আজকের স্মার্টফোন যুগে দাঁড়িয়ে বিভিন্ন কোম্পানির মধ্যে রেসে নোকিয়া অপেক্ষাকৃত পিছিয়ে থাকলেও একটা সময় ছিল যখন নোকিয়ার সঙ্গে পাল্লা দেওয়া সত্যিই দুঃসাধ্য ছিল। 1865 সালে যাত্রা শুরু করার পর বিগত কয়েক দশক মোবাইল ফোনের জগতে বলতে গেলে নোকিয়ার একচেটিয়া আধিপত্য ছিল। সেইসব দিনে কোম্পানি অসাধারণ ডিজাইন ও অভাবনীয় টেকনিকযুক্ত কিছু ফোন লঞ্চ করেছিল। আজও সাধারণ মানুষের মনে নোকিয়ার এমন কিছু ফোনের স্মৃতি রয়েছে যা সেই সময়ে দাঁড়িয়ে যথেষ্ট অ্যাডভান্স ছিল। এমনকি এইসব ফোনগুলি এতটাই অ্যাডভান্স ছিল যে তখন সেগুলিকে স্ট্যাটাস সিম্বল হিসেবে গণ্য করা হতো। আজ আমরা নোকিয়ার এমন পাঁচটি ফোনের কথা বলব যেগুলি তাদের ডিজাইন ও টেকনিকের জন্য যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল।
আরও পড়ুন: আর খেলা যাবে না PUBG, কিন্তু এই পাঁচটি গেম দেবে সেইরকমই মজা
Nokia 9210 Communicator
স্ট্যাটাস সিম্বলরূপী নোকিয়ার কমিউনিকেটর ফোনটিকে একটি বিজনেস ফোন মনে করা হতো। কোম্পানি তাদের Nokia 9210 Communicator ফোনটি 2000 সালে লঞ্চ করেছিল। সেই সময় দাঁড়িয়ে এই ফোনটি কারোর হাতে দেখলে লোকে এটির দিকে তাকিয়ে থাকত। এতটা পরিচিতি ও জনপ্রিয়তা তখনকার দিনে হয়তো আর কোনো ফোনই পায়নি। তখনকার দিনে নোকিয়া নতুন কিছু পেশ করার জন্য এই ফোনে ডুয়েল স্ক্রিন যোগ করেছিল। কোয়ার্টি কীপ্যাডযুক্ত এই ফোনের ভেতরের দিকে বড় এবং বাইরের দিকে ছোট স্ক্রিন দেওয়া হয়েছিল। এটিই কোম্পানির প্রথম ফোন ছিল যার মধ্যে মেমরি কার্ড ব্যবহার করা যেত।
Nokia N-Gage
আজকের দিনে দাঁড়িয়ে গেমিঙের জন্য আসুস ও নুবিয়া স্মার্টফোন সবচেয়ে বেশি প্রসিদ্ধ। কিন্তু Nokia N-Gage বিশ্বের প্রথম স্মার্টফোন যার মধ্যে পোর্টেবল গেমিং কনসোলের ডিজাইন পাওয়া যেত। এই ফোনটি 2003 সালে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি সিম্বিয়ান অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছিল। তবে গেমিং ছাড়া এই ফোনটি অন্য কোনো সেগমেন্টে খুব একটা ভালো রেসপন্স করতে পারেনি বলে ফোনটি সফল হয়নি। তবে কোম্পানির এই ফোনটি এর অনবদ্য ডিজাইনের জন্য বিখ্যাত হয়েছিল।
আরও পড়ুন: এখনও পর্যন্ত ভারতে ব্যানড করা হয়েছে 200টিরও বেশি চাইনীজ অ্যাপ, দেখে নিন পুরো লিস্ট
Nokia N90
2005 সালে কারোর কাছে ক্যামকর্ডার থাকা অনেক বড় একটি ব্যাপার ছিল, অথচ সেই সময় নোকিয়া অত্যন্ত অ্যাডভান্স Nokia N90 ফোনটি লঞ্চ করেছিল যার স্ক্রিন পুরোপুরি ঘুরতে পারতো। এই ফোনে কার্ল জেসিস অপ্টিক্সের তৈরি করা 2 মেগাপিক্সেল ক্যামেরা লেন্স যোগ করা হয়েছিল। এই ফোনে অটোফোকাস ফিচার ও একটি এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছিল যা তখনকার সময় দাঁড়িয়ে একদম নতুন ধরনের টেকনোলজি।
Nokia 7600
কোম্পানি তাদের এই ফোনটি ফ্যাশন সিরিজে পেশ করেছিল। Nokia 7600 ফোনটি তার অনবদ্য ডিজাইনের জন্য যথেষ্ট প্রসংশিত হয়েছে। ফোনটি টিয়ার ড্রয়ার শেপের সঙ্গে পেশ করা হয়েছিল এবং এটি এতটাই ছোট ছিল যে অনায়াসে যে কোনো পকেটে রাখা যেত। এই ফোনে মাঝখানে স্ক্রিন ও দুই দিকে কীপ্যাড ছিল।
আরও পড়ুন: দেখে নিন 2019 সালে ভারতীয়রা কোন ফিল্ম, গান, পার্সোনালিটি এবং নিউজ Google এ সবচেয়ে বেশি সার্চ করেছে?
Nokia 7280
2004 সালে ফরচুন ম্যাগাজিনের পক্ষ থেকে এই ফোনটিকে সর্বশ্রেষ্ঠ প্রোডাক্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। এই ফোনটির ওজন মাত্র 84 গ্ৰাম ছিল এবং এতে 0.3 মেগাপিক্সেলের ক্যামেরাও ছিল। তবে লঞ্চের কিছু সময় পর 50 এমবি স্টোরেজযুক্ত এই ফোনটি বন্ধ করে দেয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন














