লঞ্চের আগেই আমাজনে লিস্টেড হল Moto G Stylus (2021), জানা গেছে দাম ও স্পেসিফিকেশন

মোটোরোলা এই সপ্তাহেই ভারতে Moto G9 Power লঞ্চ করেছে। এই ফোনটি 11,999 টাকা দামে পেশ করা হয়েছে যা আগামী 15 ডিসেম্বর থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। ভারতে মোটো জি9 পাওয়ার লঞ্চের পর এবার কোম্পানি আন্তর্জাতিক মার্কেটে তাদের ফোনের সংখ্যা বাড়াতে চলেছে। খবর পাওয়া গেছে কোম্পানি Moto G Stylus (2021) ফোনটি শীঘ্রই টেক মঞ্চে আনতে চলেছে এবং লঞ্চের আগে ফোনটি শপিং সাইটে লিস্টেড হয়ে গেছে।

আরও পড়ুন: চীনের কোম্পানিকে টক্কর দিতে আসছে Nokia 5.4, জেনে নিন বিশেষত্ব

আমাজন ইউএসের ওয়েবসাইটে Moto G Stylus (2021) ফোনটি লিস্টেড করে ফোনটির প্রোডাক্ট পেজ অফিসিয়াল করে দেওয়া হয়েছিল। আসলে আমাজনের ভুলে এই ঘটনা ঘটেছে এবং পরে আবার প্রোডাক্ট পেজ সরিয়ে দেওয়া হয়। কিন্তু এর মধ্যেই ফোনটির ভেরিয়েন্ট ও দাম সবার জানা হয়ে গেছে। আমাজনে Moto G Stylus (2021) ফোনটি 341.89 ইউএস ডলার দামে লিস্টেড করা হয়েছিল। ভারতীয় দরে এই দাম 25,000 টাকার কাছাকাছি। আশা করা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে এই এক‌ই দামে মার্কেটে আনা হবে।

মোটোরোলার এই আগামী ফোনটি আমাজন ইউএসে Aurora Black ও Aurora White কালার ভেরিয়েন্টে দেখানো হয়েছে। আমাজন লিস্টিঙের স্পেসিফিকেশন অনুযায়ী এই ফোনটি 6.8 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেখানো হয়েছে এবং এর ডানদিকের প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবস্থিত। লিস্টিং অনুযায়ী এই ফোনে 4 জিবি র‍্যাম দেওয়া হবে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে।

আরও পড়ুন: নতুন বছরের প্রস্তুতি নিচ্ছে Samsung, ইন্ডিয়ান সাইটে লিস্টেড হল দুটি সস্তা ফোন

Moto G9 Power

কোম্পানির পক্ষ থেকে Moto G9 Power এ 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.7 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে যা এইচডিআর 10 সাপোর্ট করে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেটে রান করে। এই ফোনে 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য Moto G9 Power এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটসহ 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো সেন্সর ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা লেন্স দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নন চাইনিজ কোম্পানি আনছে 600MP ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, বদলে যাবে মোবাইল ফোনের ইতিহাস

Moto G9 Power এর সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের ব‍্যাটারী ব‍্যাক‌আপ। কোম্পানি এই ফোনে 22 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব‍্যাটারী 60 ঘন্টা পর্যন্ত কাজ করতে সক্ষম। কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে ওয়াইফাই 802.11 এসি, ব্লুটুথ 5, এন‌এফসি, ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও 4জি এলটিই আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here