শাওমি গত জুলাই মাসে ভারতে তাদের ‘রেডমি নোট’ সিরিজে Redmi Note 9 স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি মাত্র 11,999 টাকা দামে ভারতে পেশ করা হয় এবং ফোনটি ভারতীয় ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। সেইসব ফ্যানদের জন্যই শাওমি এবার এক বিশেষ অফার নিয়ে এসেছে যেখানে মাত্র দুই দিনের জন্য Redmi Note 9 এর দামে 2,500 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এই স্পেশাল অফার আজ অর্থাৎ 22 ডিসেম্বর থেকে শুরু হয়েছে।
আরও পড়ুন: এখন ভারতেও বিক্রি হবে Nokia 2.4 স্মার্টফোন, মাত্র 10,399 টাকা দামে শুরু হল সেল
শাওমির পক্ষ থেকে একটি স্পেশাল অফারে Redmi Note 9 ফোনটি বেচা হচ্ছে। এই অফার মাত্র দুই দিন চলবে অর্থাৎ আজ 22 ডিসেম্বর থেকে আগামীকাল 23 ডিসেম্বর পর্যন্ত এই অফার উপভোগ করা যাবে। এই দুই দিন অনলাইন শপিং সাইটের পাশাপাশি অফলাইন রিটেইল স্টোরেও Redmi Note 9 এর কেনাকাটার 1,000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। অর্থাৎ 11,999 টাকা দামের এই ফোনটি 10,999 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও আমাজনে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে আরও 1,500 টাকার অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ একজন ইউজার Redmi Note 9 এর কেনাকাটায় সর্বাধিক 2,500 টাকার ছাড় উপভোগ করতে পারবেন।
Redmi Note 9
এই স্পেশাল অফার ফোনটির 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের ক্ষেত্রে কার্যকর থাকবে। Redmi Note 9 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে আছে। ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে। ইউজারদের অসাধারণ এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য শাওমি এতে রিডিং মোড 2.0 ও সানলাইট মোড যোগ করেছে।
আরও পড়ুন: Jio এর সবচেয়ে সস্তা প্রতিদিন 3GB ডেটাওয়ালা প্ল্যান, কোনো কোম্পানির কাছে নেই এর জবাব
Redmi Note 9 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে মিইউআই 11 এ কাজ করে। এছাড়া ফোনটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 এনএম টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও জি85 চিপসেটে রান করে। প্রসঙ্গত, মনে করিয়ে দিই টেক জগতে Redmi Note 9 ফোনটি এই চিপসেটের সঙ্গে লঞ্চ হওয়া প্রথম স্মার্টফোন।

ফোটোগ্রাফির জন্য Redmi Note 9 এ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 আ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
আরও পড়ুন: 50MP ক্যামেরার সঙ্গে আসছে শক্তিশালী স্মার্টফোন OnePlus 9, লঞ্চের আগেই জেনে নিন এর বিশেষত্ব
Redmi Note 9 একটি রিয়েল ডুয়েল সিম স্মার্টফোন এবং এতে 3.5 এমএম হেডফোন জ্যাকের সঙ্গে সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচার আছে। সিকিউরিটির জন্য ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এতে ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 22.5 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5,020 এমএএইচের ব্যাটারী আছে। এই স্মার্টফোন 9 ওয়াট রিভার্স চার্জিং করতে সক্ষম।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









