Samsung গত বছর ভারতে 8,000 টাকার কাছাকাছি দামে লো বাজেট সেগমেন্টে Samsung Galaxy M01s লঞ্চ করেছিল। এই কোরিয়ান কোম্পানি এখন ফোনটির আপগ্ৰেডেড ভার্সন Samsung Galaxy M02s নামে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি ঘোষণা করে জানিয়ে দিয়েছে Samsung Galaxy M02s ফোনটি আগামী 7 জানুয়ারি ভারতে লঞ্চ করা হবে এবং ফোনটির দাম 10,000 টাকার কম রাখা হবে।
কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি Samsung Galaxy M02s ফোনটি টীজ করা হয়েছে এবং স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। এই প্রোডাক্ট পেজে ফোনটির ফোটোর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন পর্যন্ত শেয়ার করা হয়েছে। কোম্পানি স্বয়ং প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে Samsung Galaxy M02s এর লুক, ডিজাইন ও ফিচার স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে। এছাড়া শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে Samsung Galaxy M02s এর প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে।
Samsung Galaxy M02s
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy M02s ফোনটি ওয়াটারড্রপ নচ ডিজাইনের সঙ্গে পেশ করা হবে এবং এতে বেজল লেস ডিসপ্লে দেওয়া হবে। ফোনের স্ক্রিনের তিন দিক সম্পূর্ণভাবে বেজল লেস হবে এবং নিচের দিকে চওড়া চিন পার্ট থাকবে। ফোটোয় ফোনটির ব্যাক প্যানেল দেখানো হয়নি তাই এখন ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। ফোনটির সাইড প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে Samsung Galaxy M02s এর ব্যাক প্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
আরও পড়ুন: 7 জানুয়ারি লঞ্চ হবে 64MP ক্যামেরাওয়ালা শক্তিশালী স্মার্টফোন Realme V15
কোম্পানি জানিয়েছে এই ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লে দেওয়া হবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট থাকবে। ভারতে Samsung Galaxy M02s 4 জিবি র্যামের সঙ্গে পেশ করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে। কোম্পানি নিজেই জানিয়ে দিয়েছে ফোনটির দাম 10,000 টাকার কম হবে।
ভারতে আগামী 7 জানুয়ারি দুপুর 1টার সময় অফিসিয়ালি Samsung Galaxy M02s ফোনটি পেশ করে দেওয়া হবে। ফোনটির দাম ও সেল সম্পর্কেও ওইদিনই জানা যাবে। এত কম দামে ফোনটি লঞ্চ করে কোম্পানি শাওমি ও রিয়েলমিকে টেক্কা দেবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









