স্যামসাং সম্পর্কে গতকাল খবর পাওয়া গিয়েছিল কোম্পানি আগামী সপ্তাহে ভারতে তাদের নতুন 5জি ফোন লঞ্চ করতে চলেছে। এই ডিভাইসটি গত বছর লঞ্চ করা কোম্পানির ‘গ্যালাক্সি এস20’ সিরিজের Samsung Galaxy S20 FE ফোনটির আপগ্ৰেডেড ভার্সন হিসেবে লঞ্চ করা হবে। আজ স্বয়ং কোম্পানি অফিসিয়ালি ভারতে Samsung Galaxy S20 FE 5G ফোনটি পেশ করে দিয়েছে। এই নতুন ফোনটি স্যামসাঙের অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড করে দেওয়া হয়েছে এবং আগামী 30 মার্চ থেকে সেল করা হবে।
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S20 FE 5G ফোনটি টীজ করে দেওয়া হয়েছে। স্যামসাং জানিয়েছে এই ফোনটি আসলে গত বছর লঞ্চ হওয়া Samsung Galaxy S20 FE এর 5জি সাপোর্টেড আপগ্ৰেডেড ভার্সন। প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 চিপসেট দেওয়া হবে। কোম্পানির সাইটে ফোনটির 128 জিবি ইন্টারনাল স্টোরেজসহ একটি মাত্র ভেরিয়েন্ট লিস্টেড করা হয়েছে। আগেই জানিয়েছি ফোনটি আগামী 30 মার্চ থেকে সেল করা হবে এবং ওই দিনই ফোনটির দাম সম্পর্কে জানা যাবে। শোনা যাচ্ছে Samsung Galaxy S20 FE 5G এর দাম 50 হাজার টাকার কম হবে।
All you want, to do all you love. Meet the new #GalaxyS20FE 5G with Snapdragon processor. Sales start March 30, 2021. Register Now: https://t.co/AFEIOhgIoM#MadeForFans #Samsung pic.twitter.com/Yvw7wMyGI9
— Samsung India (@SamsungIndia) March 26, 2021
Samsung Galaxy S20 FE
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S20 FE ফোনটি ইনফিনিটি ‘ও’ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে বেজল লেস ডিজাইন যোগ করা হয়েছে এবং স্ক্রিনের ওপর দিকে মাঝ বরাবর সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই পাঞ্চ হোলের সাইজ মাত্র 3.34mm। এই ফোনে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেসরেট ও 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে ভিজুয়াল দিতে সক্ষম।
Samsung Galaxy S20 FE ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা স্যামসাং ওয়ান ইউআইতে কাজ করে। একইভাবে এই ফোনে প্রসেসিঙের জন্য 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 64 বিট 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 চিপসেট দেওয়া হয়েছে। ভারতে এই ফোনটি 8 জিবি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর সঙ্গে এতে 128 জিবি ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর মেমরি 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।
ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy S20 FE তে ব্যাক প্যানেলে ওপরের ডানদিকের কোণায় ভার্টিক্যাল শেপে আয়তাকার ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ডুয়েল পিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Samsung Galaxy S20 FE ফোনটি ওয়াটারপ্রুফ করার জন্য এটি আইপি68 রেটেড করা হয়েছে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি ফেস আনলক ফিচার আছে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S20 FE তে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি ওয়ারলেস চার্জিং ও ওটিজি সাপোর্ট করে। বর্তমানে Samsung Galaxy S20 FE ফোনটি 44,999 টাকা দামে সেল করা হয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











