বিগত বেশ কিছু দিন ধরে টেক জগতে সমালোচনা চলছে যে Oppo তাদের ‘রেনো’ সিরিজের ফোনের সংখ্যা বাড়ানোর জন্য Oppo Reno Ace 2 লঞ্চ করবে। এই ফোনটি সম্পর্কে জনগণের কৌতূহল আরও বেড়ে যায় যখন কোম্পানি ঘোষণা করে জানিয়ে দেয় এই ফোনটি রেনো সিরিজে নয়, বরং সরাসরি Oppo Ace 2 নামে লঞ্চ করা হবে। গতকাল কোম্পানি তাদের এই নতুন ফোনটি আন্তর্জাতিক মঞ্চে পেশ করে Oppo Ace 2 লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি আপাতত চীনে লঞ্চ করা হয়েছে এবং মনে করা হচ্ছে আগামী দিনে ফোনটি বিশ্বের অন্যান্য মার্কেটেও সেল করা হবে। কোম্পানির Oppo Ace 2 ফোনটি অসাধারণ হাইএন্ড স্পেসিফিকেশনের সঙ্গে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে মার্কেটে আনা হয়েছে।
আরও পড়ুন: Lenovo লঞ্চ করল সস্তা স্মার্টফোন A7, জেনে নিন এর ফিচার
দাম ও ভেরিয়েন্ট
কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন Oppo Ace 2 ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। Oppo Ace 2 এর দ্ধিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র্যাম ও 256 জিবি ইন্টারনাল মেমরি আছে। একইভাবে Oppo Ace 2 ফোনটির সবচেয়ে বড় ভেরিয়েন্টে কোম্পানি 12 জিবি র্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ যোগ করা হয়েছে।
Oppo Ace 2 এর 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 3,999 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় টাকায় এই দাম প্রায় 43,000 টাকার সমান। একইভাবে Oppo Ace 2 এর 8 জিবি র্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 4,399 ইউয়ান এবং 12 জিবি র্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 4,599 ইউয়ান রাখা হয়েছে। ভারতীয় টাকার দরে ফোনদুটির দাম যথাক্রমে 47,500 টাকা এবং 50,000 টাকার কাছাকাছি।কোম্পানির পক্ষ থেকে ফোনটি Moon Rock Ash এবং Fantasy Purple কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
আরও পড়ুন: Nokia 9.3 এবং Nokia 7.3 এর লঞ্চ সম্পর্কে পাওয়া গেল বিশেষ খবর, জেনে নিন কবে হবে লঞ্চ
লুক ও ডিজাইন
Oppo Ace 2 ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনের পাঞ্চ হোল ফ্রন্ট প্যানেলে ডিসপ্লেতে ওপরের বাঁদিকে সাইড এজ থেকে একটু দূরে দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে তিনদিক সম্পূর্ণভাবে বেজল লেস এবং নিচের দিকে পাতলা বেজল আছে। Oppo Ace 2 এর ব্যাক প্যানেলে রাউন্ড শেপে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির এই সার্কেল শেপের ক্যামেরা সেটআপ ফোনটির ব্যাক প্যানেলে মাঝ বরাবর অবস্থিত। সাধারণত এই ক্যামেরা সেটআপের জায়গায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়। ফোনটির এই রেয়ার ক্যামেরা সেটআপে চারটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই চারটি সেন্সরের মাঝখানে ক্যামেরা ডিটেইলস লেখা আছে। Oppo Ace 2 এর ক্যামেরা সেটআপের ডানদিকে ফ্ল্যাশ লাইট অবস্থিত। এই ফোনটি অ্যান্টেনা ব্যান্ড ডিজাইনে তৈরি করা হয়েছে। এই ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং এর বাঁদিকের প্যানেলে ভলিউম রকার বাটন আছে।
স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Oppo Ace 2 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত। এই ফোনে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানির এই নতুন ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে কালার ওএস 7.1 যুক্ত করা পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য Oppo Ace 2 তে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী 5জি চিপসেট স্ন্যাপড্রাগন 865 দেওয়া হয়েছে। এই ফোনের সবকটি ভেরিয়েন্টে LPDDR5 RAM এবং UFS 3.0 Storage দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Mi Note 10 Lite, পেন্টা ক্যামেরার সঙ্গে খুব তাড়াতাড়ি হবে লঞ্চ
ফোটোগ্ৰাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। Oppo Ace 2 এর রেয়ার ক্যামেরা সেটআপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলেরই একটি ডেপ্থ সেন্সর আছে। সেলফির জন্য এই ফোনে কোম্পানি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 65W Super VOOC 2.0 টেকনিকযুক্ত 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এছাড়া Oppo Ace 2 40W Air VOOC ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে।। সবচেয়ে বড় কথা এই ফোনের ব্যাটারী 10 ওয়াট রিভার্স চার্জিং করতে সক্ষম।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











