্টফোনগুলি দেখতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here