যদি আপনি মিড রেঞ্জ সেগমেন্টে কোনো ভালো স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তবে আপনার উচিত Samsung Galaxy A71 সম্পর্কে একবার জেনে নেওয়া। এই মুহূর্তে দাঁড়িয়ে মিড রেঞ্জ সেগমেন্টের সমস্ত ফোনের মধ্যে এটিকে বেস্ট ফোন বলা যেতে পারে। এই ফোনে এমন কিছু অ্যাডভান্স ফিচার রয়েছে যা একে অন্যান্য ফোনের তুলনায় এক কদম এগিয়ে রাখে। যদি আপনার মনেও প্রশ্ন থাকে কোন এমন ফিচারের জন্য Galaxy A71 অন্যান্য ফোনের তুলনায় আলাদা তবে আপনাকে প্রথমেই জানিয়ে রাখি এই ফোনে এমন অনেক ছোট ছোট ফিচার আছে যা একত্রে বড় পার্থক্য সৃষ্টি করে। এতদিনে এই ফোনটির স্টাইলিশ ডিজাইন, দীর্ঘ মেয়াদী ব্যাটারী লাইফ, অসাধারণ কোয়াড ক্যামেরা ও শক্তিশালী পারফরম্যান্স সম্পর্কে শুনে শুনে হয়তো বা ইম্প্রেস হয়ে গেছেন, কিন্তু এছাড়াও এই ফোনে এমন কিছু দুর্দান্ত ফিচার আছে যা একে এর প্রাইস রেঞ্জের বেস্ট ফোন বানিয়ে তোলে। চলুন সেইসব ফিচারগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
Samsung Pay এর সাহায্যে করুন দ্রুত ও সুরক্ষিত পেমেন্ট
যখন POS টার্মিনালে স্মার্টফোনের মাধ্যমে NFC ফিচার ব্যবহার করে পেমেন্ট করা হত এমন সময় দাঁড়িয়ে Samsung Pay অভিনব পরিষেবা নিয়ে এসেছে। বিশেষ করে সেইসব বাজার বা দোকানের জন্য যেখানে NFC-enabled টার্মিনাল নেই। পেমেন্টের এই নতুন পদ্ধতি Galaxy A71 এও আছে যার সাহায্যে ইউজার MST এর মাধ্যমে যে কোনো ধরনের কেনাকাটার সময় দাম দিতে পারবেন যেখানে যেখানে আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড সুরক্ষিতভাবে সোয়াইপ করে পেমেন্ট করার জন্য POS মেশিন আছে। সবচেয়ে বড় কথা Samsung Pay এই ধরনের সুবিধা দেওয়ার ক্ষেত্রে একমাত্র সার্ভিস।
যেহেতু এতে সমস্ত তথ্য টোকেনাইজড ফরম্যাটে রাখা হয় এবং পরে প্রয়োজন মতো POS এ পাঠানো হয় তাই যখন Samsung Pay ব্যবহার করা হয় তখন এটি সুনিশ্চিতভাবে কার্ডের সমস্ত তথ্য সুরক্ষিত রাখার ভরসা দেয়। Galaxy A71 এ এর ব্যবহার যথেষ্ট সহজ। হোম বাটনে সোয়াইপ করে ইউজার Samsung Pay তে স্টোর করা সবকটি কার্ড অ্যাকসেস করতে পারবেন। কোনো পেমেন্ট করার সময় ফোন ট্যাপ করার আগে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন দিয়ে এটি অ্যাক্টিভ করতে হবে। যদি আপনার মনে হয় এইটুকু সুরক্ষা ব্যাবস্থা যথেষ্ট নয় তবে জানিয়ে রাখি এই ফোনে Samsung Knox এর সিকিউরিটি আছে যা সম্ভাব্য বিপদের হাত থেকে ফোন বাঁঁচানোর জন্য সব সময় ফোনে সজাগ দৃষ্টি রাখে। সবচেয়ে বড় কথা ফোন যদি হারিয়ে যায় সেক্ষেত্রে রিমোটলি Samsung Pay ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। আবার যদি কখনও কার্ড হারিয়ে বা চুরি হয়ে যায় সেক্ষেত্রে ‘Find My Mobile’ সার্ভিসের সাহায্যে একবারে সবকটি কার্ড ব্লক করে দেওয়া যাবে।
বিশেষ Alive Intelligence ফিচার
Make for India প্রকল্পকে এক কদম এগিয়ে নিয়ে গিয়ে Samsung কিছু বিশেষ Alive Intelligence ফিচার যোগ করেছে। যেমন- Useful cards, Multilingual typing, Finder & Smart crop। এই নতুন ফিচারগুলি Gen Z ইউজারদের জন্য যথেষ্ট সাহায্যকারী হবে যারা ফাস্ট ও অর্গানাইজড লাইফস্টাইল চান।
Useful cards ফিচার ইউজারের ইনবক্স থেকে গুরুত্বপূর্ণ ম্যাসেজ চিনে তাদের ভালোভাবে গুছিয়ে কার্ড স্টাইলে পেশ করে। এটি শুধুমাত্র ইউজারের ইনবক্সের গুরুত্বপূর্ণ ম্যাসেজ গুছিয়ে রাখে না বরং সেগুলি সহজে ব্যবহারের উপযোগী করে তোলে যাতে কোনো দরকারি তথ্য বাদ না পড়ে। উদাহরণস্বরূপ ধরুন আপনি অনলাইনে কোনো অর্ডার করেছেন এবং সেটি ট্র্যাক করার জন্য কোনো ম্যাসেজ এসেছে, তখন এই ফিচার শুধুমাত্র ম্যাসেজ অর্গানাইজডই করবে না, এর সঙ্গে সঙ্গে সেখানে ইন্স্ট্যান্ট কল বাটনও দিয়ে দেবে। যাতে ইউজার সহজে অর্ডার ট্র্যাক করতে পারেন। এর ফলে ম্যানুয়ালি খোঁজার চেয়ে সময় অনেক কম লাগবে।
Multilingual typing, Alive Intelligence এরই আরেকটি আকর্ষণীয় ফিচার। Multilingual keyboard ম্যাসেজিং ফিচার স্থানীয় ভাষা, যেটি আপনি ব্যবহার করেন সেটিতে আপনার শব্দের ব্যবহার দেখে শব্দ প্রেডিক্ট ও সেই সম্পর্কে পরামর্শ দেয়। এর ফলে আপনি যেভাবে শব্দ ব্যবহার করে কথা বলেন সেভাবেই ম্যাসেজ করতে পারবেন। Alive Intelligence এ পাওয়ারফুল সার্চ বারও দেওয়া হয়েছে এবং এর নাম দেওয়া হয়েছে Finder। এর সাহায্যে যে কোনো জিনিস আপনার পছন্দের এন্টারটেইনমেন্ট, ফুড ডেলিভারি, ট্রাভেল ও ই-কমার্স অ্যাপে সরাসরি সার্চ করতে পারবেন। এর জন্য অ্যাপ ওপেন করার দরকার হবে না। এর একটি বিশেষ ফিচার সম্পর্কে উল্লেখ করতেই হয় যার নাম Smart crop; যখন ইউজার স্ক্রীনশট ক্যাপচার করেন তখন গুরুত্বপূর্ণ এরিয়া বুঝে মার্ক করে দেয়। যাতে ইউজার একটি মাত্র ক্লিক করে Crop করতে পারেন।
সুন্দর পারফরম্যান্স ও দীর্ঘ মেয়াদী ব্যাটারী লাইফ
Samsung Galaxy A71 ফোনটিতে 2.2GHz ক্লক স্পীডযুক্ত অক্টা-কোর Qualcomm Snapdragon 730 চিপসেট দেওয়া হয়েছে যা ইউজারদের ল্যাগ ফ্রি ও ফাস্ট পারফরম্যান্স দেওয়ার ভরসা দেয়। এই ফোনের Adreno 618 GPU এবং Game Booster এর যুগলবন্দী শুধুমাত্র উন্নত গ্ৰাফিক্স দেয় না বরং এর সঙ্গে সঙ্গে PUBG এর মতো HD games এর ক্ষেত্রে স্মুথ ফ্রেমরেটও দেয়। আবার 8GB RAM এর দৌলতে Galaxy A71 ফোনটি কখনও স্লো হয় না। এই ফোনে 128GB বিল্ট ইন স্টোরেজ দেওয়া হয়েছে যা microSD কার্ড ব্যবহার করে 512GB পর্যন্ত বাড়ানো যায়। এর ফলে অ্যাপ, গেম, ফোটো, ভিডিও এবং ডকুমেন্টের জন্য কখনও স্টোরেজ কম পড়বে না।
Samsung Galaxy A71 এ 4,500mAh এর বড় ব্যাটারী দেওয়া হয়েছে যা একটি গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম। এই ব্যাটারীর সাহায্যে 16 ঘন্টা 4G ওয়েব ব্রাউজিং এবং 24 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাকের সুবিধা পাওয়া যায়। অর্থাৎ এই ফোনে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া ও ভিডিও স্ট্রীমিং উপভোগ করা যায়। আবার ব্যাটারী লো হয়ে গেলে স্যামসাঙের 25W Super-Fast Charging টেকনোলজি ব্যবহার করে খুব তাড়াতাড়ি ফোন চার্জ করা যায়। এইসব ফিচার একসঙ্গে মিলে ইউজারকে দীর্ঘ সময়ের জন্য পাওয়ার ব্যাকআপের চিন্তা থেকে মুক্তি দেয়।
সুন্দর ডিজাইন ও অসাধারণ ডিসপ্লে
Samsung জনপ্রিয় কার্ভড এজ ডিজাইন এবং 7.7mm স্লিম বডির সাহায্যে Galaxy A71 ফোনটি এমনভাবে তৈরি করেছে যাতে খুব সহজেই ফোনটি ধরা যায়। এছাড়া এই ফোনটি খুবই হালকা এবং এটির ওজন মাত্র 180 গ্ৰামের চেয়েও কম। অর্থাৎ আপনি দীর্ঘক্ষণ ধরে এই ফোনে গেম খেলুন, মুভি দেখুন বা অন্য কাজ করুন আপনার কোনো অসুবিধাই হবে না। ফোনটির ব্যাক প্যানেলে Rhythmical প্যাটার্ন এবং এর Prism Crush Black, Blue এবং Silver pastel কালার ভেরিয়েন্ট একে মিড রেঞ্জ সেগমেন্টে অজস্র ফোনের ভিড়ের থেকেও আলাদা করে তোলে। এই ফোনে কোম্পানি Infinity-O display যোগ করেছে। এই ফোনে Centre-Aligned Punch-Hole দেওয়া হয়েছে যা দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট উপযোগী। স্ক্রিন প্যানেলের নিচেই Fingerprint Scanner অবস্থিত। ফোনটির নিচের প্যানেলে হেডফোন জ্যাক ও USB Type-C পোর্ট আছে।
কোম্পানির Samsung Galaxy A71 ফোনটিতে 6.7-inch এর Super AMOLED Plus ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে যা Full HD+ রেজলিউশনযুক্ত। এই ফোনের প্রিমিয়াম ডিসপ্লে প্যানেল ও হাই রেজলিউশনে পিক্সেল ক্লিয়ার ও শার্প ভিজুয়ালের সঙ্গে সঙ্গে গাঢ় কালো রঙসহ সুন্দর কন্ট্রাস্ট লেভেল দিতে সক্ষম। এইসব মিলিয়ে ফোনটির ডিসপ্লে আকর্ষণীয় ও ভাইব্রেন্ট করে তোলে এবং এটি ব্যাটারী সেভ করার ক্ষেত্রেও যথেষ্ট কার্যকর।
দুর্দান্ত ক্যামেরা
Samsung Galaxy A71 এ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যাতে হাই রেজলিউশনযুক্ত 64MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে এবং এটি f/1.8 অ্যাপার্চাযুক্ত। সাধারণ যে কোনো ফোটোগ্রাফির জন্য এই সেন্সর ব্যবহৃত হয় এবং এটি অসাধারণ ফোটো ক্লিক করতে সক্ষম। এর সঙ্গে এই ফোনে 12MP Ultra-wide-angle সেন্সর দেওয়া হয়েছে যা 123-degree Wide ফোটোগ্রাফি করতে পারে। এই সেন্সর ফোনে Ultra Wide Night mode এর ক্ষমতা প্রদান করে যার ফলে এই ফোনটি কম আলোতেও সুন্দর ফোটোগ্রাফি করতে পারে।
Samsung Galaxy A71 এর তৃতীয় সেন্সরটি 5MP এর এবং এটি একটি Macro লেন্স যা ছোট ছোট জিনিসের স্পষ্ট ছবি তুলতে পারে। বেশিরভাগ ফোনের ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যায় না। এই ফোনের চতুর্থ সেন্সরটিও 5MP এর এবং এটি Depth-sensing এর কাজ করে। এই ক্যামেরা পারফেক্ট পোর্ট্রেট শট নিতে সাহায্য করে যা সোশ্যাল মিডিয়া প্রোফাইল নতুন চমকে ভরিয়ে তুলবে।
Samsung Galaxy A71 ফোনটিতে Live Focus ফিচার দেওয়া হয়েছে যার সাহায্যে আপনি নিজে থেকে ঠিক করতে পারবেন যে আপনার ফোটো ও ভিডিওর ব্যাকগ্ৰাউন্ডে কতটা ব্লার প্রয়োজন। এই ফোনের অন্যতম ইউনিক ফিচার Slow-mo সেলফি। এই ফোনে 32MP এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে এবং এটি Slow-mo ভিডিও ক্যাপচার করে। এর সাহায্যে কোনো বিশেষ মুহুর্তকে Slow-mo তে ক্যাপচার করে বর্তমান সোশ্যাল মিডিয়ার রেসে সবার থেকে এক কদম এগিয়ে যেতে পারবেন। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হল Super Steady Mode। এই ফিচার আপনার এতদিনের ভিডিও রেকর্ডিং এক্সপেরিয়েন্স বদলে দিতে সক্ষম। ফোন দিয়ে ভিডিও রেকর্ড করার সময় হাত নড়ে যে জার্ক সৃষ্টি হয় এই ফিচার সেটি সরিয়ে পারফেক্ট শেক ফ্রি রেকর্ড করে।
এত কিছুর পরেও এই ফোনের ক্যামেরা সেগমেন্টের আরেকটি উল্লেখযোগ্য ফিচার আছে। Samsung Galaxy A71 এ AR Doodle ফিচার আছে যা ভিডিওতে 3D এলিমেন্ট যোগ করে। এটি অন করে যা ইচ্ছা আঁকা যায় এবং তারপর যেখানে ইচ্ছা প্লেস করে দেওয়া যায়। ইউজার নড়াচড়া করলে এটিও নড়বে। সব মিলিয়ে Samsung Galaxy A71 ইউজারের ক্রিয়েটিভিটি নতুনভাবে ফুটিয়ে তুলতে সক্ষম।
দাম ও সেল
Samsung Galaxy A71 ফোনটি ধরতে গেলে প্রায় ভারতের সবকটি অনলাইন ও অফলাইন রিটেইল চ্যানেলে সেল করা হচ্ছে। এই সুন্দর ডিসপ্লে, বড় ব্যাটারী, কোয়াড রেয়ার ক্যামেরা, বড় স্টোরেজ এবং Alive Intelligence এর মতো ফিচারসহ ফোনটি পাওয়া যাবে মাত্র 32,999 টাকার বিনিময়ে। আমরা যেসব ফিচারের কথা উল্লেখ করেছি সেগুলি পর্যালোচনা করলে বলাই যায় যে মিড রেঞ্জ সেগমেন্টে Samsung Galaxy A71 ফোনটি বেস্ট ফোন এবং এটি এখন ভারতেও পাওয়া যাচ্ছে।












