Jio এর রেকর্ড: দেশের প্রথম 40 কোটি গ্রাহক‌ওয়ালা টেলিকম কোম্পানির শিরোপা

রিলায়েন্স জিও ভারতের টেলিকম সেক্টরে পা রেখেই জানিয়েছিল তারা এতদিন ধরে দেশের টেলিকম সেক্টরে চলে আসা বিভিন্ন নিয়ম ভাঙ্গতে চলেছে এবং ভারতের টেলিকম ইন্ডাস্ট্রিকে নতুন করে ঢেলে সাজাবে। 4জি সার্ভিস, ফ্রিতে সিম ও বিনামূল্যে বিভিন্ন টেলিকম পরিষেবা পাওয়ায় দেশের সাধারণ মানুষ খুব কম সময়ের মধ্যে জিওকে আপন করে নিয়েছিল। এরপর অত‍্যন্ত দ্রুত গতিতে জিও বেড়ে ওঠে এবং দেশের নাম্বার ওয়ান টেলিকম কোম্পানিতে পরিণত হয়। একের পর এক সফলতার পর রিলায়েন্স জিও এবার আরও একটি উল্লেখযোগ্য মুকুট দখল করেছে। কোম্পানি দেশের সর্বপ্রথম 40 কোটি ইউজারযুক্ত কোম্পানিতে পরিণত হয়েছে।

আরও পড়ুন: লঞ্চ হলো 5000mAh ব‍্যাটারীওয়ালা সস্তা Realme Q2i, দেখে নিন মন কাড়তে পারে কি না

দেশের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI রিলায়েন্স জিও সম্পর্কে এই তথ্য জানিয়েছে। ট্রাই তাদের রিপোর্টে এই বছরের দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মাসের হিসাব শেয়ার করেছে যেখানে প্রতিটি টেলিকম কোম্পানির ইউজার বেস সম্পর্কে লেখা আছে। এই রিপোর্ট অনুযায়ী গত জুলাই মাসে রিলায়েন্স জিওর মোট গ্ৰাহক সংখ্যা 40 কোটি পেরিয়ে গেছে। এত বড় ইউজার বেস আজ পর্যন্ত কোনো কোম্পানি গড়তে পারেনি। এক্ষেত্রে রিলায়েন্স জিও এই মাইল স্টোন ছোঁয়া প্রথম কোম্পানির শিরোপা জিতেছে।

কোন কোম্পানি কত পেয়েছে কত হারিয়েছে?

ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী গত জুলাই মাসে জিও তাদের নেটওয়ার্কে 35 লক্ষ নতুন ইউজার পেয়েছে, এই নতুন ইউজারদের সংখ্যা যোগ করেই কোম্পানির মোট গ্ৰাহক 40 কোটি পেরিয়েছে। এক‌ই সঙ্গে ভারতের টেলিকম সেক্টরে জিওর মার্কেট শেয়ার বেড়ে 35 শতাংশ হয়ে গেছে।

আরও পড়ুন: 48MP ক‍্যামেরা ও সুন্দর প্রসেসরের সঙ্গে লঞ্চ হলো Realme Q2 ও Q2 Pro, জেনে নিন দাম ও ফিচার

এক‌ইভাবে দেশের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি এয়ারটেলের নতুন ইউজারের সংখ্যা বেড়েছে। জুলাই মাসে প্রায় 33 লক্ষ নতুন ইউজার এয়ারটেলের সঙ্গে যুক্ত হয়েছে। এর ফলে এয়ারটেলের মোট সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে হয়েছে 32 কোটির কাছাকাছি। দেশের টেলিকম সেক্টরে এয়ারটেলের মার্কেট শেয়ার 27.96 শতাংশ।

বর্তমানে VI অর্থাৎ ভোডাফোন আইডিয়ার গ্ৰাহক সংখ্যা ক্রমশ কমেই চলেছে। গত জুলাই মাসে 37 লক্ষের কাছাকাছি মানুষ ভোডাফোন আইডিয়ার কানেকশন ছেড়ে দিয়েছেন। এত বিপুল পরিমাণ ইউজার হারিয়ে ভোডাফোন আইডিয়ার মোট গ্ৰাহক সংখ্যা হয়ে গেছে 30 কোটির আশেপাশে এবং কোম্পানির মার্কেট শেয়ার নেমে গেছে 26.34 শতাংশে।

আরও পড়ুন: শক্তিশালী প্রসেসর ও 8GB RAM এর সঙ্গে লিস্টেড হলো huawei Mate 40 Pro, 22 অক্টোবর লঞ্চ হবে

দেশের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL ধীরে ধীরে হলেও ক্রমশ মোবাইল ফোন ইউজারদের ভরসা জিতছে। জুলাই মাসে বিএস‌এন‌এল পেয়েছে প্রায় 3 লক্ষ 88 হাজার নতুন ইউজার এবং এর ফলে কোম্পানির মোট ইউজার হয়ে গেছে 12 কোটির কাছাকাছি। ভারতীয় টেলিকম ইন্ডাস্ট্রিতে 10.37 শতাংশ মার্কেট শেয়ার কোম্পানির দখলে আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here