কম দামের সুন্দর স্মার্টফোন লঞ্চ করার জন্য জনপ্রিয় কোম্পানি ইনফিনিক্স শীঘ্রই ভারতে তাদের নতুন ডিভাইস লঞ্চ করতে চলেছে। কোম্পানি জানিয়ে দিয়েছে আগামী 19 এপ্রিল দেশে Infinix Hot 10 Play নামের স্মার্টফোন পেশ করবে। কোম্পানির অন্যান্য ফোনের মতোই Infinix Hot 10 Play ফোনটিও একটি লো বাজেট স্মার্টফোন হবে এবং ফোনটি 10,000 টাকার বাজেটে পেশ করা হবে।
ইনফিনিক্স ইন্ডিয়া তাদের আপকামিং Infinix Hot 10 Play ফোনটি সম্পর্কে জানিয়েছে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি আগামী 19 এপ্রিল লঞ্চ করা হবে। হংকংয়ের এই কোম্পানি জানিয়ে দিয়েছে ফোনটি 10 হাজার টাকার কম দামে সেল করা হবে। লঞ্চ ডেটের পাশাপাশি কোম্পানি আরও জানিয়েছে এই ফোনটি Morandi Green, 7 Degree Purple, Aegean Blue এবং Obsidian Black এই চারটি কালার ভেরিয়েন্টে পেশ করা হবে।
Infinix Hot 10 Play
কোম্পানির Infinix Hot 10 Play ফোনটি 20.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.82 ইঞ্চির এইচডি+ আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। গ্লোবাল মার্কেটে ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক হেলিও জি35 চিপসেট যোগ করা হয়েছে। এই ফোনে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজসহ পেশ করা হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।
ফোটোগ্রাফির জন্য Infinix Hot 10 Play এর ব্যাক প্যানেলে এআই ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপের প্রাইমারি ক্যামেরা সেন্সরটি 13 মেগাপিক্সেলের। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাওয়ার ব্যাকআপের জন্য পাওয়ার ম্যারাথন টেকনোলজিযুক্ত 6,000 এমএএইচের ব্যাটারী যোগ করা হয়েছে।
Infinix Hot 10 Play এর ভারতীয় মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে ফোনটির আন্তর্জাতিক মডেলই ভারতে পেশ করা হবে। তবে দেশে ফোনটি একাধিক র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। আপাতত Infinix Hot 10 Play এর সঠিক স্পেসিফিকেশন জানারজন্য 19 এপ্রিলের অপেক্ষা করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










