12,499 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে 8GB RAM এবং 6000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন, সারা মাস পাওয়া যাবে ছাড়

গত বছর স্যামসাঙ তাদের কম দামের Samsung Galaxy M15 5G Prime ফোনটি ভারতে মাত্র 10,999 টাকা দামে লঞ্চ করেছিল। এই 5G ফোনটিতে 8GB RAM এবং MediaTek Dimensity 6100+ প্রসেসর সহ শক্তিশালী 6,000mAh Battery এবং 50MP ক্যামেরা দেওয়া হয়েছে। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে ফ্যানদের খুশি করার জন্য ফোনটিতে 1,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy M15 Prime ফোনের অফার ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy M15 Prime এর দাম এবং অফার

Samsung Galaxy M15 Primeলঞ্চ প্রাইসডিসকাউন্টসেলিং প্রাইস
4GB RAM + 128GB Storage₹10,999₹500₹10,499
6GB RAM + 128GB Storage₹11,999₹1,000₹10,999
8GB RAM + 128GB Storage₹13,499₹1,000₹12,499

 

Samsung Galaxy M15 Prime ফোনটির সমস্ত ভেরিয়েন্টে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে 4GB ভেরিয়েন্টে 500 টাকা এবং 6GB ভেরিয়েন্ট ও 8GB ভেরিয়েন্টে 1,000 টাকার ছাড় জারি করা হয়েছে। এছাড়াও ফোনটির স্পেশাল সেলআউট স্কিমের বেনিফিট অফলাইন প্ল্যাটফর্ম এবং মোবাইল দোকানের মাধ্যমে উপভোগ করা যাবে। Samsung 5G ফোনের ডিসকাউন্ট আজ থেকে 31 জুলাই পর্যন্ত জারি করা হয়েছে।

Samsung Galaxy M15 Prime এর স্পেসিফিকেশন

  • 6.5″ 90Hz sAMOLED Display
  • MediaTek Dimensity 6100+
  • 8GB RAM + 128GB Storage
  • 50MP Triple Rear Camera
  • 13MP Selfie Camera
  • 15W 6,000mAh Battery

ডিসপ্লে

Samsung Galaxy M15 5G Prime Edition স্মার্টফোনটিতে সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ফুলএইচডি + ওয়াটারড্রপ নচ স্টাইল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 90হার্টস রিফ্রেশ রেট এবং 800 নিটস ব্রাইটনেস সহ তীব্র রোঁদেও স্ক্রিন ব্রাইট রাখা জন্য Vision Booster ফিচার রয়েছে।

প্রসেসর

Galaxy M15 5G Prime স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ওয়ানইউআই 6 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য Galaxy M15 5G Prime স্মার্টফোনটিতে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 প্লাস অক্টাকোর প্রসেসরের সহ যোগ করা হয়েছে। এতে 8-কোর সিপিইউ, 2.2 গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত, দুটি Cortex-A76 কোর এবং 2গীগাহার্টস পর্যন্ত স্পীডযুক্ত, ছয়টি Cortex-A55 কোর রয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনে ARM Mali-G57 GPU দেওয়া হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য এই স্যামসাঙ স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। এর ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপারচারযুক্ত অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপারচারযুক্ত 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও এফ/2.4 অ্যাপারচারযুক্ত 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরও রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Galaxy M15 5G Prime ফোনটিতে এফ/2.0 অ্যাপারচারযুক্ত 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

Samsung Galaxy M15 5G Prime ফোনটির বিশেষত্ব হল এর শক্তিশালী ব্যাটারি। ফোনটিতে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Samsung Galaxy M15 Prime এর ফিচার

  • কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 2 বছরের অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেটও যোগ করা হয়েছে।
  • সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার রয়েছে।
  • কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 5, Bluetooth 5.3 এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে।
  • মিউজিক উপভোগ করার জন্য ফোনটিতে ডলবি অ্যাটমস অডিও স্পিকার সহ 3.5mm অডিও জ্যাক যোগ করা হয়েছে।
  • এই ফোনটিতে Samsung Knox সিকিউরিটির মতো প্রিমিয়াম ফিচার রয়েছে।

Samsung Galaxy M15 5G Prime এর প্রতিদ্বন্দ্বী

স্মার্টফোনলঞ্চ প্রাইস
realme P3x 5G12,999 টাকা
OPPO K13x 5G11,999 টাকা
Infinix Note 50x 5G11,499 টাকা

 

  • realme P3x 5G: 45W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার, 6000mAh ব্যাটারি, 10GB Dynamic RAM, MediaTek Dimensity 6400 প্রসেসর
  • OPPO K13x 5G: 360° Damage-Proof Armour বডি, 6000mAh ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেট, 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে
  • Infinix Note 50x 5G: Dimensity 7300 Ultimate প্রসেসর, 45W ফাস্ট চার্জিং ফিচার, 5,500mAh ব্যাটারি
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here