Samsung Galaxy A71 এর শক্তিশালী ক‍্যামেরা আপনার সোশ্যাল প্রোফাইলকে করে তুলবে আরও আকর্ষণীয়, জেনে নিন কিভাবে

বর্তমান সময়ে দাঁড়িয়ে মিড রেঞ্জ সেগমেন্টে অন‍্যতম সমালোচিত স্মার্টফোন হল Samsung Galaxy A71। অবশ্য এর পেছনে যথেষ্ট যুক্তিপূর্ণ কারণও আছে। এই অলরাউন্ডার ফোনটিতে কোম্পানি অসাধারণ ক‍্যামেরা, সুন্দর ডিসপ্লে ও দীর্ঘ সময় পর্যন্ত চলতে পারে এমন ব‍্যাটারী যোগ করেছে। এই স্লিক ও শক্তিশালী ফোনটি এর অতুলনীয় ফিচার ও স্পেসিফিকেশনের জন‍্যই এর রেঞ্জের সমস্ত ফোনকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। এতকিছু যদি সরিয়ে রেখে শুধুমাত্র ক‍্যামেরা সেগমেন্ট সম্পর্কে কথা বলা হয় তবে উল্লেখ্য এই ফোনের ফ্রন্ট ক‍্যামেরায় হাই রেজলিউশনযুক্ত সেলফি ক্লিক করা ছাড়াও এমন অনেক আধুনিক ফিচার আছে যা সাধারণত অন‍্যান‍্য ফোনে না পাওয়াই স্বাভাবিক। এর মধ্যে অন‍্যতম হল ‘Slow-mo Selfie’। এই ফিচারটি যথেষ্ট উল্লেখযোগ্য হলেও এই ফোনে এত বেশি ফিচার আছে যে সেইসবের প্রশংসা করতে শুরু করলে এই ফিচারটি কোথাও হারিয়ে না যায়। এই কারণেই আজ Slow-mo Selfie সম্পর্কে আপনাদের ডিটেইলসে জানাতে চলেছি।

Slow Motion Selfie ফিচার


Galaxy A71 এ 32MP এর শক্তিশালী ফ্রন্ট ক‍্যামেরা আছে যেটি ফোনের Infinity-O Super AMOLED Plus ডিসপ্লের মধ্যে অবস্থিত। এই ফোনটি রিয়েল টাইম Bokeh Effects ছাড়া Slow-Motion ভিডিও রেকর্ড করতেও সক্ষম। এতদিন পর্যন্ত Slow Motion selfie শুধুমাত্র কিছু হাতে গোনা ফ্ল‍্যাগশিপ ফোনের ক্ষেত্রেই দেখা যেত। কিন্তু Samsung তাদের এই মিড রেঞ্জ ক‍্যাটাগরির ফোনেও এবার এই ফিচার নিয়ে চলে এসেছে এবং এটি নিঃসন্দেহে একটি যথেষ্ট উল্লেখযোগ্য বিষয়। Slow Motion selfie এর সাহায্যে আপনারা আপনাদের আশেপাশের বিভিন্ন জিনিস সাধারণের চেয়ে ধীরগতিতে দেখাতে তো পারবেনই এছাড়াও আপনার ফেসবুক, Instagram সহ অন‍্যান‍্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নতুন চমক দেওয়ার জন্য অন‍্যরকমভাবে যেমন আস্তে চুল উড়িয়ে বা ধীরে ধীরে হেটে ভিডিও করতে পারবেন। রেকর্ড করার পরে প্লে করলেও এই ভিডিও Super Smooth Slow Motion পারফরম্যান্স দেবে। যে কোনো স্ক্রিনে নিঃসন্দেহে এটি এক অনবদ্য এক্সপেরিয়েন্স দেবে।

অসাধারণ Infinity-O Display

এত সুন্দর Slow Motion Selfie ফিচার হয়তো বা একটু ফ‍্যাকাশে হয়ে পড়ত যদি না Samsung Galaxy A71 এ এত সুন্দর ডিসপ্লে না থাকত। এই ফোনে full HD+ রেজলিউশনযুক্ত 6.7-inch Super AMOLED Plus স্ক্রিন প‍্যানেল আছে। একই সঙ্গে এই ফোনের বেজল অত্যন্ত পাতলা রাখা হয়েছে, যার ফলে এই ডিসপ্লে ব‍্যবহার করার এক্সপেরিয়েন্স অতুলনীয় হয়ে ওঠে। Infinity-O স্ক্রিন প‍্যানেল real to life অর্থাৎ হুবহু বাস্তবের রঙ দেখাতে সক্ষম। এসবের পরেও এতে Super AMOLED ডিসপ্লে ব‍্যবহার করা হয়েছে যা এমনিতেই অতুলনীয়। Super AMOLED ডিসপ্লে তার পিক্সেল আলাদা আলাদা ভাবে কন্ট্রোল করে এবং প্রয়োজন অনুযায়ী on/off করে দেয় যার ফলে আরও বেশি ডার্ক ও ন‍্যাচারাল ব্ল‍্যাক ছবি দেখা যায়। এই ডিসপ্লের ছবি ও ভিডিও অন‍্য যে কোনো ডিসপ্লের তুলনায় যথেষ্ট জীবন্ত মনে হয়।

বেশি স্টোরেজ ও শক্তিশালী পারফরম্যান্স

স্টাইলিশ ডিজাইন ছাড়াও এই ফোনে অনেক উল্লেখযোগ্য ফিচার আছে। এই ফোনটি 8nm ফেব্রিকেশনযুক্ত Qualcomm Snapdragon 730 চিপসেটে রান করে এবং এতে 2.2GHz octa-core প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়াও Samsung Galaxy A71 এ Adreno 618 GPU আছে যা এই ফোনের পারফরম্যান্সের কোয়ালিটি আরও বাড়িয়ে তোলে। মাল্টিটাস্কিঙের জন‍্যও এই ফোনের ওপর নিঃসন্দেহে বিশ্বাস করা যায়। কোম্পানি তাদের এই অসাধারণ ফোনটিতে 8GB RAM যোগ করেছে। সব মিলিয়ে এই ফোনটির সেটআপ এতটাই শক্তিশালী তৈরি করা হয়েছে যে এই ফোনে কোনো হাই রেজলিউশন গেম খেলা হোক বা ভারী অ্যাপ্লিকেশন চালানো হোক কোনোভাবেই ফোনটি হ‍্যাং করবে না বা অ্যাপ্লিকেশন ক্র‍্যাশ করবে না। এছাড়াও এই ফোনে AI-powered Game Booster টেকনোলজি আছে যা গেম খেলার সময় ডেডিকেটেড ম‍্যাক্সিমাম পাওয়ারের সঙ্গে ফ্রেম রেট বুস্ট করে দেয়। যার ফলে কোনো ডিস্টার্বেন্স তৈরি হয় না এবং গেমের ওপরই সম্পূর্ণ ফোকাস করা যায়। এর সঙ্গেই এই ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা নিঃসন্দেহে একজন ইউজারের জন্য যথেষ্ট। তবুও এই ফোনে microSD কার্ড স্লট আছে এবং এই স্লটের মাধ্যমে 512GB পর্যন্ত মেমরি কার্ড ব্যবহার করা যায়।

দীর্ঘ ব‍্যাটারী লাইফ

এতসব শক্তিশালী হার্ডওয়্যারকে পাওয়ার দেওয়ার জন্য এই ফোনে 4,500mAh এর বড় ব‍্যাটারী আছে। এই ব‍্যাটারী এতটাই শক্তিশালী যে মাত্র একবার পুরোপুরি চার্জ করলে এই ফোনে গোটা একটা দিন ভিডিও দেখা যায়। এই ফোনে 24 ঘন্টার ভিডিও প্লেব‍্যাক টাইম আছে। সবচেয়ে বড় কথা কোম্পানি তাদের Samsung Galaxy A71 এর ব‍্যাটারী 25W Super Fast চার্জিঙের সঙ্গে তৈরি করেছে যার ফলে অত্যন্ত কম সময়ের মধ্যেই এই ফোনটি সম্পূর্ণভাবে চার্জ করা যায়।

ক‍্যামেরার কামাল

Samsung Galaxy A71 ফোনটির ব‍্যাক প‍্যানেলে ক‍্যামেরা সেটআপে এক সঙ্গে 4টি ক‍্যামেরা সেন্সর আছে। এই সেটআপের প্রাইমারি সেন্সরটি ওয়াইড f/1.8 অ্যাপার্চারযুক্ত 64MP এর। একইভাবে এই ফোনের দ্বিতীয় সেন্সরটি 12MP এর এবং এটি একটি Ultra-wide-angle লেন্স। এছাড়াও এই ফোনে আরও দুটি 5MP এর ক‍্যামেরা সেন্সর আছে। এর মধ্যে থেকে একটি Macro লেন্স এবং অন‍্যটি Live Focus  শুটের জন্য Depth Sensor। Samsung Galaxy A71 এ এই ক‍্যামেরার সঙ্গে অজস্র ফোটোগ্ৰাফি সিনারিও এনাবেল করা আছে। এছাড়াও এই ফোনে Super Steady mode এর মতো ফিচার আছে যার সাহায্যে গিম্বলের মতো ভিডিও স্টেবিলাইজেশন এফেক্ট পাওয়া যাবে।

আরও কিছু উল্লেখযোগ্য ফিচার

আজ প্রতিটি মানুষ ও প্রতিষ্ঠানের জন্য সিকিউরিটি একটি অন‍্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কোম্পানি তাই Samsung Galaxy A71 এর ক্ষেত্রে এই বিষয়টিতে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। স‍্যামসাং তাদের এই ফোনে Under-Display Fingerprint Scanner যোগ করেছে। এছাড়াও এই ফোনে অ্যাডভান্স গ্ৰেড সিকিউরিটি লেয়ার Knox আছে যা ডেটা ও ফাইলকে সুরক্ষিত রাখে।

Samsung Galaxy A71 ইউজারদের শপিঙের সময় কার্ড ও ক‍্যাশের জন‍্যও চিন্তিত হতে হবে না। এই ফোনে স্মার্ট পেমেন্ট সিস্টেম Samsung Pay আছে। Samsung Pay ফোনেই ইউজারের ডেবিট ও ক্রেডিট কার্ড টোকেনাইজেশনের মাধ্যমে সুরক্ষিত ভাবে জুড়ে নেয়। Point Of Sale (POS) যেখানে কার্ড সোয়াইপ করার প্রয়োজন হয় সেখানে কার্ড ছাড়াই ফোন থেকে ট‍্যাপ করে পেমেন্ট করা যায়।

এসবের পর আরেকটি ফিচার সম্পর্কে উল্লেখ করতেই হয়। Samsung Galaxy A71 এ 3.5mm হেডফোন জ‍্যাক দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফোনে ইউজার তাদের প্রিয় হেডফোন কোনো ঝামেলা ছাড়া স্বচ্ছন্দে ব‍্যবহার করতে পারবেন।

দাম ও সেল

ভারতের সমস্ত রিটেইল স্টোরে Samsung Galaxy A71 এর সেল শুরু হয়ে গেছে। এছাড়াও Samsung Opera House, samsung.com সহ দেশের বিভিন্ন অনলাইন স্টোর থেকে Samsung Galaxy A71 মাত্র 32,999 টাকার বিনিময়ে কেনা যাচ্ছে। এই দাম ফোনটির 8GB RAM ও 128GB মেমরি ভেরিয়েন্টের জন্য প্রযোজ্য। কোম্পানি Samsung Galaxy A71  ফোনটি Prism Crush Silver, Prism Crush Blue এবং Prism Crush Black এই তিনটি কালার ভেরিয়েন্টে পেশ করেছে।

উপসংহার

আজ গোটা বিশ্বে যে কোনো মানুষের অন‍্যতম পরিচিতি হয় তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মাধ্যমে। Samsung Galaxy A71 এতটাই দক্ষ যে এটি নিঃসন্দেহে যে কোনো ব‍্যাক্তির সোশ্যাল লাইফ এক অন‍্য লেভেলে নিয়ে যেতে পারে। এই ফোনের ক‍্যামেরা যেমন অসাধারণ ফোটো ক্লিক করে তেমনই এই ফোনের সাহায্যে ইউজার তাদের ক্রিয়েটিভিটি তুলে ধরতে পারবেন এবং একজন প্রফেশনাল ফোটোগ্ৰাফারের মতো হাই কোয়ালিটি ফোটোগ্ৰাফি করতে পারবেন। এর ওপর Slow Motion Selfie ফিচার তো অনেকটা ঠিক বিরিয়ানির মধ‍্যেকার আলুর মতো। এক কথায় এই মিড রেঞ্জের ফোনে সেইসব ফিচার পাওয়া যাবে যা একজন ইউজার সাধারণ ভাবে একটি ফোনে আশা করে থাকে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here