2025 সালের নভেম্বর মাসে Honor তাদের ‘500 সিরিজ’ চীনের বাজারে লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে Honor 500 এবং Honor 500 Pro ফোনদুটি পেশ করা হয়েছিল। ফোনদুটিতে 200MP ক্যামেরা এবং শক্তিশালী 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। এবার কোম্পানি এই সিরিজের নেক্সট জেনারেশন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। নতুন লিকের মাধ্যমে আসন্ন Honor 600 5G ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। আগের মডেলের তুলনায় Honor 600 5G ফোনটিতে অনেকটাই বড় ব্যাটারি দেওয়া হতে পারে।
চীনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মাধ্যমে Honor 600 সিরিজের তথ্য প্রকাশ্যে এসেছে। DCS লিক অনুযায়ী কোম্পানি Honor 600 ফোনটিতে কাজ শুরু করে দিয়েছে এবং এই ফোনটিতে আগের জেনারেশন অর্থাৎ Honor 500 ফোনের তুলনায় বড় ব্যাটারি দেওয়া হবে। লিক অনুযায়ী চীনের বাজারে Honor 600 ফোনটি 9,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে।
আগেই জানিয়েছি Honor 500 5G ফোনটি 8,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ আপকামিং Honor 600 ফোনটিতে আগের তুলনায় কমপক্ষে 1000mAh বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হবে। ব্যাটারির পাশাপাশি ফোনটিতে বড় ডিসপ্লে সাইজ যোগ করা হবে। কোম্পানিতাদের Honor 500 ফোনটি 6.55 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করেছিল এবং আসন্ন Honor 600 ফোনটিতে 6.57 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে।
এখনও পর্যন্ত Honor 600 ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে Honor 500 ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.2GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 8s Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছিল। চীনের বাজারে ফোনটি 12GB এবং 16GB RAM সহ 33 হাজার টাকা থেকে 41 হাজার টাকা দামে পেশ করা হয়েছিল।
Honor 500 ফোনে 6.55 ইঞ্চির ফুল এইচডি+ OLED পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 6000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে এতে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 80W SuperCharge ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 8000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
এই ফোনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 1/4″ OIS এবং f/1.9 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200 মেগাপিক্সেল সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারযুক্ত ও 112° অটোফোকাস সাপোর্টেড 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড + ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Honor 500 5G ফোনে 3D ডেপথ সেন্সর সহ 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 + IP69 + IP69K রেটিং রয়েছে।
একইসঙ্গে আমরা এই পোস্টের মাধ্যমে Honor 500 Pro স্মার্টফোনটির সম্পর্কেও জানাতে চলেছি। এই ফোনের বেস ভেরিয়েন্টের 12GB RAM ও 256GB স্টোরেজ অপশনের দাম 3599 ইউয়ান অর্থাৎ প্রায় 45,000 টাকা এবং টপ ভেরিয়েন্টের 16GB RAM ও 1TB স্টোরেজ অপশনের দাম 4799 ইউয়ান অর্থাৎ প্রায় 60,000 টাকা রাখা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm এর ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হয়েছে।
Honor 500 Pro 5G ফোনটিতে 6.7 ইঞ্চির ফুল এইচডি+ OLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 6000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে শক্তিশালী 8,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জ করার জন্য এতে 80W ফাস্ট ওয়ার্ড চার্জিং ও 50W ফাস্ট ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে এতে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 200MP প্রাইমারি সেন্সর, 50MP 3x পোর্ট্রেট টেলিফটো লেন্স এবং 12x আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 3D ডেপথ সেন্সর সহ 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
