OnePlus 9 5G সিরিজ সম্পর্কে বহুদিন ধরেই অনেক তথ্য সামনে আসছে। আর আজকে সেটি নিশ্চিত হয়ে গেল যে ওয়ানপ্লাস গ্লোবালি 23 মার্চে একটি ইভেন্টে বিকাল 7.30 টায় নিজের নতুন ফোনের পর্দাফাস করবে। ইন্ডিয়ার সাথে ফোনটি আরো অনেক দেশে লঞ্চ হবে। এছাড়া ই-কমার্স সাইট আমাজন ইন্ডিয়াতে থাকা মাইক্রোসাইট থেকে এটা জানা গেছে যে ওয়ানপ্লাস ক্যামেরার জন্য Hasselblad এর সাথে পার্টনারশিপ করেছে। এখানে বলা হয়েছে যে হেসেলব্লেডের ক্যামেরা দিয়ে 1969 সালে চাঁদে মানুষের পায়ের ছাপের বিখ্যাত ফোটো নেওয়া হয়েছিল। এর থেকে পরিস্কার হল যে ওয়ানপ্লাস তাদের আগামী ফোন ওয়ানপ্লাস 9 সিরিজের জন্য হেসেলব্লেডের সাথে যুগোলবন্দি করেছে।
Amazon এ হবে OnePlus 9 সিরিজের সেল
আমাজনে কোম্পানি One plus 9 Pro এর অফিসিয়াল লুক দেখিয়েছে। ওয়ানপ্লাস 9 প্রোতে রিয়ারে রেক্টাঙ্গুলার কোয়াড ক্যামেরা সেটাপ , সিল্ভার কালার প্যানেল আর Hasselblad এর ব্র্যান্ডিং থাকবে। বলে দিই যে কোম্পানি এই সিরিজকে ‘Something new is on the horizon’s ট্যাগলাইনের সাথে প্রচার করছে। এর থেকে পরিস্কার বোঝা যাচ্ছে যে ফোনটির সেল আমাজন ইন্ডিয়াতে হবে।
OnePlus 9 এ তিনটি ফোন লঞ্চ হবে
OnePlus 9 সিরিজের অন্তর্গত তিনটি স্মার্টফোন- OnePlus 9, OnePlus 9 Pro আর OnePlus 9R এর প্রবেশ হবে। এই তিনটি ফোন সম্পর্কে এখনো পর্যন্ত অনেক তথ্য সামনে এসেছে, যার মধ্যে ফোনের স্পেসিফিকেশন্সও বলা হয়েছে।
ওয়ানপ্লাসের ফাউন্ডার আর সিইও পিট লাও বলেছেন “ONEPLUS সর্বদাই প্রিমিয়াম ব্যবহারকারিদের অনুভব সবকিছুতে প্রাধান্য দেয়। 2021 এর শুরুতে আমরা নিজের ইউজার্সদের জন্য স্মার্টফোন ক্যামেরার অনূভবে উন্নতি করার জন্য একটি প্রয়াস করছি, যার মধ্যে HASSELBLAD আমাদের সহয়তা করবে।”
OnePlus Watch ও হবে লঞ্চ
অন্যদিকে ওয়ানপ্লাস এর CEO পিট লাও আগেই কোম্পানির প্রথম স্মার্টওয়াচ আসার খবর নিশ্চিত করে দিয়েছেন। এই ওয়াচকে OnePlus Watch নাম দেওয়া হবে আশা করা যায়। এরই সাথে 91 মোবাইলস এক্সক্লুসিভ তথ্য দিয়েছে যে মার্চে OnePlus 9R, OnePlus Watch আরও দুটি প্রোডাক্ট পেশ করা হবে।
OnePlus 9 আর OnePlus 9 Pro এর লিক স্পেসিফিকেশন্স
ওয়ানপ্লাস 9 আর এরই প্রো ভেরিয়েন্টে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া থাকতে পারে। এছাড়া দুটি ফোনেই 65 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া থাকতে পারে। এই দুটি ফোনের বিশেষ দিকটি হল এতে ওয়ারলেস চার্জিং আর রিভার্স ওয়ারলেস চার্জিং সাপোর্ট দেখা যেতে পারে।
OnePlus 9R এর লিক স্পেসিফিকেশন্স
এই সিরিজের অন্তর্গত আসতে চলা OnePlus 9R তে ফুল এইচডি+ রেজিউলেশনের সাথে 6.5 ইঞ্চির ডিসপ্লে দেখা যেতে পারে, যার রিফ্রেশ রেট 90Hz হওয়ার আশা করা হচ্ছে। এছাড়া ফোনে 8জিবি র্যাম আর 128 জিবির ইন্টারনাল স্টোরেজের সাথে স্ন্যাপড্রাগন 690 প্রোসেসর দেওয়া হতে পারে। আবার ফোটোগ্রাফির জন্য ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাওয়া যেতে পারে। ব্যাটারির কথা বললে কোম্পানি এই ফোনে 30 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথে 5000mah এর ব্যাটারি দিতে পারে।











