Home খবর 8GB RAM সহ Vivo Y400 5G ফোনে দারুণ ছাড়! বিস্তারিত জানুন 6000mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা ফোনের অফার

8GB RAM সহ Vivo Y400 5G ফোনে দারুণ ছাড়! বিস্তারিত জানুন 6000mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা ফোনের অফার

ভিভো স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য খুশির খবর। কোম্পানি তাদের স্টাইলিশ ডিজাইন এবং অসাধারন স্পেসিফিকেশন Vivo Y400 5G ফোনের ওপর ডিসকাউন্ট জারি করেছে। অফার সহ ফোনটি আগের চেয়ে কম দামে কেনা যাবে। নিচে Vivo Y400 5G ফোনের ডিসকাউন্ট ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। 

Vivo Y400 5G ফোনের দাম 

Vivo Y400 5G ফোনটি বাজারে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। ফোনের 8GB RAM + 128GB Storage অপশনের দাম 31,999 টাকা এবং 8GB RAM + 256GB Storage অপশনের দাম 34,999 টাকা রাখা হয়েছে। কোম্পানির ফোনটি Dynamic Green এবং Pearl White কালার অপশনে লঞ্চ করা হয়েছিল। 

Vivo Y400 5G ফোনের অফার ডিটেইলস 

Vivo Y400 5G ফোনটি 1500 টাকার ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। ফোনের দুটি ভেরিয়েন্টেই এই অফার জারি করা হয়েছে। ডিসকাউন্ট সহ ফোনটির 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 30,499 টাকা এবং 256GB স্টোরেজ অপশন 33,499 টাকা দামে পাওয়া যাচ্ছে।

HDFC, SBI, Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে Vivo Y400 5G ফোনটি কিনলে 1500 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ফোনটি নো কোস্ট ইএমআই এর মাধমেও সেল করা হচ্ছে। Vivo Y400 5G ফোনের সম্পূর্ণ ডিসকাউন্ট এবং স্পেসিফিকেশন ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। 

Vivo Y400 5G ফোনের স্পেসিফিকেশন 

এই ফোনটি Android বেস্ড Funtouch OS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য vivo Y400 5G ফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.95GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। ফোনটির 8GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যুক্ত হয়ে মোট16GB RAM (8GB+8GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

vivo Y400 5G ফোনে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। E4 AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য vivo Y400 5G ফোনে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। 

vivo Y400 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony IMX852 OIS সেন্সর এবং 2MP বোকে লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 90 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে AI ফিচার সহ সার্কেল টু সার্চের মতো ফিচার পাওয়া যায়। অন্যদিকে কানেক্টিভিটির জন্য ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ সহ OTG এর মতো ফিচার সাপোর্ট করে।