ভিভো আজ তাদের ঘরোয়া মার্কেট চীনে বহু প্রতীক্ষিত ‘ভিভো এস9’ সিরিজ লঞ্চ করে দিয়েছে। এই সিরিজে Vivo S9 5G এবং Vivo S9e নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়েছে। এই সিরিজ কোম্পানির ‘ভিভো এস7’ সিরিজের আপগ্ৰেডেড ভার্সন হিসেবে মার্কেটে আনা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনগুলিতে অসাধারণ পারফরম্যান্সের সঙ্গে সুন্দর ক্যামেরাও যোগ করা হয়েছে। এই দুটি ফোনই লঞ্চের আগেই ভিভোর চাইনিজ ওয়েবসাইটে প্রিবুকিঙের জন্য লিস্টেড করে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: Covid-19 Vaccine এর জন্য কিভাবে রেজিস্টার করবেন? জেনে নিন স্টেপ বাই স্টেপ
Vivo S9 5G এবং Vivo S9e এর ডিজাইন
আজও ভিভোর নাম সেই সব কোম্পানির লিস্টে আছে যারা তাদের বেশিরভাগ মিড রেঞ্জ ও আপার মিড রেঞ্জের ফোনে নচ যোগ করে। এই ট্রেন্ড বজায় রেখেই কোম্পানি তাদের Vivo S9 5G তে দুটি সেলফি ক্যামেরাসহ বড় নচ যোগ করেছে। অন্যদিকে Vivo S9e তে সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। নচ থাকার দরুণ উভয় ফোনে ডিসপ্লের তিন দিক বেজল লেস এবং নিচের দিকে অল্প করে চিন পার্ট আছে।
দুটি ফোনেরই ব্যাক প্যানেলের ডিজাইন অনেকটাই এক রকম। উভয় ফোনের ব্যাক প্যানেলে রেক্ট্যাঙ্গুলার শেপে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা মডিউল অনেকটা ভিভো এস50 এবং অন্যান্য ভিভো ফোনের মতো। এছাড়া Vivo S9 সিরিজ দেখলে আইফোন 12 সিরিজের কথা মনে পড়বে, কারণ এই সিরিজের ফোনগুলিতে আইফোন 12 সিরিজের মতো ফ্ল্যাট সাইড দেওয়া হয়েছে।
আরও পড়ুন: লঞ্চের আগেই চলে এল 108MP ক্যামেরাযুক্ত Realme 8 সিরিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, জেনে নিন বিশেষত্ব
কোম্পানির বক্তব্য অনুযায়ী Vivo S9 এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা 5জি স্মার্টফোন। এই ফোনটির থিকনেস মাত্র 7.35 এমএম এবং ওজন 173 গ্ৰাম। উভয় স্মার্টফোন তিনটি করে কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
Vivo S9 এর ফিচার ও স্পেসিফিকেশন
কোম্পানির Vivo S9 ফোনটিতে 6.44 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হয়েছে যা 90 হার্টস রিফ্রেশরেট ও 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই ডিসপ্লেতে TUV Rheinland Eye Comfort সার্টিফিকেশন ও SGS Seamless সার্টিফিকেশন এবং HDR10+ সাপোর্ট করে।
এই ফোনটিতে বিশ্বের প্রথম 6mm Dimensity 1100 SoC দেওয়া হয়েছে। এই চিপসেটের ক্লক স্পীড 2.6 গিগাহার্টস। এই ফোনে 8 জিবি ও 12 জিবি র্যামের সঙ্গে 128 জিবি এবং 256 জিবি UFS 3.1 স্টোরেজ যোগ করা হয়েছে। উল্লেখ্য এই ফোনে মেমরি কার্ড ব্যবহার করা যায় না।
ফোটোগ্রাফির জন্য Vivo S9 এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 8 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে অটোফোকাসসহ 44 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ওয়াইড অ্যাঙ্গেল ও পোর্ট্রেট সেলফির জন্য 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। কম আলোয় সুন্দর সেলফির জন্য ফোনের ফ্রন্ট প্যানেলে দুটি সফ্ট লাইটও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 8GB র্যামের সাথে Xiaomi Mi 11 Lite ওয়েবসাইটে লিস্টেড হল, 5G এর শক্তির সাথে খুব শীঘ্রই হবে লঞ্চ
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। Vivo S9 অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ভিভোর নতুন অরিজিন ওএসে কাজ করে।
Vivo S9e এর স্পেসিফিকেশন
এই সিরিজের দ্বিতীয় ফোন Vivo S9e একটি যথেষ্ট অ্যাফোর্ডেবল স্মার্টফোন। এতে 6.44 ইঞ্চির স্যামসাং OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া এতে 90 হার্টস রিফ্রেশরেট, 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, HDR10 এবং TUV Rheinland Eye Comfort সার্টিফিকেশন রয়েছে।
আরও পড়ুন: ভারতে 8 মার্চ লঞ্চ হবে OPPO F19 সিরিজ, শুরু হল প্রি-অর্ডার
এই ফোনে ডায়মেনসিটি 820 চিপসেটের সঙ্গে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ও 256 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। ফোটোগ্রাফির জন্য Vivo S9e তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 120° ফিল্ড অফ ভিউ সাপোর্টেড আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 4cm ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এমএএইচের ব্যাটারী রয়েছে। এই ফোনটিও অ্যান্ড্রয়েড 10 ও অরিজিন ওএসে কাজ করে।
আরও পড়ুন: Oppo লঞ্চ করবে আরেকটি নতুন 5G ফোন Reno 5Z, শক্তিশালী ব্যাটারীর সঙ্গে এতে থাকবে দুর্দান্ত প্রসেসর
Vivo S9 5G এবং Vivo S9e এর দাম
কোম্পানির নতুন Vivo S9 5G ফোনটির 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট ¥2,999 (প্রায় 33,759 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটির 12 জিবি র্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ¥3,299 (প্রায় 37,000 টাকা) রাখা হয়েছে। ফোনটি আগামী 12 মার্চ প্রথম সেল করা হবে।
অন্যদিকে Vivo S9e ফোনটির 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ¥2,399 (প্রায় 27,000 টাকা) এবং 8 জিবি র্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট ¥2,699 (প্রায় 30,000 টাকা) দামে পেশ করা হয়েছে। আগামী 22 মার্চ থেকে ফোনটির সেল শুরু হবে। ভারতে Vivo S9 সিরিজের লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন













