টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর একটি নতুন রিপোর্ট অনুযায়ী ভারতী এয়ারটেল এখন দেশের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানিতে পরিণত হয়েছে। এয়ারটেল মার্কেটে অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী ভোডাফোন আইডিয়াকে হারিয়ে এই স্থান দখল করেছে। রিপোর্ট অনুযায়ী এয়ারটেলের কাছে এখন মোট 32.9 কোটি সাবস্ক্রাইবার আছে। অন্যদিকে রিলায়েন্স জিও 38.28 কোটি ইউজারের সঙ্গে প্রথম স্থান দখল করে রয়েছে।
ট্রাই এই বছরের ফেব্রুয়ারি মাসের রিপোর্ট শেয়ার করেছে যেখানে বছরের দ্বিতীয় মাসে কোন টেলিকম কোম্পানি কত নতুন গ্ৰাহক পেয়েছে এবং তাদের মোট ইউজার সংখ্যা কত সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এই লিস্ট অনুযায়ী সবচেয়ে বেশি নতুন ইউজার পেয়েছে এয়ারটেল। একই সঙ্গে এয়ারটেল দেশের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানিতে পরিণত হয়েছে। কোম্পানি ফেব্রুয়ারি মাসে 8.5 লক্ষ নতুন গ্ৰাহক পেয়েছে। অন্যদিকে প্রথম স্থানে থেকে রিলায়েন্স জিও ফেব্রুয়ারিতে 62.5 লক্ষ নতুন সাবস্ক্রাইবার তাদের নেটওয়ার্কে জুড়েছে।
বছরের দ্বিতীয় মাসে সবচেয়ে খারাপ অবস্থা ছিল ভোডাফোন আইডিয়ার। ফেব্রুয়ারিতে 34.6 লক্ষ গ্ৰাহক কোম্পানি ছেড়েছে। এর সঙ্গেই ভোডাফোন আইডিয়ার গ্ৰাহক সংখ্যা কমে 32.55 কোটি হয়ে গেছে। এছাড়া ফেব্রুয়ারিতে দেশের সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল 43 হাজার নতুন ইউজার পেয়েছে, যার ফলে কোম্পানির মোট সাবস্ক্রাইবার সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 11.99 কোটি।
ফেব্রুয়ারি, 2020 এর শেষে ভারতে টেলিফোন গ্ৰাহকদের মোট সংখ্যা ছিল 1,180.84 মিলিয়ন, এর মধ্যে 0.32% মাসিক বৃদ্ধি ঘটেছে। জানুয়ারি, 2020 এর শেষে এই সংখ্যা 1,177.02 মিলিয়ন ছিল। আবার মোট ওয়ারলেস গ্ৰাহক (2জি, 3জি এবং 4জি) এর সংখ্যা 0.36% বেড়ে 1,156.44 মিলিয়ন থেকে 1,160.59 মিলিয়ন হয়ে গেছে। অন্যদিকে মোবাইল ব্রডব্যান্ড সেগমেন্টের ক্ষেত্রে রিলায়েন্স জিওর 377.41 মিলিয়ন, ভারতী এয়ারটেলের 144.77 মিলিয়ন এবং ভোডাফোন আইডিয়ার 117.95 মিলিয়ন গ্ৰাহক আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










