নন চাইনিজ কোম্পানি আনছে 600MP ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, বদলে যাবে মোবাইল ফোনের ইতিহাস

অবশেষে ভালো খারাপ মিলিয়ে 2020 সাল শেষ হতে চলেছে এবং প্রতি বছরের মতোই এই বছর‌ও বহু স্মার্টফোন লঞ্চ হয়েছে। এই বছর প্রতিটি কোম্পানি তাদের ফোনের ক‍্যামেরা সেগমেন্টে সবচেয়ে বেশি মননিবেশ করেছে। এই বছরের স্মার্টফোনে 48 মেগাপিক্সেল থেকে শুরু করে 108 মেগাপিক্সেল পর্যন্ত ক‍্যামেরা সেন্সর দেখা গেছে। এবার আমাদের পাওয়া খবর অনুযায়ী টেক জগতের অন‍্যতম স্বনামধন্য কোম্পানি স‍্যামসাং ISOCELL 600 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর নিয়ে কাজ করছে। স‍্যামসাঙের এই 600 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর এখন ডেভেলপমেন্ট স্টেজে আছে বলে জানা গেছে।

আরও পড়ুন: 50MP ক‍্যামেরার সঙ্গে আসবে OPPO Find X3 Pro, লিক হল স্পেসিফিকেশন

একটি রিপোর্ট থেকে জানা গেছে 600 মেগাপিক্সেলের এই ক‍্যামেরা 4কে ও 8কে ভিডিও রেকর্ডিংয়ের সময় পর্যন্ত জুম শটসের মতো ডিটেইলস বজায় রাখতে সক্ষম। বিখ্যাত টিপস্টার আইস ইউনিভার্স টুইট করে স‍্যামসাঙের 600 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর সম্পর্কে জানিয়েছেন এবং তিনি আরও বলেন এই সেন্সরের সাইজ 1/0.57 ইঞ্চি হতে পারে।

সাইজের দিক থেকে এই ক‍্যামেরা সেন্সর আজ পর্যন্ত ব‍্যবহৃত সমস্ত স্মার্টফোনের সেন্সরের থেকে বড় হতে পারে। আজ পর্যন্ত সবচেয়ে বড় ক‍্যামেরা সেন্সর হুয়াই তাদের পি40 প্রো+ ফোনে ব‍্যবহার করেছে এবং এর মাপ 1/1.28 ইঞ্চি। লিকস্টার তাঁর বক্তব্যে জানিয়েছেন, কোম্পানি এই মুহুর্তে এত বড় ক‍্যামেরা সেন্সরের কারণে ফোনের ব‍্যাক প‍্যানেলে যে বাম্প তৈরি হবে তার আকার ছোট করার চেষ্টা করছে। এখন এই সেন্সর ফোনের ব‍্যাক প‍্যানেলে লাগানোর পর‌ও সাইজ হচ্ছে 22 এম‌এম। এটি ফোনের ব‍্যাক প‍্যানেলে 12 শতাংশ স্থান দখল করে নিচ্ছে।

আরও পড়ুন: Jio ও Airtel এর থেকে যথেষ্ট এগিয়ে Vodafone Idea, দেখে নিন পুরো রিপোর্ট

কোম্পানি এই 600 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর কবে লঞ্চ করবে সেবিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। কিন্তু এটি নিশ্চিত যে কাগজ কলম থেকে বেরিয়ে মার্কেটে আসতে এই ফোনের যথেষ্ট সময় লাগবে। এই মুহূর্তে দাঁড়িয়ে কোম্পানির গ‍্যালাক্সি নোট 20 আল্ট্রা ও গ‍্যালাক্সি এস20 আল্ট্রা ফোনে 108 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here