গেমিং মোবাইল লঞ্চের জন্য বিখ্যাত কোম্পানি নুবিয়া চীনে অফিসিয়ালি দুর্দান্ত স্মার্টফোন সিরিজ Nubia Red Magic 6 লঞ্চ করে দিয়েছে। কোম্পানি প্রতিবারের মতো এবারও বিশেষ করে মোবাইল গেমারদের কথা মাথায় রেখে তাদের স্মার্টফোন তৈরি করেছে। মোবাইল গেম প্রেমীদের জন্য অসাধারণ ডিসপ্লে ও শক্তিশালী প্রসেসরের পাশাপাশি এতে 65 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারযুক্ত দুর্দান্ত ব্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী নুবিয়া 6 সিরিজে স্ক্রিন, টাচ ও ফ্যান সহ চারটি সবচেয়ে ফাস্ট ও অ্যাডভান্স টেকনোলজি যোগ করা হয়েছে। এছাড়া এই ফোনটি 18 জিবি র্যাম ও 165 হার্টস রিফ্রেশরেটযুক্ত বিশ্বের প্রথম স্মার্টফোনের স্থান দখল করে নিয়েছে।
আরও পড়ুন: WhatsApp অ্যাকাউন্ট সেফ রাখতে চাইলে এখনই এনেবল করুন এই 5টি সেটিংস
বিশ্বের প্রথম 165Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে
নুবিয়া তাদের রেড ম্যাজিক লাইনআপের Nubia Red Magic 6 সিরিজে Nubia Red Magic 6 এবং Nubia Red Magic 6 Pro নামের দুটি ফোন লঞ্চ করেছে। 18 জিবি র্যাম ছাড়াও এই দুটি ফোনে বিশ্বের প্রথম 165 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে আছে।
ডিজাইন
Nubia Red Magic 6 এবং Nubia Red Magic 6 Pro ফোনদুটি লুক ও ডিজাইনের দিক থেকে প্রায় এক রকমই। কোম্পানি তাদের রেড ম্যাজিক 6 সিরিজের ফোনগুলির ডিজাইনের নাম রেখেছে মেচা সাইন্স-ফাই। গেমিং থীম থেকে মেইল করার জন্য ফোনের ব্যাক প্যানেল ও লাইটিঙে কোম্পানি কার্বন ফাইবার ব্যবহার করেছে এবং এতে RedMagic ও Tencent এর লোগো রয়েছে। ফোনটি কার্বন ফাইবার ব্ল্যাক ও সাইবার নিয়ন (ব্লু ও পার্পল গ্ৰেডিয়েন্ট ডিজাইন) কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ভার্টিক্যাল শেপে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফ্রন্ট প্যানেলে ডিসপ্লের ওপরের ডানদিকের কোণায় বেজলের মধ্যেই ছোট পাঞ্চ হোল কাটআউট অবস্থিত। ফোনগুলির ডিসপ্লের তিন দিক বেজল লেস এবং নিচের দিকে অল্প বডি পার্ট আছে। দুটি ফোনের পার্থক্য বলতে শুধুমাত্র প্রো ভেরিয়েন্টে অ্যাভিয়েশন গ্ৰেড অ্যালুমিনিয়ামের মিশ্র ধাতু ও গ্লাসের কম্বো রয়েছে। এই ফোনটি আয়রন ব্ল্যাক ও আইস ব্লেড সিলভার কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
আরও পড়ুন: OnePlus Nord 2 এর প্রস্তুতি নিচ্ছে ফ্ল্যাগশিপ কিলার, দেখে নিন কি কি পরিবর্তন হতে চলেছে
রয়েছে স্পেশাল টেকনোলজি
কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি সবচেয়ে ফাস্ট ও শক্তিশালী এবং এর ফিচার সবার মন কাড়তে বাধ্য। নুবিয়া রেড ম্যাজিক 6 সিরিজে ইন বিল্ট কুলিং ফ্যান আছে। কোম্পানি জানিয়েছে, এখনও পর্যন্ত স্মার্টফোনের ক্ষেত্রে এই প্রথম এই টেকনোলজি ব্যবহার করা হল।
সুন্দর ডিসপ্লে
এই ফোনে 165 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.8 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। যখন স্ক্রিনে ডায়নামিক কন্টেন্ট চলছে না তখন এটি 30 হার্টসে নেমে যায়, মেনু বা অ্যাপ পরিবর্তন করলে তৎক্ষণাৎ 120 হার্টস পর্যন্ত এবং সাপোর্টেড গেম টাইটেলে মুহুর্তের মধ্যে 165 হার্টস পর্যন্ত রিফ্রেশরেট ওঠানামা করতে পারে। এছাড়া ফোনের ইনপুট লেটেন্সী কম করার জন্য 400 হার্টস টাচ স্যাম্পেলিং রেট যোগ করা হয়েছে। এই প্যানেল 360 হার্টস মাল্টি টাচ স্যাম্পেলিং রেট ও 500 হার্টস পর্যন্ত সিঙ্গেল ফিঙ্গার টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। এই ডিসপ্লেতে 10 বিট কালার সাপোর্ট ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। উল্লেখ্য এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 91.28% এবং কন্ট্রাস্ট রেশিও 1000000:1।
শক্তিশালী প্রসেসর এবং র্যাম ও স্টোরেজ
এই ফোনে অসাধারণ পারফরম্যান্সে্য জন্য Adreno 660 GPU এর সঙ্গে Qualcomm Snapdragon 888 SoC দেওয়া হয়েছে। স্ন্যাপড্রাগন 888 চিপসেটে 25 শতাংশ পর্যন্ত ফাস্ট CPU পারফরম্যান্স ও 35 শতাংশ পর্যন্ত ফাস্ট GPU পারফরম্যান্সের সঙ্গে 7.5GBps পর্যন্ত ডাউনলোড স্পীড পাওয়া যায়। এছাড়া এই ফোনে 18GB LPDDR5 RAM ও 512GB UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে।
ব্যাটারী ও ক্যামেরা
রেড ম্যাজিক 6 ফোনটিতে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,050 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে এবং এই ব্যাটারী মাত্র 38 মিনিটে পুরোপুরি চার্জ হতে সক্ষম। অন্যদিকে রেড ম্যাজিক 6 প্রোতে 120 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 4,500 এমএএইচের ব্যাটারী রয়েছে। জানা গেছে এই ব্যাটারী মাত্র 5 মিনিটের মধ্যে 0 থেকে 50 শতাংশ চার্জ হয়ে যেতে পারে। উভয় ফোনে হেডফোন জ্যাক আছে এবং নুবিয়ার অল্টারনেটিভ কুলিং অ্যাক্সেসরিজ সাপোর্ট করে।
আরও পড়ুন: স্টাইলের যুদ্ধে এক কদম এগিয়ে স্যামসাং, লঞ্চ করবে অনন্য ডিজাইনের Samsung Galaxy A82 5G
ফোটোগ্রাফির জন্য এই সিরিজের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই সেটআপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে 4কে ভিডিও, এইচডিআর ও ইন হাউস নিওভিশন ক্যামেরা অপ্টিমাইজেশন, সাইবারপাংক ফিল্টার সহ অন্যান্য উল্লেখযোগ্য ফিচার রয়েছে।
দাম
Nubia Red Magic 6 ফোনটির 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 3,799 (প্রায় 42,800 টাকা), 12 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 4,099 (প্রায় 46,000 টাকা) এবং 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 4,399 (প্রায় 49,990 টাকা)।
Nubia Red Magic 6 Pro ফোনটির 12 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 4,399 (প্রায় 49,990 টাকা), 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 4,799 (প্রায় 54,000 টাকা) এবং 16 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 5,299 (প্রায় 59,000 টাকা)।
এই দুটি ফোন ছাড়া কোম্পানি ফোনটির একটি Transparent Edition লঞ্চ করেছে, এর 16 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 5,599 (প্রায় 63,000 টাকা) এবং 18 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 6,599 (প্রায় 74,000 টাকা)।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন














