স্যামসাং একের পর এক দারুণ লুক ও অসাধারণ স্পেসিফিকেশনওয়ালা স্মার্টফোন লঞ্চ করে তাদের প্রতিপত্তি বজায় রাখার চেষ্টা করে চলেছে। একই সঙ্গে কোম্পানির স্মার্টফোনের সঙ্গে বিভিন্ন দুঘটনাও হয়ে চলেছে। কিছু দিন আগে স্যামসাং গ্যালাক্সি নোট 9 এ আগুন লাগার ঘটনা টেক জগতে ছড়িয়ে পড়েছিল এবং এখন স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের এস7 অ্যাজ স্মার্টফোনে আগুন লাগার ঘটনায় স্যামসাং ফ্যানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মরক্কোর এক ব্যাক্তির পকেটে রাখা স্যামসাং গ্যালাক্সি এস7 অ্যাজে আগুন লেগে যায়। ঘটনাটি 4 দিন আগের। সোশ্যাল ব্লগে পিড়িত ব্যাক্তি পুরো ঘটনা সম্পর্কে জানায়। তার কথা অনুযায়ী তিনি ফোনটি তার প্যান্টেয পকেটে রেখেছিলেন। তিনি ফোন বের করে ফোটো তুলতে গেলে ফোনটি হ্যাং হয়ে বন্ধ হয়ে যায়।
স্যামসাং গ্যালাক্সি এস7 অ্যাজ নিজে থেকে বন্ধ হয়ে যাওয়ার পর তিনি ফোনটি বুটের মাধ্যমে অন করার চেষ্টা করেন। যখনই ফোনটি অন হতে যাচ্ছিল সেই মুহূর্তে ফোনটি থেকে ধোয়া বেরোতে শুরু হয় এবং এতে আগুন লেগে যায়। আগুন দেখে তিনি ফোনটি ছুড়ে ফেলে দেন। ভাগ্য ভালো ছিল যে ফোনটি পকেটে থাকা অবস্থায় আগুন ধরেনি নয়তো স্মার্টফোন ইউজার বাজেভাবে ঝলসে যেতে পারতেন।
পিড়িত ব্যাক্তি এই ঘটনা সম্পর্কে স্যামসাংকে জানান এবং কোম্পানি তার কাছে ক্ষমা চেয়ে গ্যালাক্সি এস7 অ্যিজের বিনিময়ে নতুন গ্যালাক্সি এস9 ফোনটি দেওয়ার অফার করে। তিনি কোম্পানির অফার মেনে গ্যালাক্সি এস9 নিয়ে নেন । কিন্তু এই ঘটনা সব স্মার্টফোন ইউজারদের মনে ভয় জেগে উঠেছে। স্মার্টফোনে দিনের পর দিন এভাবে আগুন লাগার ফলে ইউজারদের সুরক্ষার জন্য বড় প্রশ্ন হয়ে দাড়িয়েছে।











