বিগত কিছু সময় ধরে খবর পাওয়া যাচ্ছে যে কোম্পানি তাদের নতুন বাজেট ক্যাটাগরির স্মার্টফোন তৈরির কাজ করছে। কোম্পানির ‘গ্যালাক্সি এ’ এবং ‘গ্যালাক্সি এম’ সিরিজে নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। কয়েক দিন আগেই গীকবেঞ্চে Samsung Galaxy A02 ফোনটি A025F মডেল নাম্বারসহ স্পট করা গেছে। এবার Nemko সার্টিফিকেশন সাইটে Galaxy A02 এর সঙ্গে Galaxy M02 ফোনটি দেখা গেছে, যার ফলে আশা করা হচ্ছে শীঘ্রই এই ফোনগুলি লঞ্চ করা হবে।
আরও পড়ুন: জানা গেল 6000mAh ব্যাটারীযুক্ত Samsung Galaxy M31 Prime Edition এর দাম, জেনে নিন ফিচার
লিস্টিঙে SM-A025F/DS, SM-A025F, SM-M025F/DS, SM-A025M/DS ও SM-A025M মডেল নাম্বার দেখা গেছে। ফোনদুটি কোম্পানির পক্ষ থেকে একই সার্টিফিকেশনে যোগ করা হয়েছে। এর থেকে মনে করা হচ্ছে কিছু মার্কেটে M02 ফোনটিই A02 নামে পেশ করা হতে পারে। অর্থাৎ দুটি ফোন ফিচারের দিক থেকে একই হতে পারে।
কোম্পানির আগামী স্যামসাং গ্যালাক্সি এ02 ফোনটি কিছু দিন আগে গীকবেঞ্চে দেখা গিয়েছিল যা এখনও পর্যন্ত লঞ্চ হয়নি। গীকবেঞ্চে ফোনটি SM-A025F মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছিল। সেখান থেকে ফোনটির কিছু ফিচার সম্পর্কেও জানা গেছে।
আরও পড়ুন: 4230mAh ব্যাটারী, 3GB RAM ও 13MP ট্রিপল রেয়ার ক্যামেরাসহ আসছে ওপ্পোর সস্তা স্মার্টফোন OPPO A15
গীকবেঞ্চের লিস্টিং অনুযায়ী এতে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে। লিস্টিং অনুযায়ী এই ফোনে 1.80 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত স্ন্যাপড্রাগন চিপসেট দেওয়া হবে। লিস্টিং থেকে আরও জানা গেছে এই ফোনটি 2 জিবি র্যাম ও অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে চলবে। আপাতত এখনও পর্যন্ত ফোনটির ক্যামেরা, ডিসপ্লে ও ব্যাটারী সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে শোনা গেছে ফোনটিতে এইচডি+ রেজলিউশনযুক্ত এইচডি+ ডিসপ্লে থাকতে পারে।
Samsung Galaxy A01
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A01 ফোনটি 720 × 1520 পিক্সেল রেজলিউশনযুক্ত 5.7 ইঞ্চির আইপিএস এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 যুক্ত ওয়ানইউআই 2.0 এর সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 চিপসেটে রান করে। এই ফোনে 2 জিবি র্যামের সঙ্গে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
আরও পড়ুন: Exclusive: জানা গেল সস্তা Moto E7 এর দাম, এই মাসেই হবে লঞ্চ
ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। Samsung Galaxy A01 এর ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 3,000 এমএএইচের ব্যাটারী আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









