Vodafone Idea এর নতুন ধামাকা, নিয়ে এল প্রতিদিন ফ্রি কলিং ও 3GB ডেটাওয়ালা তিনটি নতুন প্ল‍্যান

ভারতের টেলিকম সেক্টরের প্রতিটি কোম্পানির মধ্যে বর্তমানে অন‍্যের চেয়ে এগিয়ে থাকার প্রতিযোগিতা চলছে। খুব স্বাভাবিক ভাবেই দেশের প্রথম শ্রেণীর কোম্পানি ভোডাফোন আইডিয়াও এর ব‍্যাতিক্রম নয়। কোম্পানি তাদের ইউজারদের জন্য নতুন কিছু প্রিপেইড প্ল‍্যান পেশ করেছে। এই প্ল‍্যানগুলির অন‍্যতম বড় বিশেষত্ব হল ফ্রি ভয়েস কলিঙের পাশাপাশি এগুলিতে বিনামূল্যে Disney+ Hotstar VIP এর সাবস্ক্রিপশন পাওয়া যায়। কোম্পানির লঞ্চ করা এই নতুন প্ল‍্যানগুলির দাম যথাক্রমে 401 টাকা, 601 টাকা এবং 801 টাকা। জানিয়ে রাখি এয়ারটেল ও জিও উভয় কোম্পানি তাদের 401 টাকা দামের প্ল‍্যানে ডিজনী+ হটস্টার ভিআইপির সাবস্ক্রিপশন দেয়। 

আরও পড়ুন: ভারতে আসছে শক্তিশালী ফিচারযুক্ত দুর্দান্ত Vivo X60 5G স্মার্টফোন সিরিজ, জানিয়েছে কোম্পানি

প্ল‍্যানগুলির বেনিফিট

কোম্পানির নতুন 401 টাকা, 601 টাকা এবং 801 টাকা দামের তিনটি প্ল‍্যানের বেনিফিট প্রায় এক‌ই রকম। শুধুমাত্র প্ল‍্যানগুলির ভ‍্যালিডিটি ও অতিরিক্ত ডেটার দিক থেকে পার্থক্য আছে। চলুন জেনে নেওয়া যাক কোম্পানির এই নতুন প্ল‍্যানগুলির সমস্ত বেনিফিট সম্পর্কে।

401 টাকা দামের প্ল‍্যান

কোম্পানির নতুন 401 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানে ডিজনী+ হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশনের সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিঙের সুবিধা পাওয়া যায়। এছাড়া এই প্ল‍্যানটি রিচার্জ করলে প্রতিদিন 3 জিবি করে ডেটা ও 100টি করে ফ্রি এস‌এম‌এস উপভোগ করা যাবে। 28 দিন ভ‍্যালিডিটির এই প্ল‍্যানে কোম্পানির পক্ষ থেকে অতিরিক্ত 16 জিবি ডেটা দেওয়া হয়।

আরও পড়ুন: অনবদ্য ডিজাইনের Samsung Galaxy A82 এর সঙ্গে মার্কেটে রাজত্ব করবে স‍্যামসাং

601 টাকা দামের প্ল‍্যান

এই প্ল‍্যানটি রিচার্জ করলে 56 দিনের ভ‍্যালিডিটির সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন 3 জিবি করে ডেটা পাওয়া যায়। এর সঙ্গে এই প্ল‍্যানে অতিরিক্ত 32 জিবি ডেটা দেওয়া হয়। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে ডিজনী+ হটস্টার ভিআইপির সাবস্ক্রিপশন ও 100টি করে ফ্রি এস‌এম‌এস তো আছেই।

801 টাকা দামের প্ল‍্যান

কোম্পানির এই 801 টাকা দামের প্ল‍্যানেও আগের দুটি প্ল‍্যানের মতো ডিজনী+ হটস্টার ভিআইপির সাবস্ক্রিপশন পাওয়া যায়। এই প্ল‍্যানে প্রতিদিন 3 জিবি ডেটা ও 100টি করে এস‌এম‌এস উপভোগ করা যায়। এছাড়াও 48 জিবি অতিরিক্ত ডেটা ও আনলিমিটেড ভয়েস কলিংসহ এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 84 দিন।

আরও পড়ুন: আগামীকাল ভারতে লঞ্চ হবে 6000mAh ব‍্যাটারীযুক্ত Moto G10 Power, সঙ্গে আসছে Moto G30

জানিয়ে রাখি প্রিপেইড প্ল‍্যান ছাড়াও ভোডাফোন আইডিয়ার কাছে এমন কিছু পোস্টপেইড প্ল‍্যান আছে যেগুলি রিচার্জ করে বিনামূল্যে ডিজনী+ হটস্টার ভিআইপির সাবস্ক্রিপশন উপভোগ করা যায়। কোম্পানির এই সব পোস্টপেইড প্ল‍্যানের দাম যথাক্রমে 499 টাকা, 699 টাকা এবং 1,099 টাকা। এছাড়া ফ‍্যামিলি পোস্টপেইড প‍্যাকগুলির মধ্যে 649 টাকা, 799 টাকা এবং 1,348 টাকা দামের প্ল‍্যানে ফ্রিতে ডিজনী+ হটস্টার ভিআইপির সাবস্ক্রিপশনের সুবিধা পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here