লঞ্চ হলো 5000mAh ব‍্যাটারীওয়ালা সস্তা Realme Q2i, দেখে নিন মন কাড়তে পারে কি না

রিয়েলমি তাদের ‘কিউ’ সিরিজে Realme Q2, Realme Q2 Pro ও Realme Q2i ফোন তিনটি লঞ্চ করেছে এবং এই তিনটি ফোন‌ই 5জি কানেক্টিভিটি, বড় ব‍্যাটারী ও মিডিয়াটেক চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই তিনটি ফোনের মধ্যে Realme Q2 ও Realme Q2 Pro ফোনদুটি অনেকটাই এক রকম। তবে সিরিজের Realme Q2i ফোনটির ডিজাইন বেশ আলাদা। নচযুক্ত Realme Q2i ফোনটি বাজেট ক‍্যাটাগরিতে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির ডিজাইন কোম্পানির লঞ্চ করা অন‍্যান‍্য বাজেট ক‍্যাটাগরির স্মার্টফোনের মতোই। এই পোস্টে Realme Q2i এর ফিচার ও স্পেসিফিকেশন জেনে নিন। Realme Q2 ও Realme Q2 Pro ফোনদুটি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন: শক্তিশালী প্রসেসর ও 8GB RAM এর সঙ্গে লিস্টেড হলো huawei Mate 40 Pro, 22 অক্টোবর লঞ্চ হবে

ডিসপ্লে ও ডিজাইন

এই ফোনে ফ্রন্ট প‍্যানেলে সেলফি ক‍্যামেরাসহ নচ এবং ব‍্যাক প‍্যানেলে চৌকো শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন আছে এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট অবস্থিত। Realme Q2i তে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 720 × 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 88.7 শতাংশ।

ক‍্যামেরা

ফোটোগ্ৰাফির জন্য Realme Q2i তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.4 অ্যাপার্চারের‌ ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফির জন্য এই ফোনের নচের মধ্যে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন: Xiaomi ও Realme এর টিভিকে চ‍্যালেঞ্জ করে কোম্পানি লঞ্চ করল 6টি অত‍্যন্ত সস্তাTV, দাম শুরু মাত্র 8,999 টাকা থেকে

ব‍্যাটারী

কানেক্টিভিটির জন্য এই ফোনে 5জি, 4জি এলটিই, ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস / এ-জিপিএস, গ্লোনাস, 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme Q2i তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

হার্ডওয়্যার

রিয়েলমির এই সস্তা 5জি ফোনটি MediaTek Dimensity 720 SoC তে রান করে। মিডিয়াটেক ডায়মেনশনের 700 সিরিজের চিপসেটগুলির মূল উদ্দেশ্য প্রতিদিনের ব‍্যবহারে 5জিকে আরও স্মুথ করে তোলা। 5জি মোডেমযুক্ত এই চিপসেটের সাইজ 7 এন‌এম। এছাড়া এই ফোনে 4GB LPDDR4X RAM ও 128GB UFS 2.1 স্টোরেজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতে লঞ্চের আগেই জানা গেল LG Velvet এর দাম, অসাধারণ এই ফোনের ডিজাইন

দাম

Realme Q2i এর দাম রাখা হয়েছে CNY 998 (প্রায় 10,840 টাকা)। চীনে আগামী 19 অক্টোবর থেকে ফোনটির সেল শুরু হবে। এছাড়া কোম্পানির এই এক‌ই সিরিজের Realme Q2 ফোনটির 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 1,299 (প্রায় 14,000 টাকা) রাখা হয়েছে এবং এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি ভেরিয়েন্ট CNY 1,399 (প্রায় 15,200 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে Realme Q2 Pro ফোনটির 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্ট CNY 1,799 (প্রায় 19,500 টাকা) দামে লঞ্চ করা হয়েছে এবং ফোনটির 8 জিবি র‍্যাম ও 256 স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে CNY 1,999 (প্রায় 21,700 টাকা)।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here