হুয়াইয়ের ‘মেট 40’ সিরিজ সম্পর্কে বিগত কিছু সময় ধরে বিভিন্ন লিক ও রিপোর্ট প্রকাশিত হয়ে আসছে। আবার কয়েক দিন আগে জানা গেছে আগামী 22 অক্টোবর কোম্পানির এই নতুন সিরিজ লঝ করা হবে। হুয়াই কনজিউমার বিজনেস সিইও ও হুয়াই এক্সিকিউটিভ ডাইরেক্টর Richard Yu সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে লঞ্চ ডেট সম্পর্কে জানিয়েছিলেন। এই সিরিজে Huawei Mate 40, Huawei Mate 40 Pro ও Huawei Mate 40 Pro+ লঞ্চ করা হতে পারে। এই ফোনগুলি এতদিন বেশ কিছু সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছে। প্রো মডেলটির লিক হওয়া রেন্ডার থেকে আভাস পাওয়া গেছে এই ফোনে ডুয়েল পাঞ্চ সেলফি ক্যামেরা ও কোয়াড ক্যামেরাসহ যোগ করা হবে। এবার গীকবেঞ্চে Huawei Mate 40 Pro ফোনটি স্পট করা হয়েছে এবং এখানে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে লেখা হয়েছে।
আরও পড়ুন: ভারতে লঞ্চের আগেই জানা গেল LG Velvet এর দাম, অসাধারণ এই ফোনের ডিজাইন
গীকবেঞ্চের লিস্টিঙে ফোনটির মডেল নাম্বার লেখা হয়েছে NOH-NX9। কিছু দিন আগে ইন্দোনেশিয়া টেলিকম TUV SUD তে এই একই মডেল নাম্বারের সঙ্গে স্পট করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক গীকবেঞ্চ থেকে পাওয়া Huawei Mate 40 Pro এর ফিচার সম্পর্কে।
Huawei Mate 40 Pro এর স্পেসিফিকেশন
গীকবেঞ্চের লিস্টিং অনুযায়ী Huawei Mate 40 Pro ফোনটি একদম নতুন Kirin 9000 চিপসেটের সঙ্গে পেশ করা হবে। তবে লিস্টিঙে এই চিপসেটের প্রকৃত নাম উল্লেখ করা হয়নি। কিন্তু এই লিস্টিঙের সোর্স কোডে Mali-G78 লেখা দেখা গেছে যা 5 ন্যানোমিটার টেকনিকযুক্ত। এই Kirin 9000 কোম্পানির প্রথম 5nm SoC হবে যা বিল্ট ইন 5জি মোডেমের সঙ্গে লঞ্চ করা হতে পারে। গীকবেঞ্চ থেকে আরও জানা গেছে এই ফোনে 8 জিবি র্যাম থাকবে। তবে আশা করা হচ্ছে ফোনটি কম র্যামের সঙ্গেও পেশ করা হতে পারে।
আরও পড়ুন: 21MP পপ-আপ ক্যামেরাসহ ভারতে এলো সুন্দর নতুন স্মার্টফোন, 6 জিবি র্যামের সঙ্গে আগামী সপ্তাহে সেল
এছাড়া Huawei Mate 40 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হতে পারে। এতে হুয়াইয়ের নিজস্ব অ্যাপ গ্যালারি অ্যাপ স্টোর পাওয়া যাবে। গীকবেঞ্চে এই ফোন সিঙ্গেল কোরে 1020 এবং মাল্টি কোরে 3710 স্কোর পেয়েছে যা একটি ফ্ল্যাগশিপ লেভেল।
Huawei Mate 40 Pro এর ফুল স্পেসিফিকেশন ও দাম জানার জন্য 22 অক্টোবরের অপেক্ষা করা হচ্ছে। কিন্তু কিছু দিন আগের একটি লিক অনুযায়ী এই ফোনে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে সার্কুলার কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। এছাড়া এই স্মার্টফোন সিরিজ 66 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজির সঙ্গে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: JioPhone কে টক্কর দিতে Nokia নিয়ে এলো দুটি নতুন 4G ফিচার ফোন, লঞ্চ হলো Nokia 215 এবং Nokia 225
প্রসঙ্গত জানিয়ে রাখি গত আগস্ট মাসে MIIT সার্টিফিকেশন সাইটে হুয়াই মেট 40 সিরিজের তিনটি ফোনের কথা জানা গিয়েছিল। তথ্য অনুযায়ী এই সিরিজের প্রথম ফোনটি Vanilla Huawei Mate 40 যার কোডনেম Ocean ছিল এবং মডেল নাম্বার ছিল OCE-AN00। একইভাবে দ্বিতীয় ফোনটি Huawei Mate 40 Pro হতে পারে এবং এর কোডনেম Noah এবং মডেল নাম্বার NOH-AN00 ছিল। এছাড়া এই সিরিজের তৃতীয় এবং তথাকথিত সবচেয়ে প্রিমিয়াম ফোনটি Huawei Mate 40 Pro+ হতে পারে যার মডেল নাম্বার হতে পারে NOP-AN00।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










