Xiaomi নিয়ে এল নতুন ডিভাইস, লঞ্চ করল শক্তিশালী Mi 10S 5G স্মার্টফোন

শাওমি আন্তর্জাতিক মার্কেটে তাদের প্রোডাক্ট লিস্টে Mi 10S 5G নামের নতুন স্মার্টফোন যোগ করেছে। নাম থেকেই বোঝা যাচ্ছে এই ফোনটি 5জি কানেক্টিভিটির সঙ্গে চীনের মার্কেটে সেল করা হবে। Mi 10S 5G ফোনটিতে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 870 চিপসেটে রান করে।

আরও পড়ুন: Vodafone Idea এর নতুন ধামাকা, নিয়ে এল প্রতিদিন ফ্রি কলিং ও 3GB ডেটাওয়ালা তিনটি নতুন প্ল‍্যান

Mi 10S 5G

কোম্পানির পক্ষ থেকে Mi 10S 5G ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2340 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.67 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে এবং এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেটে ভিজুয়াল দিতে সক্ষম। Mi 10S 5G এর ডিসপ্লেতে এইচডিআর 10+, 1120 নিটস ব্রাইটনেস, পি3 ওয়াইড কালার ও 180 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেটের মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে।

Mi 10S 5G ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং মিইউআই 11 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 870 চিপসেট যোগ করা হয়েছে। প্রসঙ্গত স্ন‍্যাপড্রাগন 870 কোয়ালকমের অন‍্যতম একটি 5জি চিপসেট। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 650 জিপিইউ দেওয়া হয়েছে। Mi 10S 5G তে LPDDR5 RAM এবং UFS 3.0 স্টোরেজ আছে।

আরও পড়ুন: Breaking News: 17 মার্চ ভারতে লঞ্চ হবে Samsung Galaxy A52 এবং Galaxy A72, জেনে নিন ডিটেইলস

ফোটোগ্রাফির জন্য Mi 10S 5G তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে OIS এর মতো উল্লেখযোগ্য ফিচারযুক্ত এফ/1.69 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর রয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Mi 10S 5G ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা ডুয়েল মোড 5জির সঙ্গে 4জি এলটিই সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানারের সঙ্গে ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এছাড়া বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,780 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি ওয়‍্যারলেস চার্জিং ও রিভার্স চার্জিঙের মতো ফিচার রয়েছে।

আরও পড়ুন: ভারতে আসছে শক্তিশালী ফিচারযুক্ত দুর্দান্ত Vivo X60 5G স্মার্টফোন সিরিজ, জানিয়েছে কোম্পানি

দাম

Mi 10S 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে RMB 3,299 (প্রায় 37,000 টাকা)। এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি মেমরি এবং সবচেয়ে বড় ভেরিয়েন্টে 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং ভেরিয়েন্টদুটি যথাক্রমে RMB 3,499 (প্রায় 39,200 টাকা) এবং RMB 3,799 (প্রায় 42,600 টাকা) দামে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here