টেলিকম সেক্টরের এক নাম্বার কোম্পানি Jio কে টেক্কা দেওয়ার জন্য Airtel কিছু দিন আগে মৌখিকভাবে তাদের সমস্ত গ্ৰাহকদের সম্পূর্ণ বিনামূল্যে 3 দিনের জন্য 1 জিবি করে আনলিমিটেড হাই স্পীড ডেটা দিয়েছে। এবার একটি রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানি আরও একবার তাদের ইউজারদের ফ্রিতে 1 জিবি হাই স্পীড ডেটার সঙ্গে সঙ্গে ইনকামিং ও আউটগোয়িং কল দিচ্ছে। এই অফারটি সেইসব গ্ৰাহকদের জন্য কার্যকর যারা দীর্ঘদিন ধরে তাদের নাম্বার রিচার্জ করেনি।
কোম্পানির পক্ষ থেকে এই অফারটি সম্পর্কে অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি। OnlyTech এর রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানি তাদের ইউজারদের এসএমএসের মাধ্যমে এই অফার সম্পর্কে জানিয়েছে। এই ওয়েবসাইটে এসএমএসের একটি স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে যেখানে লেখা রয়েছে কোম্পানি ইউজারদের বিনামূল্যে ইনকামিং ও আউটগোয়িং কলের সঙ্গে ফ্রিতে 1 জিবি হাই স্পীড ডেটা দিচ্ছে। এই এসএমএসের সঙ্গে কোম্পানি লাভের জন্য।ইউজারদেরকে তাদের নাম্বারে আনলিমিটেড প্যাক রিচার্জ করতে বলেছে।
জানিয়ে রাখি কিছু দিন আগে এয়ারটেল তাদের 2,398 টাকা দামের ট্রুলি আনলিমিটেড অ্যানুয়াল প্যাক বন্ধ করে দিয়েছে। কোম্পানি গত বছর ডিসেম্বর মাসে 2,398 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যানে কিছু পরিবর্তন করেছিল। এই পরিবর্তনের পর ইউজারদের 1.5 জিবি করে 365 দিনে মোট 500 জিবি ডেটা দেওয়া হয়। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিঙের সুবিধাও পাওয়া যায়। এছাড়া এই প্ল্যানটি রিচার্জ করলে এয়ারটেল Xstream Premium ও Wynk Music এর সাবস্ক্রিপশন, ফ্রি হ্যালোটিউনস ও FASTAG এ 150 টাকার ক্যাশব্যাকও পাওয়া যায়।
2,498 টাকার প্ল্যান
কোম্পানির 2,498 টাকার প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে সমস্ত নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড কল উপভোগ করা যায়। এছাড়া এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি করে 365 দিনে মোট 730 জিবি ডেটা পাওয়া যায়। একই সঙ্গে প্রতিদিন গ্ৰাহকরা 100টি করে এসএমএস পাবেন।










